বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

পরম করুণাময় আল্লাহ বান্দার প্রতি ক্ষমাশীল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৮

শেয়ার করুনঃ
পরম করুণাময় আল্লাহ বান্দার প্রতি ক্ষমাশীল

আল্লাহ অসীম দয়ালু। বান্দার প্রতি তিনি ক্ষমাশীল। কোনো এক মসজিদের দরজায় লেখা আছে, ‘গুনাহ করতে করতে যদি তুমি ক্লান্ত হয়ে যাও, তবে ভিতরে এসো, আল্লাহর ক্ষমার কলম এখনো ক্লান্ত হয়নি।’ সুবহানাল্লাহ! কত চমৎকার আশা জাগানো বাণী। দুনিয়ার রংমহলে ডুবে আমরা প্রভুকে ভুলে যাই। প্রভু কিন্তু আমাদের কখনো ভোলেন না। সন্তান মাকে ভুলে গেলেও মা সন্তান -কে ভোলেন না। মায়ের কান আর মন সব সময় সজাগ থাকে কখন সন্তান এসে ‘মা’ বলে ডাক দেবে। একজন মমতাময়ী মা তার সন্তানকে যতটুকু ভালোবাসেন, আল্লাহ তাঁর সৃষ্টিকে তার চেয়েও বেশি মায়া করেন। এজন্যই আল্লাহর আরেক নাম রহমান। রহিম। দয়াময়। করুণাময়। আল্লাহর করুণা কত বেশি আসুন একটি গল্প থেকে জেনে নিই।

মহাকবি শেখ সাদি (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ বোস্তার শেষ অধ্যায়ে তওবার আলোচনায় গল্পটি বলেছেন। এক মূর্তিপূজক জীবনভর মূর্তির সেবা করে কাটিয়েছে। শয়নে-স্বপনে, ঘুমে-জাগরণে সে শুধু মূর্তির পূজা-অর্চনা, আরাধনা করত। একদিন সে বড় ধরনের মুসিবতে পড়ে গেল। মূর্তির সামনে সিজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে সে বলতে লাগল, হে আমার পরম পূজনীয় প্রভু! সারাটি জীবন তোমার আরাধনা করে কাটিয়ে দিয়েছি। আজ আমি এমন এক সমস্যায় পড়েছি, তুমি ছাড়া আর কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। দয়া করে আমাকে তুমি রক্ষা কর প্রভু।

এভাবে কয়েকদিন প্রার্থনার পরও মূর্তিপূজকের সমস্যা কাটল না। তখন সে হতাশ হয়ে বিমর্ষ মনে বলল, হায়! আমি কোন প্রভুর ইবাদতে জীবন কাটিয়ে দিয়েছি? এ মূর্তি তো আমার কোনো কথাই শুনতে পায়নি। আমি সব প্রভু থেকে মুখ ফিরিয়ে এক ও অদ্বিতীয় আল্লাহর দিকে মুখ ফেরাচ্ছি। মুসলমান যে আল্লাহর প্রার্থনা করে, আমিও সে আল্লাহরই দিকে মন ঘোরালাম। এই বলে মন্দিরের বেদিতে বসেই সে প্রার্থনার দুটি হাত তুলে বলল, ‘হে সর্বশক্তিমান আল্লাহ! পুরোটা জীবন আমি ভুলের পথে ছিলাম। আজ এক মহাসংকটে পড়ে আমি বুঝতে পেরেছি কে আমার আসল প্রভু। ওগো দয়াময় আল্লাহ! তুমি আমাকে এ সংকট থেকে বাঁচিয়ে দাও। তুমি ছাড়া আজ আর কোনো উপাস্য নেই আমার।’এভাবে যখন কেঁদে কেঁদে সে আল্লাহর কাছে প্রার্থনা করছে, তখনই খবর এলো তার ওই মুসিবত কেটে গেছে। সঙ্গে সঙ্গে সে আল্লাহর শুকরিয়া আদায় করল। এক আল্লাহর ফকির পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করল। এই ফকির আগেও অনেকবার মূর্তিপূজককে আল্লাহর পথে দাওয়াত দিয়েছে। মূর্তিপূজক বার বার বলত, আল্লাহর চেয়ে তার মূর্তি বেশি শক্তিশালী। ফকির যখন দেখল, তার মুসিবত কেটে গেছে, তখন সে মনে বড় দুঃখ পেল। সে বলল, হায়! যে মানুষটা সারা জীবন আল্লাহর বিরোধিতা করে গেল, আজ তারই প্রার্থনা কবুল হলো? সঙ্গে সঙ্গে ফকিরের মনে ইলহাম হলো, হে ফকির! মানুষটা মূর্তির কাছে চেয়ে হতাশ হয়েছে। আমার কাছে চেয়েও যদি হতাশ হতো তাহলে ওই পাথরের গড়া মূর্তি আর আমার মধ্যে পার্থক্য কি থাকত?

