
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ৮:১৩

দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের কথা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ স্লোগান লিখে সহযোদ্ধাদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা জানান।
