শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

তাবিথের প্রার্থিতা বাতিল হতে পারে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ২২:২৪

শেয়ার করুনঃ
তাবিথের প্রার্থিতা বাতিল হতে পারে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নাউয়ের একটি প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরের এনএফএম এনার্জি কোম্পানির প্রায় সাড়ে তিনশ শেয়ারের মালিক তাবিথ। কিন্তু নির্বাচনী হলফনামায় তিনি যে সম্পদের হিসেব দিয়েছেন সেখানে এই শেয়ারের কথা উল্লেখ করেননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ নির্বাচনে তথ্য গোপন করা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। নির্বাচন কমিশনকে এই ব্যাপারগুলো খতিয়ে দেখা উচিত। নির্বাচন কমিশন ঘটনার সত্যতা পেলে তার প্রার্থিতা বাতিল করতে পারে কিংবা নির্বাচনের পরও যদি তার এই ঘটনার প্রমাণ হয় তখনও তিনি পদ হারাতে পারেন। সেই সঙ্গে দুদকও বিষয়টি খতিয়ে দেখতে পারে।’

আর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন। কোন প্রার্থী হলফনামায় তথ্য গোপন করলে কমিশন চাইলে তার প্রার্থিতা বাতিলসহ যেকোনো ধরনের পদক্ষেপ নিতে পারে।’ তিনি আরও বলেন, প্রার্থীদের হলফনামা যাচাইয়ে কমিশনকে আরও সতর্কতা অবলম্বন করা উচিত।

আরও

সাত দফা দাবি আদায়ে ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ আজ

সাত দফা দাবি আদায়ে ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ আজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল তার হলফনামায় তথ্য গোপন করার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং অফিসার আবুল কাশেম বলেন, প্রার্থীদের হলফনামা সর্বোচ্চ সতর্কতার সাথেই যাচাই-বাছাই করা হয়। এরপরও যদি কারও নামে তথ্য গোপনের অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কেউ চাইলে তা উচ্চ আদালতে রিট করতে পারেন।

সিঙ্গাপুরের প্রতিষ্ঠানটির তথ্য থেকে জানা যায়, যৌথ মালিকানায় থাকা এনএফএম এনার্জির ১০০০টি শেয়ারের মধ্যে ৩৪০টি শেয়ারের মালিক তাবিথ আউয়াল। এছাড়া বাকি ৬৬০টি শেয়ার রয়েছে তার দুই ভাই তাসফির আউয়াল ও তাজওয়ার আউয়ালের। কিন্তু তাবিথ আউয়াল নির্বাচনী হলফনামায় তার মালিকানায় ও নিয়ন্ত্রণাধীন যে ৩৭টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন সেখানে বিপিসিএল ও এনএফএম এনার্জির নাম নেই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সিঙ্গাপুর ভিত্তিক এনএফএম এনার্জি কোম্পানিটি বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড(বিপিসিএল) এর একটি বড় অংশের মালিক। এদিকে, পানামার ব্যবসা নিবন্ধক সংস্থার নথি এবং প্যারাডাইস পেপার্সে মাল্টিমোড ইন্টারন্যাশনাল নামের আরেকটি কোম্পানির সন্ধান পাওয়া গেছে। যে কোম্পানিটি ট্রেজারার ও ডিরেক্টর হিসেবে আছেন তাবিথ আউয়াল। সূত্র: ইত্তেফাক

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়, অভিযোগ রিজভীর

প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়, অভিযোগ রিজভীর

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশের সব জেলায় আজ বিক্ষোভ করবে জামায়াত

দেশের সব জেলায় আজ বিক্ষোভ করবে জামায়াত

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগও তুলে ধরবে দলটি। বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পাহারা দেবেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। ইশরাক হোসেন

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন রাষ্ট্রীয় বিমান

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন রাষ্ট্রীয় বিমান

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ বিষয়ে বিস্তারিত জানান। তাঁর দাবি, শেখ হাসিনা আগামী বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। মুখপাত্র জানান, ২০২৪

দেশ ছাড়লেও শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি থামেনি: রিজভী

দেশ ছাড়লেও শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি থামেনি: রিজভী

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহ ছাড়তে পারেননি শেখ হাসিনা। এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব অভিযোগ

আওয়ামী লীগ ফিরবে, মন্ত্রী হবেন মাশরাফি: রাশেদের দাবি

আওয়ামী লীগ ফিরবে, মন্ত্রী হবেন মাশরাফি: রাশেদের দাবি

ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা দেশে ফিরে তাঁকে মন্ত্রী বানাবেন—এমন আশায় বুক বেঁধে আছেন সাবেক ক্রিকেটার ও নড়াইলের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে রাশেদ অভিযোগ করেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও