সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬১৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

বিএনপিতে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান; তৈরি হচ্ছে নিষ্ক্রিয় ও সুবিধাবাদীদের তালিকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৯

শেয়ার করুনঃ
বিএনপিতে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান; তৈরি হচ্ছে নিষ্ক্রিয় ও সুবিধাবাদীদের তালিকা
বিএনপিতেও শুরু হচ্ছে শুদ্ধি অভিযান। নিষ্ক্রিয়, সুবিধাবাদী ও সরকারের সঙ্গে আঁতাতকারীদের চিহ্নিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এর পাশাপাশি যাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে কমিটি করার অভিযোগ আছে, তাদেরও তালিকাভুক্ত করা হবে। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেলে তাদের নেতৃত্ব থেকে বাদ দেয়া হতে পারে।

ভবিষ্যতেও তারা পাবে না গুরুত্বপূর্ণ পদ। হাইকমান্ডের এমন সিদ্ধান্তে আতঙ্কে আছেন নিষ্ক্রিয় ও আঁতাতকারীরা। তারা নিজেদের বাঁচাতে একে অন্যের ওপর দোষ চাপাচ্ছেন। সম্প্রতি ছাত্রদলের সাবেক নেতা আমান উল্লাহ আমান আদালতে যাওয়ায় সংগঠনটির কাউন্সিল সাময়িক স্থগিত হয়ে যায়। এরপরই দলে শুদ্ধি অভিযানের বিষয়টি জোরালো আলোচনায় আসে। আমানের পেছনে দলের কোন কোন নেতার হাত আছে, তাদের ব্যাপারে এরই মধ্যে খোঁজখবর নেয়া শুরু করেছে হাইকমান্ড। পর্যায়ক্রমে সবার আমলনামা তৈরি করা হবে।

আরও

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানান, নিষ্ক্রিয় ও আঁতাতকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হাইকমান্ডকে বারবার আহ্বান জানানো হয়েছে। দলীয় কার্যালয়ের গোপন তথ্য পাচার, সরকারের সঙ্গে আঁতাত, টাকার বিনিময়ে কমিটিতে স্থান দেয়াসহ অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়েছিল। এসব অনিয়মের বিষয়ে দলের নীতিনির্ধারকদের কাছে তথ্যপ্রমাণ থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো অনেককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। অতীতে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হলে দলের ক্ষতি করার সাহস পেত না বলে মনে করেন তারা।

জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। সরকার বিএনপিকে ভাঙতে নানাভাবে চেষ্টা চালিয়েছে। এখনও তা অব্যাহত আছে। অসংখ্য মামলা, শত নির্যাতন সত্ত্বেও একজন নেতাও বিএনপি ছেড়ে যায়নি। তিনি বলেন, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো দলের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই আমাদের সবার উচিত হবে এ ব্যাপারে সতর্ক থাকা। সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও দলে বিভক্তি সৃষ্টি হয়নি। কিন্তু সুবিধাবাদী একটি গ্রুপ সবসময় সক্রিয় রয়েছে। দলের চেয়ে তারা ব্যক্তিস্বার্থকেই প্রাধান্য দিয়ে আসছেন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

গণভোটের রায় বাস্তবায়ন হলে লংমার্চের প্রয়োজন হতো না: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন হলে লংমার্চের প্রয়োজন হতো না: শফিকুর রহমান

সরকারের সঙ্গে গোপন আঁতাত করে দিব্যি ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় না থেকেও হাইকমান্ডকে ম্যানেজ করে বাগিয়ে নিচ্ছেন গুরুত্বপূর্ণ পদ। এমনকি মনোনয়নও। কিন্তু যখন তাদের চাওয়া-পাওয়ায় ব্যাঘাত ঘটে, তখনই দলের বিরুদ্ধেই ষড়যন্ত্র শুরু করেন। যার সর্বশেষ সংস্করণ আমান উল্লাহ আমান। সুবিধাবাদীরা যখন মনে করছে ছাত্রদলে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে, তখনই সুনির্দিষ্ট নীলনকশা নিয়ে মাঠে নামে। দলের পুনর্গঠন বাধাগ্রস্ত করতে তারা সরকারের সঙ্গে হাত মেলাতেও দ্বিধা করেননি বলে অভিযোগ আছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মনে করেন, ছাত্রদলের কাউন্সিল স্থগিতাদেশের পেছনে সরকারের হাত ছিল, এতে সন্দেহ নেই। কিন্তু সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছে দলের ভেতরেই লুকিয়ে থাকা সুযোগসন্ধানীরা। আমান যদি আদালতে না যেত, তাহলে সরকার আদালতকে ব্যবহার করে এমন আদেশ করাতে পারত না। তাই সরকারকে দোষ দেয়ার পাশাপাশি দলের ভেতর ঘাপটি মেরে থাকা এসব মীরজাফরকে আগে চিহ্নিত করতে হবে। শুধু চিহ্নিত করলেই হবে না, তাদের দল থেকে অপসারণেরও দাবি উঠেছে। ভবিষ্যতে এসব সুবিধাবাদী যাতে দলে কোনো জায়গায় নেতৃত্বে আসতে না পারে, সেই উদ্যোগ নিতে হবে। মীরজাফরদের দলে জায়গা নেই- এমন একটি বার্তা সবখানে পৌঁছে দিতে হবে। যাতে ঘাপটি মেরে থাকা কথিত নেতাকর্মীরা সাবধান হোন এবং নিজেদের শুধরে নেন।

জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ছাত্রদলের নির্বাচিত রিজভী-ইলিয়াস আলীর কমিটি যারা ওই সময় ভেঙে দিয়ে সংগঠনের নেতৃত্ব কব্জায় নিয়েছিল, তারাই বিভিন্ন সময়ে দলে বিভাজন ও অনৈক্য সৃষ্টি করেছে। একটা সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন শুধু ছাত্রদল নয়, অন্যান্য অঙ্গসংগঠনও জিম্মি করে রেখেছিল। তাদের হাত থেকে সংগঠনকে বাঁচাতে দল যখন ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের উদ্যোগ নেয়, ঠিক সেই সময় আবার সক্রিয় হয়ে উঠে ওই সিন্ডিকেট। সরকারের সঙ্গে আঁতাত করে তাদের ইন্ধনেই ছাত্রদলের কাউন্সিল স্থগিত হয়েছিল।

তিনি বলেন, এসব সুযোগসন্ধানী নেতার কারণেই দলের আজ এ অবস্থা। নিজেদের স্বার্থ উদ্ধারে দলকে বিক্রি করে দিতেও তারা দ্বিধাবোধ করছে না। তাই এখন সময় এসেছে আঁতাতকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার। ছাত্রদলের কাউন্সিল সাময়িক স্থগিত হওয়ার পর আমানের পেছনে কারা আছেন, তাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। শুধু তাদের নয়, যারাই নিষ্ক্রিয় এবং সরকারের সঙ্গে আঁতাত করে দলের ক্ষতি করছেন, তাদের প্রত্যেককে চিহ্নিত করা হবে। এদের ব্যাপারে হাইকমান্ড কঠোর সিদ্ধান্ত নেবে বলে আশা করি।

জানতে চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাবউদ্দিন বলেন, ওয়ান-ইলেভেনে যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা এখনও সক্রিয়। সুযোগ পেলেই তারা দলের ক্ষতি করবে। এসব সুবিধাবাদীকে যাতে দলে জায়গা দেয়া না হয়, সেজন্য আমরা তৃণমূলের নেতাকর্মী বারবার অনুরোধ করেছি। কিন্তু তাদের ঠিকই দলে ফিরিয়ে আনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পদও দেয়া হয়।

তিনি বলেন, এখনও সময় আছে দলের ভেতর ঘাপটি মেরে থাকা এসব নেতাকর্মীকে চিহ্নিত করে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। না হলে ভবিষ্যতে দলকে আরও মাশুল দিতে হবে।

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বশেষ সংবাদ

কূটনীতি চাই যুদ্ধেও প্রস্তুত, আরাগচির কঠোর বার্তা ওয়াশিংটনকে

কূটনীতি চাই যুদ্ধেও প্রস্তুত, আরাগচির কঠোর বার্তা ওয়াশিংটনকে

বিএএ-আইসিএমএবির মতবিনিময়ে পেশাগত সহযোগিতা বাড়ানোর প্রত্যয়

বিএএ-আইসিএমএবির মতবিনিময়ে পেশাগত সহযোগিতা বাড়ানোর প্রত্যয়

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

জাল সনদের অভিযোগে মতিঝিলের ২৩ শিক্ষককে দুদকের তলব

জাল সনদের অভিযোগে মতিঝিলের ২৩ শিক্ষককে দুদকের তলব

মালয়েশিয়ার সাবেক ফার্স্ট লেডি সিতি হাসমাহ আর নেই

মালয়েশিয়ার সাবেক ফার্স্ট লেডি সিতি হাসমাহ আর নেই

এ সম্পর্কিত আরও পড়ুন

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ক্ষমতার গরমের আঁচ পড়লো স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’ একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,

ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে হাসিনার ফেরার খবর বিভ্রান্তিকর

ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে হাসিনার ফেরার খবর বিভ্রান্তিকর

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সঙ্গে শেখ হাসিনার কথিত দেশে ফেরার খবর জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা দল বাংলাফ্যাক্ট। ২২ সেপ্টেম্বর প্রকাশিত বিশ্লেষণে প্রতিষ্ঠানটি জানায়, পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে দাবি করেছে এবং এর সঙ্গে শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনের বিষয়টি যুক্ত

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

রাজধানীর শেরেবাংলা নগরে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে রোববার (২০

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধনের পরিবর্তে জুলাই জাতীয় সনদে নির্ধারিত প্রক্রিয়ায় সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দেওয়া হবে না। রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান জানান। তাঁর সঙ্গে সমন্বয়ক ড. এইচ এম