
প্রকাশ: ২ এপ্রিল ২০২০, ১৫:৪১

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। করোনাসহ যে কোনো ভাইরাস থেকে নিরাপদ থাকতে কোয়ারেন্টাইন বা ঘরে অবস্থান করার বিকল্প নেই। আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহামারি সম্পর্কে যেমন নিজ নিজ অঞ্চলে অবস্থানের কথা বলেছেন তেমনি নিজ অঞ্চলে অবস্থান করার বিশাল ফজিলতের বর্ণনাও দিয়েছেন।
বিশিষ্ট সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস শোনালেন। আর তাহলো- ‘তোমরা যখন কোনো এলাকায় মহামারি প্লেগের বিস্তারের কথা শুনো, তখন সেখানে প্রবেশ করো না। আর যদি কোনো এলাকায় এর প্রাদুর্ভাব নেমে আসে, আর তোমরা সেখানে থাকো, তাহলে সেখান থেকে বেরিয়েও যেও না।’ (বুখারি)
