শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

মুসলিমরা যে কারণে কাবা শরিফ তাওয়াফ করে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৯, ১৫:৫৫

শেয়ার করুনঃ
মুসলিমরা যে কারণে কাবা শরিফ তাওয়াফ করে

তাওয়াফ মানে প্রদক্ষিণ বা চক্কর দেয়া। কাবা শরিফ ৭ বার প্রদক্ষিণ বা চক্কর দেয়াকে ১ তাওয়াফ হিসেবে সাব্যস্ত করেছে ইসলাম। কিন্তু মুসলিমরা কেন সারা বছর দিন-রাত এ পবিত্র ঘরকে তাওয়াফ বা প্রদক্ষিণ কেরে চলছে? এর তাৎপর্যই বা কী?পৃথিবীতে মহান আল্লাহর প্রথম ঘর এ কাবা। এ ঘর তাওয়াফের কিছু কারণ ও তাৎপর্য তুলে ধরা হলো। হতে পারে এসব কারণেই মুসলিম উম্মাহ পবিত্র কাবা ঘরকে দিনরাত তাওয়াফ করে চলেছেন। আর তাহলো-

>> নিঃসন্দেহে (কাবা শরিফ) সর্ব প্রথম ঘর, যা মানুষের (ইবাদতের জন্য) তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে (এই ঘর) যা মক্কায় অবস্থিত এবং সারাবিশ্বের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়।’ (সুরা আল-ইমরান : আয়াত ৯৬)

>> পৃথিবীর নাভিস্থলে অবস্থিত লাটিমের মতো ঘূর্ণায়মান হচ্ছে পবিত্র কাবা শরিফ।

আরও

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন
>> কাবা শরিফ আল্লাহর ঘর। এটি তার একত্ববাদের প্রতীক। এ কারণেই আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিচ্ছেন-

‘অতঃপর তারা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন হয়, তাদের মানতসমূহ পূরণ করে এবং এ সুসংরক্ষিত ঘরের তাওয়াফ করে।’

এ আয়াতে আল্লাহর ইবাদতের জন্য তেরি করা সবচাইতে পুরাতন ঘর তথা প্রথম ঘর কাবা শরিফকে বুঝানো হয়েছে। কেননা ইবাদতের জন্য নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ঘরই এটা।

>> কাবা ঘর তাওয়াফ মহান আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন। দুনিয়ার সব কাজ ঘড়ির কাটার অনুকূলে ডান দিক থেকে বাম দিকে হয়ে থাকে। অথচ পবিত্র কাব ঘরকে বাম দিক থেকে শুরু করে ডান দিকে অগ্রসর হতে হয়। কারণ-

আরও

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ
ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পৃথিবী, চন্দ্র, সূর্যসহ প্রকৃতির সব কিছুই এমনকি মানুষের শরীরের রক্ত প্রবাহও ডান দিকে আবর্তিত হয়। আর আল্লাহর ঘর কাবা শরিফ তাওয়াফ কালে তাই পুরো প্রকৃতিকে সঙ্গে সঙ্গে নিয়েই মুমিন মুসলমান কাবা শরিফ তাওয়াফ করে। আল্লাহর প্রশংসা করে। আল্লাহর মহত্ম ও বড়ত্ব ঘোষণা করে।

>> মানুষের কলব, যাকে হৃদপিণ্ড বলা হয়। এটির অবস্থান বুকের বাম পাশে থাকে। আর তাই কলবকে কাবার দিকে রেখেই বাম থেকে ডাইনে কাবা শরিফ তাওয়াফ করা হয়। যাতে কলবে কাবার আকর্ষণ ও আল্লাহর একত্ববাদের প্রেম বেড়ে ওঠে।

