
সুন্দরের বহিঃপ্রকাশ উত্তম পোশাক পরা। যার যার সামর্থ্য অনুযায়ী সুন্দর ও উত্তম পোশাক পরা ইসলামের নির্দেশনাও বটে। কিন্তু সুন্দর ও উত্তম পোশাক পরায় কি অহংকার প্রকাশ পায়? এ সম্পর্কে ইসলামের নির্দেশনাই বা কী?ইসলামের নির্দেশনা হলো নিজেদের ক্ষমতা ও মর্যাদা অনুযায়ী পোশাক পরবে। নিজেকে সুন্দর ও মার্জিত পোশাকে প্রদর্শন করায় কোনো অহংকার নেই। এ সম্পর্কে হাদিসের অনেক নির্দেশনা রয়েছে। এ হাদিসের বেশ কিছু বর্ণনা তুলে ধরা হলো-
হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যার অন্তরে অণু পরিমাণও অহংকার থাকবে, সে বেহেশতে প্রবেশ করবে না। এক ব্যক্তি বলল- (হে আল্লাহর রাসুল!) প্রত্যেক ব্যক্তিই তো এটা চায় যে, তার কাপড়খানা সুন্দর হোক, তার জুতা জোড়া উত্তম হোক। (এটাও কি অহংকারের অন্তর্ভূক্ত?)রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহ স্বয়ং সুন্দরকে ভালোবাসেন। (অর্থাৎ উত্তম পোশাক পরা অহংকারের অন্তর্ভূক্ত নয় বরং তা সৌন্দর্যের অন্তর্ভূক্ত।)প্রকৃতপক্ষে অহংকার হলো- সত্যের পরোয়া না করা আর অন্যকে হীন, নিকৃষ্ট বা অধম মনে করা।’ (মুসলিম)
তিনি জিজ্ঞাসা করলেন- কী ধরণের ধন-সম্পদ আছে?

হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরও একটি বর্ণনা রয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘নামাজ আদায় করার জন্য উত্তম কাপড় পরবে (অর্থাৎ পরিপূর্ণ পোশাক পরে সেজে-গুজে যাবে)। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অত্যধিক যোগ্য যে, মানুষ তাঁর দরবারে উপস্থিতির সময় (অর্থাৎ নামাজ আদায়ের সময়) ভালোভাবে সেজে-গুজে যাবে।’ (মিশকাত)