
প্রকাশ: ১০ জুন ২০২০, ১৫:৪০

প্রিয় পাঠকের কাছে আজকে আমার আলোচনা হলো আল্লাহ তায়ালার ভালোবাসা বান্দার প্রতি কিছু নিদর্শন সম্পর্কে তুলে ধরলাম। কীভাবে জানব আল্লাহ তায়ালা আমায় ভালোবাসেন কি না? যারা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে চায়, তাদের সবারই এটি একটি সাধারণ প্রশ্ন।যেহেতু আল্লাহ তায়ালার ভালোবাসা একটি বিমূর্ত বিষয়, তাই নিশ্চিত করে কখনোই বলা যাবে না যে, আল্লাহ তায়ালা তার নির্দিষ্ট কোনো বান্দাকে ভালোবাসেন। তবে কিছু নিদর্শনের মাধ্যমে কারো প্রতি আল্লাহ তায়ালার ভালোবাসার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়।
আর যারা জীবিত রয়েছেন, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মানে হল জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের মূল্যবান পরামর্শ অনুসরণ করা।পৃথিবীতে আল্লাহ তায়ালার নেককার বান্দাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে, পরকালেও তাদের সাহচর্য লাভ করা যাবে। রাসূলুল্লাহ সা. বলেছেন, দুনিয়াতে যার সঙ্গে সুসম্পর্ক থাকবে, আখিরাতেও সে তার সঙ্গে থাকবে।
