
সুন্দর পরিচ্ছন্ন ও উন্নত জীবনের পথ দেখায় কুরআন। মানুষের কথা বলা থেকে শুরু করে চলাফেরা, দেখাশোনা, খাওয়া-দাওয়া কোনো কিছুই বাদ যায়নি। সবই আলোচিত হয়েছে কুরআনে। প্রয়োজন শুধু তা পড়ে দেখার এবং বুঝে আমল করার। তবেই উন্নততর হবে মানুষের জীবনমান। মানুষের জীবন ঘনিষ্ঠ কুরআনের উপদেশগুলো হলো-

'মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালেম।' (সুরা হুজুরাত : আয়াত ১১)
হিংসা বিদ্বেষ, ধারণা ও পরনিন্দা না করা