
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন প্রার্থী বিজয় নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়।
এনসিপির বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন দলটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।
এছাড়া সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেনও নির্বাচনে জয় পেয়েছেন বলে দাবি করা হয়েছে।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বিজয়ী তালিকায় রয়েছেন।

আরও রয়েছেন যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মোজাহিদ এবং নারায়াণগঞ্জ-৪ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আরও কয়েকটি আসনে এনসিপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছেন নাহিদ ইসলাম।
এদিকে ভোট গ্রহণ প্রক্রিয়া মোটামুটি সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।