শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

ইসলামে তাওবার গুরুত্ব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২০, ২:৫৯

শেয়ার করুনঃ
ইসলামে তাওবার গুরুত্ব

তাওবার শাব্দিক অর্থ প্রত্যাবর্তন করা, স্বীকার করা, অনুশোচনা ইত্যাদি।  ইসলামের পরিভাষায় তাওবা হলো গুনাহের মন্দত্বের কারণে তা পরিত্যাগ করা, অতীতে যা হয়েছে সেজন্য অনুশোচনা করা, পুনরায় গুনাহ করার ইচ্ছা পরিহারে দৃঢ় সংকল্প করা এবং যা সম্ভব তা পুনরায় করার মাধ্যমে ক্ষতিপূরণ করা। [নাদ্রাতুন নাঈম ৪র্থ খণ্ড, পৃ. ১৭১] হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু এর মতে তাওবার শর্ত ৬টি।

১. অতীত মন্দকাজের জন্য অনুতাপ করা, ২. যে সকল ফরজ, ওয়াজিব, পরিত্যাগ করা হয়েছে তার কাযা আদায় করা, ৩. কারো ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে থাকলে তা ফিরিয়ে দেয়া, ৪. কাউকে হাত বা মুখ দ্বারা কষ্ট দিলে ক্ষমা চেয়ে নেয়া, ৫. ভবিষ্যতে সে পাপ কাজ না করার দৃঢ় সংকল্প করা, ৬. নিজেকে যেমন আল্লাহর নাফরমানিতে দেখেছে তেমনি নিজেকে আল্লাহ তা‘আলার আনুগত্য দেখা। উপরিউক্ত বিষয়াবলীর সমাবেশের নামই তাওবা।

ক্বোরআন করিমে তাওবার নির্দেশ তাওবা হচ্ছে, মন্দের ব্যাপারে লজ্জিত ও অনুতপ্ত হওয়া। তাওবা বিষয়ে মহান আল্লাহ্ তা‘আলা এরশাদ করেন- وَاسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوبُوْا اِلَيْهِ اِنَّ رَبِّيْ رحِيْمٌ وَدُوْدٌ-

আরও

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

আর তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা চাও, অতঃপর তাঁরই দিকে ফিরে এসো। নিশ্চয়ই আমার প্রতিপালক পরম দয়ালু ও অতীব ভালোবাসা পোষণকারী

[সূরা হুদ: আয়াত- ৯০] আল্লাহ্ তা‘আলা ঈমানদারদেরকে উভয় জগতের সফলতা অর্জনের জন্য তাওবার নির্দেশ দিয়ে বলেন- হে মুমিনগণ! তোমরা সকলে আল্লাহর নিকট তাওবা কর যাতে তোমরা সফলকাম হতে পার। [সূরা নূর: আয়াত-৩১] অন্যত্র আল্লাহ্ তা‘আলা খাঁটি তাওবা করার জন্য মুমিনদের নির্দেশ দেন-

ধর্ম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
হে ঈমানদারগণ! আল্লাহর নিকট তাওবা কর, খাটি তাওবা। [সূরা তাহরীম: আয়াত-৮] ক্বোরআন ও হাদীসে ব্যবহৃত বাক্যসমূহ দ্বারা তাওবা করা সর্বোত্তম।

ক্বোরআন করিমে তাওবার দো‘আসমূহ পবিত্র ক্বোরআনে ব্যবহৃত কিছু দো‘আ নিুরূপ- 

আরও

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

ক. رَبَّنَا ظَلَمْنَا اَنْفُسَنَا وَاِنْ لَمْ تَغْفِرْلَنَا  وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مَنَ الْخَاسِرِيْنَ-

হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। [সূরা আ’রাফ: আয়াত- ২৪] খ.رَبَّنَا اِنَّنَا اَمَنَّا فَاغْفِرْلَنَا ذُونُوْبَنا وَقِِنَا عَذَابَ النَّارِ- হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দিন আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।

