
প্রকাশ: ১১ জুন ২০২০, ১৫:৫৪

মানুষ আল্লাহর সবচেয়ে সেরা ও প্রিয় সৃষ্টি। মানুষকে সর্বোচ্চ মর্যাদা ও সুবিধা দিতে কুরআন মাজিদে অনেক উপায় ও উপদেশ দেয়া হয়েছে। যেসব উপায় ও উপদেশ মেনে চললে বান্দার দুনিয়ার জীবনের সব কাজ সহজ হয়ে যায়।

যে ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে ভয় করে আল্লাহ তাকে দুনিয়ার রোগ-শোক,বিপদ-মুসিবত থেকে মুক্তি দেবেন। আল্লাহ তাআলা বলেন-
যে ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে ভয় করে আল্লাহ তাকে এমন ব্যবস্থাপনায় রিজিকের ব্যবস্থা করে দেবেন, যা বান্দা কল্পনাও করে না। আল্লাহ তাআলা বলেন-
কাজ যত কঠিন হোক না কেন, বিপদ যত কঠিন হোক না কেন, মহামারি যত কঠিন হোক না কেন, আল্লাহকে ভয় করলে আল্লাহ তার কঠিন কাজও সহজ করে দেবেন বলে ঘোষণা দেন-
তাক্বওয়া এমন একটি আমল, যা মুত্তাকি ব্যক্তির গোনাহ মোচন করে দেয় এবং অনেক বড় প্রতিফল দান করেন বলেও ঘোষণা দেয়-
আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ মানুষকে সম্মানিত করবেন। এক্ষেত্রে তিনি নারী-পুরুষ ও বংশমর্যাদা দেখেন না। আল্লাহ তাআলা ঘোষণা দেন-
মানুষের জন্য তাকওয়া অনেক বড় মর্যাদা সম্পন্ন আমল। তাকওয়া শুধু আমলই নয় বরং সর্বোত্তম পাথেয়। যে পাথেয় লাভে বান্দা হবে সফলকাম। আল্লাহ বলেন-

তাক্বওয়া বা আল্লাহকে ভয় করল তিনি মুত্তাকি ব্যক্তির সঙ্গী হবেন বলে কুরআন মাজিদে ঘোষণা দেন-
তাক্বওয়াবান ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন বলেও কুরআন মাজিদে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন-
يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا إِنْ تَتَّقُوا اللهَ يَجْعَلْ لَكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ
- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হল, মানুষের মধ্যে সর্বাধিক মর্যাদাবান ব্যক্তি কে? তিনি বললেন, মানুষের মধ্যে যে ব্যক্তি আল্লাহক সবচেয়ে বেশি ভয় করে।’ (বুখারি, মুসলিম)
- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো সৈন্যদলের আমির বা নেতা নির্ধারণ করতেন, তখন তাকে বিশেষভাবে আল্লাহকে ভয় করার তথা তাক্বওয়া অবলম্বন করার জন্য আদেশ করতেন। আর সাধারণ মুসলিম যোদ্ধাদেরকে কল্যাণের উপদেশ দিতেন।’ (মুসলিম)
اَللَّهُمَّ اِنِّى اَسْئَلُكَ الْهُدَى وَ التُّقَى وَ الْعَفَافَ وَالْغِنَى