
প্রকাশ: ৪ জুলাই ২০২০, ১৫:৪৯

মুমিন মুসলমান যত সুখে থাকুক কিংবা দুঃখে থাকুক, সব সময়ই আল্লাহর সঙ্গে হৃদয় নিংড়ানো ভালোবাসায় কথা বলে। আল্লাহ তাআলাও পরম মমতায় বান্দার সে কথার জবাব দেন। মুমিন বান্দা নামাজে আল্লাহর প্রশংসা করে, সাহায্য চায়। আল্লাহ তাআলা বান্দার সে প্রশংসার জবাব দেন এবং প্রয়োজনীয় আসমানি সাহায্য পাঠান।
আমার বান্দা যখন বলে- الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ ‘আলহামদুলিল্লাহহি রাব্বিল আলামিন’তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দার মুখ থেকে 'আলহামদুলিল্লাহহি রাব্বিল আলামিন' প্রশংসার উচ্চারণ শুনে আল্লাহ এতটাই খুশি হন এবং গর্বিত হন যে, তিনি তাঁর ফেরেশতাদের ডেকে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে।

‘আর যা কিছু তোমরা তার কাছে চেয়েছ তিনি তোমাদের সব দিয়েছেন এবং যদি তোমরা আল্লাহর নেয়ামতগুলো গণনা করতে চাও, তা হলে তোমরা সেগুলোর সংখ্যা নিরূপণ করতে পারবে না।’ (সুরা ইবরাহিম : আয়াত ৩৪)
হজরত নুমান ইবনে বসির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দোয়া হলো ইবাদতের উৎস।' এ কথা বলে তিনি (কুরআনের এ আয়াত) তেলাওয়াত করেন-