[সূরা আলে ইমরান: আয়াত- ১৬] গ. رَبَّنَا فَاغْفِرْلَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّأَتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ- হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন এবং দোষত্র“টিসমূহ দূর করে দিন। আর আমাদেরকে নেক্কার বান্দাদের সাথে মৃত্যু দিন।

[সূরা আলে ইমরান: আয়াত- ১৯৩] ঘ.اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْلَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الغَافِريْنَ- আপনি আমাদের রক্ষক, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের প্রতি করুনা করুন। আর আপনিতো সর্বাধিক ক্ষমাকারী। [সূরা আ‘রাফ: আয়াত- ১৫৫]

হাদীস শরীফে তাওবার দো‘আ হযরত শাদ্দাদ ইবনে আউস রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, সরওয়ারে কায়েনাত সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন, সয়্যিদুল ইসতিগফার তথা সর্বোত্তম তাওবা হল-

হে আল্লাহ্, আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া আর কোন প্রভু নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দাহ্ এবং যথাসম্ভব আমি আপনার অঙ্গীকার ও ওয়াদার উপর স্থির আছি। আমার সকল পাপের অপকারিতা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার দেয়া সকল নেয়ামতের কথা স্বীকার করছি। আর আমার সকল গুনাহের কথাও স্বীকার করছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। কেননা আপনি ব্যতীত কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

[সহীহ বুখারী শরীফ: হাদীস নম্বর- ৫৯৪৭] তাওবার ফজিলত হযরত আবু সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূলে আকরাম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন ব্যক্তি বিছানায় গমনের সময় তুমি নিন্মোক্ত দো‘আ পাঠ করবে, তাহলো- اَسْتَغْفِرُ اللهَ الَّذِى لَااِلَهَ اِلَّا هُوَ الْحَىُّ القَيُّوْمُ وَاَتُوْبُ اِلَيْهِ-

অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া আর কোন মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। আর আমি তাঁর নিকট তাওবা করছি। আল্লাহ্ তা‘আলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেবেন যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, যদিও তা গাছের পাতা সংখ্যক হয়, যদিও তা মরুভূমির বালকুণা সংখ্যক হয়, যদিও তা পৃথিবীর দিবস সংখ্যক পরিমাণ হয়। [তিরমিযী: হাদীস- ৩৩৯০] তাওবার উপকারিতা

১. ইহকালীন কল্যাণ: অফুরন্ত সুখ অর্জিত হয়। মহান আল্লাহ্ তা‘আলা তাওবাকারীদের ভালবাসেন। তিনি তাওবাকারীদেরকে অফুরন্ত সুখ সম্ভোগ দান করেন। যেমন- মহাগ্রন্থ আল্ ক্বোরআনে এরশাদ হয়েছে- আর যদি তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর। অতঃপর তাঁরই প্রতি তাওবা কর, তাহলে তিনি তোমাদেরকে অতি উত্তম সামগ্রী উপভোগ করতে দেবেন। [সূরা হুদ: আয়াত- ০৩]

২.প্রচুর ধন সম্পদ ও সন্তান সন্ততি লাভঃ এ মর্মে আল্লাহ্ তা‘আলা এরশাদ করেন- হযরত নূহ আলায়হিস্ সালাম তাঁর সম্প্রদায়কে তাওবার নির্দেশ দিতে গিয়ে যা বলেছিলেন তা ক্বোরআনে বিধৃত হয়েছে এভাবে) ‘‘আর আমি বললাম যে, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর। নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান সন্তুতিতে উন্নতি দান করবেন। আর তোমাদের জন্য উদ্যানগুলো রচনা করবেন ও নহরসমূহ প্রবাহিত করবেন।[সূরা নূহ: আয়াত- ১১-১২] 

