শনিবার, ২৭ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

ডাকসু নির্বাচনের ফলাফল ‘অস্বাভাবিক’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ১৯:৫৭

শেয়ার করুনঃ
ডাকসু নির্বাচনের ফলাফল ‘অস্বাভাবিক’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের ফলাফল ‘অস্বাভাবিক’ উল্লেখ করে এতে ‘ক্ষমতাসীনদের ইঞ্জিনিয়ারিং’ করার কথা বলেছে বিএনপি। ডাকসুর নির্বাচনের ফলাফল ঘোষণার পর দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। রিজভী বলেন, ‘এই ফলাফল অস্বাভাবিক ও অনেক অসামঞ্জস্য। ছাত্র সংগঠনের যে নির্বাচনগুলো হয়, তাদের ভিপি থেকে সদস্য পর্যন্ত একটা ফিক্সড প্যানেল ভোট থাকে। এই প্যানেল ভোটটা সবাই পায়। কিন্তু দেখা যাচ্ছে যে, ছাত্রলীগের যিনি ভিপি-জিএস এবং কোটা সংস্কার আন্দোলনের যিনি ভিপি-জিএস এর মধ্যে প্যানেল ভোটের অনেক পার্থক্য।’

রিজভী বলেন,‘সব মিলিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো কারিগরি হয়েছে বা সেই কারিগরির কোনো ব্লু প্রিন্ট ফুলার রোডে ভাইস চ্যান্সলরের বাসভবনে হয়েছে কিনা এটা বলা যাবে দুই-একদিন পর। আগে সব ফলাফল নিয়ে বিশ্লেষণ করি আমি দেখি। তবে এখন পর্যন্ত মনে হয়েছে এটা অস্বাভাবিকই বটে।’ অনিয়মের অভিযোগের পর অধিকাংশ প্যানেলের প্রার্থীদের বর্জনের মধ্যে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদগুলোতে ছাত্রলীগ একচেটিয়া বিজয়ী হয়েছে। ভিপি পদে শুধু বিজয়ী হয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নুর।

রিজভী বলেন, ‘গতকাল ডাকসুর ইতিহাসের নজিরবিহীন ঘটনা ঘটালো। মিডনাইট ভোটের সরকারের ফতোয়া শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ‘ভূতের বেগার’ খেটে বিশ্ববিদ্যালয় সুমহান ঐতিহ্যকে ধুলোয় লুটিয়ে দিলেন। সরকার যেহেতু বিরোধীদের এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ তাই আজ্ঞাবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাকসু নির্বাচন করলেন প্রহসন ও সন্ত্রাসী বার্তা বরণে। প্রধান নির্বাচন কমিশনার-সিইসির অতৃপ্ত আত্মাকে নিজের দেহে ধারণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি।’

আরও

গণহত্যার বিচার ও নিরাপত্তা দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ কাল

গণহত্যার বিচার ও নিরাপত্তা দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ কাল
বিএনপির এই নেতা বলেন, ‘প্রখ্যাত কবি আল-মাহমুদ তার এক কবিতায় লিখেছিলেন, ‘জানতে সাধ জাগে’ ঢাকা বিশ্ববিদ্যালয় কি ডাকাতদের গ্রাম?’ তিনি কেন এ কবিতা লিখেছিলেন আমি জানি না। এই বরেণ্য কবির ওই কবিতার লাইনটি প্রমাণ করলো গতকাল ছাত্রলীগ। তবে এই ছাত্রলীগ নামধারী বর্গী ও মগদের অভয়ারণ্যের মধ্যেও উদ্দীপ্ত প্রাণের সাহসী তরুণরা ভোট ডাকাতির বিরুদ্ধে রক্তরঞ্জিত হয়েও প্রতিবাদ করেছে অমিতবিক্রমে। আমি মনে করি এই প্রতিবাদের অংশ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল, কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা ও বাম ছাত্র সংগঠনগুলো প্রমাণ করেছে তারা আলোর পথের যাত্রী।’ সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাহিদা রফিক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, শামসুজ্জামান সুরুজ, কাজী রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/এম.আর

এ সম্পর্কিত আরও পড়ুন

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দলের মধ্যে রাজনৈতিক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং দলের যুগ্ম

শেখ হাসিনাসহ ১০ পলাতকের বিরুদ্ধে রেড নোটিশ চাইল দুদক

শেখ হাসিনাসহ ১০ পলাতকের বিরুদ্ধে রেড নোটিশ চাইল দুদক

দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasinaসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে অভিযুক্তদের আইনি প্রক্রিয়ার আওতায় আনার চেষ্টা চলছে। দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, শেখ হাসিনার পাশাপাশি তাঁর ছেলে Sajeeb Wazed Joy এবং মেয়ে Saima Wazed Putul-এর বিরুদ্ধেও রেড

ধানমন্ডি ৩২ এ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা

ধানমন্ডি ৩২ এ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামী ধানমন্ডি জোন ওই এলাকায় একটি মিছিলের আয়োজন করে। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেন বলে প্রত্যক্ষদর্শীরা

দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা বিএনপির

দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা বিএনপির

জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মিছিলটি বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। রিজভী বলেন, এই মিছিলের উদ্দেশ্য হলো ফ্যাসিবাদের

সংসদে স্বাধীনতাবিরোধী অভিযোগ তুলে জামাতের নিষিদ্ধ দাবি

সংসদে স্বাধীনতাবিরোধী অভিযোগ তুলে জামাতের নিষিদ্ধ দাবি

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক অঙ্গনের একটি দলকে নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তিনি স্বাধীনতাবিরোধী ভূমিকার অভিযোগ তুলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানান। সোমবার (২২ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন। সংসদে তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। রফিকুল

সর্বশেষ সংবাদ

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির