
সপ্তাহের সেরা দিন ইয়াওমুল জুমআ। এ দিন সম্পর্কে বলা হয়ে থাকে- ’মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন।’ এ দিন সমাজের সর্বস্তরের মানুষ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে মহল্লার মসজিদে একই কাতারে শামিল হয়। যার ফলশ্রুতিতে সবার মধ্যে গড়ে ওঠে প্রেম-প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সেতুবন্ধন।
’হে ঈমানদারগণ! জুমআর দিন নামাজের জন্য যখন তোমাদের আহ্বান করা হয়; তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচা-কেনা বন্ধ কর। ইহা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝ। ‘অতপর যখন নামাজ শেষ হয়, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড় আর আল্লাহর অনুগ্রহ (জীবিকা) তালাশ কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা (উত্তম রিজিক ও নেয়ামত লাভে) সফলকাম হও।' (সুরা জুমআ : আয়াত ৯-১০)