আরও

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ
ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ আবেগঘন গল্প বলার পর শেখ সাদি (রহ.) বলেন, হে মানুষ! তোমরা আল্লাহর কাছে চাও। যত অন্যায় তুমি করে থাকো না কেন, মনে রেখো, আল্লাহ কোনো মূর্তি নন। চাওয়ার পর যদি আল্লাহ না দেন, তবে আল্লাহ আর মূর্তির মাঝে কোনো পার্থক্য থাকে না। তাই বান্দার প্রার্থনা কবুল করা আল্লাহর কর্তব্য হয়ে যায়। আমাদের অবশ্যই চাইতে হবে চাওয়ার মতো করে। আর আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বড় চাওয়া ও পাওয়া হলো ক্ষমা। তিনি যদি দয়া করে আমাদের ক্ষমা করে দেন, তাঁর প্রিয় বান্দাদের কাতারে একটু জায়গা করে দেন, তবেই দুনিয়া ও আখেরাতে আমরা সফলকাম হব। কবির ভাষায়-

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আমাদের সব ব্যর্থতা সফল হবে, যদি তুমি ক্ষমা কর।

আমাদের সব সফলতা ব্যর্থ হবে, যদি তুমি পাকড়াও কর।ফিরে আসি শুরুর কথায়। আমরা যারা গুনাহ করতে করতে ক্লান্ত তাদের মনে করিয়ে দিতে চাই, ক্ষমা করতে আল্লাহর কখনো ক্লান্তি আসে না। তাই আসুন, জীবনসূর্য ডুবে যাওয়ার আগেই আমরা আল্লাহর দুয়ারে ধরনা দিই। আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে চোখের জলে বুক ভাসিয়ে ক্ষমা চাই। ক্ষমা পেলেই আমাদের জীবন সুখ আর আনন্দে ভরে উঠবে। হে আল্লাহ! ক্ষমা নামক চাদরে আমাদের জড়িয়ে রাখুন। আমরা যেন কখনই আপনার কোল ছেড়ে দুনিয়ার রঙে বিলীন না হয়ে যাই।

 

আরও

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

ইসলামে সপ্তাহের বিশেষ মর্যাদাপূর্ণ দিন শুক্রবার। মুসলমানদের কাছে জুমার দিনটি ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ দিনের ফজিলত অর্জনে বেশ কিছু আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। তাই জুমার দিনটি যথাযথভাবে কাটাতে বিশেষ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন ইসলামি চিন্তাবিদরা। জুমার নামাজের আগে গোসল করা, দাঁত পরিষ্কার করা, পরিচ্ছন্ন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাহসম্মত আমল। পাশাপাশি মসজিদে আগেভাগে উপস্থিত হওয়ার

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

ইসলামে শুক্রবার সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। এ দিনের বিশেষ আমলগুলোর মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ পাঠের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে এসেছে, শুক্রবারে নবীজির প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করতে বলেছেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)। শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে ধর্মীয় নির্দেশনা ও আমল নিয়ে আলোচনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজরত আওস ইবনে আওস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজ পালনে বাংলাদেশকে মোট ৮৩ হাজার ৫০০ জনের কোটা দিয়েছে সৌদি আরব। সরকারের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পাঁচ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়ায় আগের তুলনায় আগামী বছর আরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

ইসলামে শুক্রবারের দিনটি অত্যন্ত মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। মুসলমানদের কাছে দিনটি সাপ্তাহিক ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ। পবিত্র জুমার দিনটি যথাযথভাবে পালনের জন্য বেশ কিছু আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমলের মাধ্যমে একজন মুমিন নিজের আত্মিক উন্নতি ও পরকালীন কল্যাণের জন্য চেষ্টা করতে পারেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীর সম্পর্ক হওয়া উচিত মহান আল্লাহর সঙ্গে। তাঁর প্রতি ভালোবাসা, আনুগত্য, কৃতজ্ঞতা ও ভয় অন্তরে ধারণ করার মধ্য দিয়েই একজন মুমিন প্রকৃত ঈমানি জীবনের পরিচয় দেন। ইসলামী চিন্তাবিদ ও লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাঁর আলোচনায় আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে বিভিন্ন