৩.পরকালীন মুক্তি: গুনাহকে নেকীতে পরিবর্তন আল্লাহ্ তা‘আলা তাওবাকারীদের অত্যন্ত পছন্দ করেন। তাদের পাপ কর্মকে নেকীতে পরিবর্তন করা হয়। এ মর্মে এরশাদ হলো-

কিন্তু যারা তাওবা করে, বিশ্বাস স্থাপন করে ও সৎ কর্ম করে আল্লাহ্ তা‘আলা তাদের পাপকে পুণ্য দ্বারা পরিবর্তন করেন। [সুরা ফুরকান: আয়াত- ৭০] 

৪. গুনাহ্ মোচন ও জান্নাত লাভঃ এ মর্মে আল্লাহ্ তা‘আলা এরশাদ করেন- হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর নিকট খাঁটি তাওবা কর। তাহলে তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। [সূরা তাহরীম: আয়াত- ৮]

৫. তাওবাকারী নিষ্পাপ হওয়া: এ মর্মে হাদীস শরীফে বর্ণিত, আছে যে- হযরত ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন, তাওবাকারী ঐ ব্যক্তির ন্যায় যার কোন গুনাহ নেই। [সুনানে বায়হাকী শরীফ: হাদীস- ২০৩৫০] 

আল্লাহ্ তা‘আলার নির্দেশ অনুযায়ী অতীত গুনাহের কথা স্মরণ করে ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করার মাধ্যমে তাওবা করা সকলের একান্ত কর্তব্য। মহান আল্লাহ্ রাব্বুল ইজ্জত আমাদেরকে খাঁটি তাওবা করে তাঁর প্রিয়ভাজন হওয়ার তৌফিক দিন। আমিন।

শিল্পী আকতার, সহকারী শিক্ষক, সেনানিবাস  সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

বায়ুদূষণে প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি

বায়ুদূষণে প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার দাবি, হরমুজে কড়া বার্তা তেহরানের

মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার দাবি, হরমুজে কড়া বার্তা তেহরানের

ইরানে বড় জয়ের দাবি ট্রাম্পের, বাড়ছে সামরিক উত্তেজনা

ইরানে বড় জয়ের দাবি ট্রাম্পের, বাড়ছে সামরিক উত্তেজনা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

আজ শুক্রবার, মুসলিম উম্মাহর জন্য সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ও বরকতময় দিন। ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। এ দিনকে ‘সাইয়্যিদুল আইয়াম’ বা সব দিনের সেরা দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র এই দিনে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমত, বরকত ও ক্ষমার বিশেষ সুযোগ রেখেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলিম বান্দা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করলে

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

ইসলামে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। পবিত্র এই দিনটি মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমা লাভের অন্যতম সুযোগ। কোরআন ও হাদিসে জুমার দিনের বিভিন্ন আমলের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে জুমার নামাজ আদায়, বেশি বেশি দরুদ শরিফ পাঠ, দোয়া, তওবা, কোরআন তিলাওয়াত এবং সূরা কাহফ পাঠের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, জুমার দিনের

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

জীবনের পথে মানুষকে নানা ধরনের পরীক্ষা ও সংকটের মুখোমুখি হতে হয়। কখনো অর্থনৈতিক কষ্ট, কখনো পারিবারিক সমস্যা, আবার কখনো অসুস্থতা বা মানসিক অস্থিরতা মানুষকে দুর্বল করে তোলে। ইসলাম শিক্ষা দেয়, এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।" (সূরা আল-বাকারা: ১৫৩)

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি শুধু ঐতিহাসিক নানা ঘটনার স্মৃতিবাহী নয়, বরং সত্য, ন্যায় ও আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী এক বক্তব্যে বলেন, আশুরার রোজা ইসলামের গুরুত্বপূর্ণ নফল ইবাদতের অন্যতম। রমজানের রোজা ফরজ

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ঈমান শব্দের আভিধানিক অর্থ স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া মতান্তরে দৃঢ় বিশ্বাস করা। এটি কুফর বা