
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:৪৮

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য ও আচরণের সমালোচনা করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সংসদ থেকে ওয়াকআউটের পর সাংবাদিকদের তিনি বলেন, বিরোধী সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেছেন এবং প্রায়ই বিরোধী দলের বক্তব্য উপেক্ষা করেন।
