রবিবার, ৪ অক্টোবর, ২০২৬১৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

নজরদারিতে অর্ধশতাধিক নারী নেত্রী, একাউন্ট তল্লাশি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩২

শেয়ার করুনঃ
নজরদারিতে অর্ধশতাধিক নারী নেত্রী, একাউন্ট তল্লাশি
একজন পাপিয়ার অবৈধ অর্থ-বিত্ত-প্রতিপত্তি, বিলাসী জীবনযাপন আর অনৈতিক কর্মকাণ্ডে ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনগুলো নারী নেত্রীরা এথন প্রশ্নের মুখোমুখি। অনেকেই মনে করছেন, ক্ষমতার ছায়াবৃক্ষে আরও অনেক পাপিয়া আওয়ামী লীগে ঘাপটি মেরে ফায়দা লুটছে। সরকারের শীর্ষপর্যায়ের নির্দেশনায় একাধিক গোয়েন্দা সংস্থা অনৈতিক সুবিধা নেওয়া নারীনেত্রীদের চিহ্নিত করতে তৎপর। অর্ধশতাধিক নারী নেত্রীকে রাথা হয়েছে বিশেষ নজরদারিতে।

নজরবন্দি নারীনেত্রীদের তালিকায় রয়েছেন যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষপর্যায়ের বেশ কয়েকজন।যারা দীর্ঘদিন করে দাপিয়ে বেড়াচ্ছেন সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে। তদবির বাণিজ্যসহ নানা অপকর্ম করে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি আর স্ফীতাকার ব্যাংক ব্যালান্স। রাজধানীর পাঁচ তারকা হোটেলে এবং ঘনঘন বিদেশ যাওয়া-আসাও ছিল এসব নারীর। ইতিমধ্যে কারও কারও ব্যাংক হিসাব খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের গ্রামের বাড়িতেও খোঁজখবর নিতে শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। সরকার ও আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২২ ফেব্রুয়ারি নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ লাখ টাকা, ইয়াবা, মদ ও জাল মুদ্রা উদ্ধার করা হয়। পরদিন তাকে নিয়ে নরসিংদী ও ঢাকার ফার্মগেটের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ফার্মগেটের বাসা থেকে নগদ ৫৮ লাখ টাকা, অবৈধ পিস্তল ও গুলি, বিদেশি মুদ্রা ও মদ উদ্ধার করা হয়। এরপর সারা দেশে সমালোচনার ঝড় ওঠে।

আরও

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের
এ প্রসঙ্গে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দলীয় কিংবা যে পরিচয় থাকুক অপরাধে যুক্ত হলে অবশ্যেই তাদের আইনের আওতায় আনা হবে। সরকারের সায় রয়েছে বলেই অপরাধীদের ধরা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। সে যে দলেরই হোক।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পাপিয়ার ঘটনা প্রকাশের পর উদ্বিগ্ন এখন শাসক দলের শীর্ষনেতারা।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সম্রাট আর পাপিয়াদের মতো দুর্নীতিবাজ দুর্বৃত্তদের কারণে আমাদের সব অর্জন মুছে যাচ্ছে। এদের জন্য নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। তিনি বলেন, সবক্ষেত্রেই বাংলাদেশ আজ আলোকিত।কিন্ত দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর কেন এই দেশে সম্রাট ও পাপিয়ার মতো দুর্নীতিবাজদের জন্ম হবে। তা‌দের কার‌ণে আজ আমাদের সব অর্জন নষ্ট হ‌য়ে যা‌চ্ছে।

রাজনীতি ও সমাজ বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক নীতি-নৈতিকতার চর্চা না থাকায় দলগুলোয় এমন অনেক পাপিয়া ঘাপটি মেরে রয়েছেন। কিছু নেতা-নেত্রীর ছত্রচ্ছায়ায় তারা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন। সচিবালয়ে মন্ত্রী ও সচিবদের রুমে দেখা মেলে অনেক নেত্রীর। এর মধ্যে উঠতি ও মধ্য বয়সী নেত্রীদের একচেটিয়া দাপট। আওয়ামী লীগ যখন ‘বিরোধী দল’ ছিল তখন এদের অনেকেই দলের কোথাও ছিলেন না। গত ১১ বছর দল একটানা ক্ষমতায় থাকায় প্রভাবশালী নেতা-নেত্রীদের তদবিরে কেন্দ্রে কিংবা জেলা পর্যায়ে পদ-পদবি বাগিয়ে নিয়েছেন। ক্ষমতার দাপটে অথবা নানা ছলাকলায় হাতিয়ে কাজ বাগিয়ে নিয়ে রাতারাতি কোটিপতি বনে যাচ্ছেন কেউ কেউ। অথচ ২০০১ সালের পর দলের দুঃসময়ে পুলিশের বেদম পিটুনি খাওয়া বিবস্ত্র আয়শারা বিনা চিকিৎসায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ভাড়া বাসায় কাতরাচ্ছেন। আর পাপিয়ারা নিজেদের রূপ-জৌলসের উত্তাপ ছড়িয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।

দলীয় সূত্র জানায়, পাপিয়াকে গ্রেফতার করার পরই কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রীদের চালচলনের বিষয়টি ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকদের আলোচনায় আসে। কোন নেত্রী কোথায় কী করছেন, কে কাকে কোথায় পাঠাচ্ছেন, কাজ বাগিয়ে আনতে কে বেশি সচিবালয়ে যাচ্ছেন তা খতিয়ে দেখা হচ্ছে। পাপিয়াকে গ্রেফতারের পর যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সংগঠনের শুদ্ধি অভিযান চালানোর নির্দেশ দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার কাছে অনেক রিপোর্ট আসছে, অনেকের নাম আছে। আমি কাউকে ছাড়ব না। এ ব্যাপারে প্রশাসনের সর্বস্তরে নির্দেশ দেওয়া হয়েছে।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য
সূত্র মতে, পাপিয়াকান্ডের পর যুুব মহিলা লীগের কয়েকজন নেত্রী ও উঠতি নেত্রী বিশেষ করে যারা কিছুদিন আগেও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নেত্রী ছিলেন তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। ছাত্রলীগের সাবেক কয়েকজন নেত্রীর ব্যাপারেও চাঞ্চল্যকর তথ্য পেতে শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। জানা যায়, রাজধানীতে নারী শিক্ষার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানের কমপক্ষে এক ডজন নারী নেত্রীর গতিবিধি নজরদারিতে এনে হঠাৎ বিত্তশালী হওয়ার খবর পাওয়া গেছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর যাদের মেস ভাড়ার টাকার সংকট ছিল তারা এখন কেউ কেউ কোটি টাকার মালিক। হল বাণিজ্য, বড় ভাইদের কাছে ‘সাপ্লাই’ এবং বিভিন্ন মন্ত্রী ও নেতার কাছে তদবির বাণিজ্য করে টাকার মালিক হয়েছেন। কেউ কেউ গ্রামের বাড়িতে ছনের ঘরের জায়গায় দোতলা/চারতলা বাড়িও করেছেন মাত্র কয়েক বছরেই। এদের অনেকের সঙ্গেই পাপিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা গেছে।

গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, পাপিয়া গ্রেফতারের পর রাজনৈতিক পদ-পদবি ব্যবহার করে এমন কতজন নারী রাতারাতি শূন্য থেকে কোটিপতি হয়েছেন- তার খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। তারা জানিয়েছেন, অর্ধশত নারী নেত্রীকে বিশেষ নজরে রাখা হচ্ছে। ব্যাংক হিসাবসহ গ্রামের বাড়িতেও খোঁজখবর নেওয়া হচ্ছে। এর মধ্যে যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক কয়েকজন নেত্রীর ব্যাপারে কড়া নজরদারি বাড়ানো হয়েছে। তারকা হোটেলগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।

শাসকদলের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানায়, পাপিয়াকাণ্ড প্রকাশের পর বিব্রত আওয়ামী লীগের হাইকমান্ড। দলীয় অপকর্মকারীদের তালিকা করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয়ভাবেও খোঁজখবর নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

এসব তথ্য নিশ্চিত করে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্য বলেন, পাপিয়াকাণ্ডে প্রধানমন্ত্রী চরম বিরক্ত। শুধু পাপিয়া নয়, আরও কত পাপিয়া আছে সেগুলো খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে এদের কারা আশ্রয়-প্রশ্রয় দেন তাও খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যত বড়ই প্রভাবশালীই হোক জড়িতরা কেউ রেহাই পাবেন না। করুণ পরিণতি ভোগ করতে হবে তাদের।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব
    

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

মিড-ডে মিলে অনিয়ম ঠেকাতে কুপন পদ্ধতি চালুর চিন্তা

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

‘মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’—এমন মন্তব্য করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ড এবং পশ্চিমা সমর্থন পাওয়ার প্রচেষ্টার সমালোচনা করে শুক্রবার ২ অক্টোবর ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ মন্তব্য করেন। মাদানী তাঁর পোস্টে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের সঙ্গে জামায়াতের একজন নারী নেত্রীর তুলনা করেন। তাঁর দাবি, আওয়ামী

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্যের অভিযোগ তুলে বিষয়টিকে ‘হা-ডু-ডু খেলা’ হিসেবে আখ্যায়িত করেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা এনসিপি আয়োজিত মতবিনিময় ও যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনায় সরকার বিব্রত হলেও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। মিরপুরের রাড্ডা মা ও শিশুসাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া, ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা এবং মোহাম্মদপুর-আদাবরে জমি ও বাড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন,

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হলেও একই বা সংশ্লিষ্ট বিষয়ে নতুন করে গণভোটের প্রয়োজন কেন হচ্ছে, সরকারের কাছে সে প্রশ্নের জবাব চেয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের কাছে তিনটি প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। হামিদুর রহমান আযাদের প্রথম প্রশ্ন, আগের গণভোটে

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ক্ষমতার গরমের আঁচ পড়লো স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’ একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।