শনিবার, ২৭ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

সালিশে যুবলীগ সভাপতির গুলিতে ইউপি সদস্যসহ আহত ৫

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ২:১৪

শেয়ার করুনঃ
সালিশে যুবলীগ সভাপতির গুলিতে ইউপি সদস্যসহ আহত ৫

নরসিংদীর পলাশে গ্রাম্যসালিশে স্থানীয় এক যুবলীগ সভাপতির নেতৃত্বে হামলা করে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে ইউপি সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দেলোয়ার হোসেন দেলু ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি। আহতরা হলেন- কেন্দুয়াবো ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদল, একই গ্রামের কাজল (৩৫),শাহালম (২৮), ইব্রাহীম (৩০), নাজিম উদ্দিন (৪৫)। আলমগীর নামে আহতদের এক স্বজন ও স্থানীয় সূত্র জানায়, জমিসংক্রান্ত বিষয়ের জের ধরে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামের বাতেনের সঙ্গে একই গ্রামের মামুনের বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউপি সদস্যের দ্বারস্থ হন মামুন। এই ধারাবাহিকতায় শনিবার উভয়পক্ষকে নিয়ে কেন্দুয়াবো মাদ্রাসা মাঠে সালিশে বসেন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদল।

এরই মধ্যে ২০-২৫টি মোটরসাইকেলযোগে ৩৫-৪০ জনকে সঙ্গে নিয়ে সালিশে আসেন ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু। কোনো কিছু বুঝে উঠার আগেই যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন দেলু ও তার ভাতিজা আরিফ সালিশের বিচারক ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদলের ওপর হামলা করেন। এ সময় অস্ত্র তাক করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন যুবলীগ নেতা দেলু। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেলু বাহিনীর সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদলকে জখম করে। এ সময় তাদের ছোড়া গুলিতে ১ জন গুলিবিদ্ধসহ আরও অন্তত চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলায় আহত সালিশের বিচারক ও ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদল বলেন, যুবলীগ সভাপতি দেলু অস্ত্রশস্ত্র নিয়ে সালিশে এসেই অতর্কিত আমার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আমাদেরকে মারপিটের পর আমাদের আরও দুইটি বাড়ি ভাঙচুর করে। ইউপি সদস্য আরও বলেন, এত দিন সে এলাকার বাইরে ছিল। তত দিন গ্রামে শান্তি ছিল। গ্রামে এসেই আবার তাণ্ডব শুরু করেছে। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ প্রায় ১৫টি মামলা রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলুর মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পলাশ থানার ওসি মকবুল হোসেন মোল্লা বলেন,জমিসংক্রান্ত বিষয়ের জের ধরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা বিএনপির

দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা বিএনপির

ইনিউজ ৭১/টি.টি. রাকিব 

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

এ সম্পর্কিত আরও পড়ুন

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দলের মধ্যে রাজনৈতিক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং দলের যুগ্ম

শেখ হাসিনাসহ ১০ পলাতকের বিরুদ্ধে রেড নোটিশ চাইল দুদক

শেখ হাসিনাসহ ১০ পলাতকের বিরুদ্ধে রেড নোটিশ চাইল দুদক

দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasinaসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে অভিযুক্তদের আইনি প্রক্রিয়ার আওতায় আনার চেষ্টা চলছে। দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, শেখ হাসিনার পাশাপাশি তাঁর ছেলে Sajeeb Wazed Joy এবং মেয়ে Saima Wazed Putul-এর বিরুদ্ধেও রেড

ধানমন্ডি ৩২ এ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা

ধানমন্ডি ৩২ এ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামী ধানমন্ডি জোন ওই এলাকায় একটি মিছিলের আয়োজন করে। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেন বলে প্রত্যক্ষদর্শীরা

দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা বিএনপির

দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা বিএনপির

জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মিছিলটি বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। রিজভী বলেন, এই মিছিলের উদ্দেশ্য হলো ফ্যাসিবাদের

সংসদে স্বাধীনতাবিরোধী অভিযোগ তুলে জামাতের নিষিদ্ধ দাবি

সংসদে স্বাধীনতাবিরোধী অভিযোগ তুলে জামাতের নিষিদ্ধ দাবি

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক অঙ্গনের একটি দলকে নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তিনি স্বাধীনতাবিরোধী ভূমিকার অভিযোগ তুলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানান। সোমবার (২২ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন। সংসদে তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। রফিকুল