>> হজ ও ওমরায় গমনকারীরা মহান আল্লাহর মেহমান। তাই মেজবানের কাছে আগমন ও বিদায় তার ঘরের থেকেই হওয়া আবশ্যক। তাইতো মক্কায় গিয়ে হাজিদের প্রথম কাজই হলো কাবা শরিফ তাওয়াফ (কুদুম) করা আবার বাড়ি ফেরার সময় (বিদায়ী) তাওয়াফ করা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
>> কাবা শরিফ তাওয়াফ বিশ্বনবির নবুয়তের অন্যতম প্রমাণও বটে। তাওয়াফের মাধ্যমে পৃথিবী ও সৌরজগতের ঘুর্ণায়নের ইঙ্গিত বহন করে। যা মহান প্রভুর নির্দেশে যেমন সৌরজগতে পরিচালিত হয় তেমনি দুনিয়াতে সৌরজগতের অনুকরণে আল্লাহর নির্দেশে কাবা শরিফ তাওয়াফ করা হয়। আর এটিই বিশ্বনবির নবুয়তের অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ।

এ কারণেই আল্লাহ তাআলা হজরত ইবরাহিম আলাইহিসকে নির্দেশ দিয়েছিলেন, এ ঘর তাওয়াফের আহ্বান করার জন্য এবং এ ঘরের আঙ্গিনা (মাতআফ তথা তাওয়াফের স্থানকে) পবিত্র রাখার জন্য। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন-

‘আর স্মরণ কর, যখন আমি ইবরাহিমকে বায়তুল্লাহর (কাবা ঘরের) স্থান ঠিক করে দিয়েছিলাম। আর (তখন বলেছিলাম) আমার সঙ্গে কাউকে শরিক করবে না এবং আমার ঘরকে তাওয়াফকারী, নামাজ আদায়কারী, রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রেখো। আর মানুষের কাছে হজের ঘোষণা দাও, তারা তোমারকাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের ক্ষীণকায় উটসমূহের পিঠে (সাওয়ার হয়ে), তারা আসবে দূর-দূরান্তর পথ অতিক্রম করে।’ (সুরা হজ : আয়াত ২৬-২৭)

এ কারণেই মুসলিম উম্মাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পবিত্র নগরী মক্কায় এসেই আল্লাহের নির্দেশ পালনে ও নবুয়তের সত্যতার প্রমাণে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করে।

আল্লাহর নির্দেশ পালনে যারা পবিত্র কাবা শরিফ তাওয়াফ করে তাদের জন্য স্পেশাল ফজিলত ঘোষণা করা হয়েছে-

কাবা শরিফের যে কোনো (ফরজ কিংবা নফল) তাওয়াফই অনেক বড় সাওয়াবের কাজ। হাদিসে পাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেছেন-

‘আল্লাহ তাআলা প্রতিদিন কাবা শরিফর উপর ১২০টি রহমত নাজিল করেন। এ ১২০টি রহমতের মধ্যে শুধু তাওয়াফকারীদের জন্যই ৬০টি রহমত নির্ধারিত।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব হজ ও ওমরাহ পালনকারীদের ফরজ তাওয়াফের পাশাপাশি অবসর সময়ে বেশি বেশি তাওয়াফ করার তাওফিক দান করুন। তাওয়াফের তাৎপর্য হৃদয় দিয়ে অনুভব করে আল্লাহ নৈকট্য লাভের তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত রহমত লাভের তাওফিক দান করুন। আমিন।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামষ্টিক ইবাদত। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে একত্র হয়ে খুতবা শোনেন এবং জামাতে জুমার নামাজ আদায় করেন। কোরআনের সূরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, জুমার সময় পার্থিব ব্যস্ততার চেয়ে ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব রয়েছে। জুমার দিনের বিশেষ মর্যাদার কথাও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

ইসলামে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি হলো জুমার দিন। এ দিনে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল ও ইবাদতের সুযোগ। কোরআনে জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে এ নির্দেশনা এসেছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে গোসলের

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

ইসলাম ধর্মে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এদিন নামাজ, দোয়া, জিকির ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবারকে ইবাদত-বন্দেগিতে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান পুরুষ মুসলমানদের জন্য জুমার নামাজ

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিবিজড়িত দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবেন বিশ্বের মুসলমানরা। প্রায় ১,৪০০ বছর আগে এই দিনে মানবজাতির হেদায়েতের আলো নিয়ে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ওফাত লাভ করেন। মহানবী (সা.) ইসলামের সর্বশেষ নবী ও রাসুল। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কুরাইশ গোত্রে

সর্বশেষ সংবাদ

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন