শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের তারতম্য হবে না: পররাষ্ট্রমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ নভেম্বর ২০২০, ২৩:৩৬

শেয়ার করুনঃ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের তারতম্য হবে না: পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির নাগরিকদের রায় দেয়া শেষ। এখন চলছে ভোট গণনা। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে। তাতে ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, আমাদের কোনো সমস্যা হবে না।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো দেশের পররাষ্ট্র নীতি কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। সে কারণে তাদের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের কোনো সমস্যা হবে না।’

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান অনলাইনের এক প্রতিবেদনের সর্বশেষ এক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ২৩৮টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেক্টোরাল ভোট। বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ফ্রান্সবিরোধী বিক্ষোভ দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে না এদিকে সম্প্রতি ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশকে ঘিরে দেশে চলমান ফ্রান্সবিরোধী বিক্ষোভ দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই দেশের সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়বে না। আপনারা দেখেছেন যে ফ্রান্সের প্রেসিডেন্টও বলেছেন এই বিষয় সম্পর্কে তার অবস্থান অনেক নমনীয় হয়ে এসেছে।’সম্প্রতি ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এক বক্তব্যে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে পণ্য বয়কটেরও হিড়িক পড়ে। এ ঘটনায় দুঃখ প্রকাশ না করলেও মুসলিমদের আবেগ অনুভূতি উপলব্ধি করতে পেরেছেন বলে জানান ম্যাক্রোঁ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

দেশের সব জেলায় আজ বিক্ষোভ করবে জামায়াত

দেশের সব জেলায় আজ বিক্ষোভ করবে জামায়াত
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ম্যাক্রোঁর মন্তব্যের পর ঢাকার ফ্রান্স দূতাবাস বন্ধসহ দেশটির পণ্য দেশে নিষিদ্ধ করা নিয়ে বিভিন্ন ইসলামি সংগঠন দাবি তুলেছে। এ প্রসঙ্গে পররাষ্ট্রীর ভাষ্য, ধর্ম ও ব্যবসা এক করা ঠিক হবে না।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন জানিয়ে মোমেন বলেন, ‘ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে আমরা বলেছি তাদের দেশে যারা মারা গেছে তাদের জন্য আমরা দুঃখিত। আমরা বলেছি যে, আমরা স্বাধীনতায় বিশ্বাস করি এবং প্রত্যেকের স্পর্শকাতর বিষয়ে সাবধান হওয়া উচিত।’উসকানিমূলক কোনো কিছু করা ঠিক হবে না বলেও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠিতে লিখেন পররাষ্ট্রমন্ত্রী।

সকালে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারির সঙ্গে মন্ত্রীর বৈঠক সম্পর্কে জানতে চাইলে মোমেন বলেন, ‘মাইজভান্ডারি সাহেব এসেছিলেন। তাকে বলেছি, আমরা ফ্রান্স সরকারকে জানিয়েছি। তারা আমাদের সংসদে একটি রেজুলেশন নেয়ার জন্য বলেছেন। আমি বলেছি, আপনি সংসদ সদস্য; আপনি বিষয়টি উত্থাপন করুন।’

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথে ঢাকার দূরত্ব কমবে ১১২ কিলোমিটার

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথে ঢাকার দূরত্ব কমবে ১১২ কিলোমিটার

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা অব্যাহতির চুক্তি কার্যকর

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা অব্যাহতির চুক্তি কার্যকর

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে: প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ না করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ আহ্বান জানান। জামায়াত আমির বলেন, সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। কোনো কিছুর বিনিময়ে জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে আসবে

কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘একটা মারলে দুইটা মারব।’ গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে এ বক্তব্য তুলে ধরেন আমির হামজা। রাত ৯টার

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর দায়িত্ব পেয়েছেন বিএনপির পাঁচ নেতা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত বিশেষ টিমের সদস্য হিসেবে তারা এ দায়িত্ব পালন করছেন। বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ

দেশের সব জেলায় আজ বিক্ষোভ করবে জামায়াত

দেশের সব জেলায় আজ বিক্ষোভ করবে জামায়াত

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগও তুলে ধরবে দলটি। বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পাহারা দেবেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। ইশরাক হোসেন