সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬১৯ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

চাঁদাবাজির অভিযোগে সব কমিটি স্থগিত, কেন্দ্রীয় কমিটি বহাল

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৮:৪৩

শেয়ার করুনঃ
চাঁদাবাজির অভিযোগে সব কমিটি স্থগিত, কেন্দ্রীয় কমিটি বহাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের সকল আঞ্চলিক ও ইউনিট কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, সংগঠনের অর্গানোগ্রাম অনুযায়ী শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি কার্যকর থাকবে এবং দেশের অন্য সব কমিটির কাজ স্থগিত থাকবে। তিনি অভিযোগ করেন, কিছু পরাজিত ও অনৈতিক শক্তি এই সংগঠনের নাম ব্যবহার করে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, যারা সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে এবং অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।

আরও

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না: আল জাজিরাকে ডা. শফিকুর রহমান

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না: আল জাজিরাকে ডা. শফিকুর রহমান

এই ঘোষণার পেছনে রয়েছে চাঁদাবাজির একটি ঘটনা। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে সংগঠনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং মামলার তদন্ত কর্মকর্তা আবেদনের মাধ্যমে রিয়াদসহ চারজনের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

রিমান্ড চাওয়া অন্য তিন আসামি হলেন- সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন। এছাড়াও মামলা করা হয়েছে আরও দুইজনের বিরুদ্ধে, যারা হলেন- কাজী গৌরব অপু এবং আইনের সংঘাতে জড়িত কিশোর মো. আমিনুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ জুলাই সকালে রিয়াদ ও অপু গুলশানে শাম্মী আহমেদের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে ১০ লাখ টাকা পরিশোধ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকমিটি স্থগিতচাঁদাবাজির অভিযোগআব্দুর রাজ্জাক রিয়াদ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

২২ বছর পর খুলনায় তারেক রহমান আসছেন আজ

২২ বছর পর খুলনায় তারেক রহমান আসছেন আজ

ঘটনার পর ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও অপু বাদীর বাসায় গিয়ে পুনরায় ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে জানালে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এই চাঞ্চল্যকর ঘটনার জেরে সংগঠনের সকল কমিটি স্থগিতের সিদ্ধান্তে ছাত্র সমাজে আলোড়ন সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

নারীর স্বাধীনতা রোধে জামায়াতের কড়া সমালোচনা ফখরুলের

নারীর স্বাধীনতা রোধে জামায়াতের কড়া সমালোচনা ফখরুলের

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে দুই দোকান

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে দুই দোকান

পাকিস্তানের সিদ্ধান্তে নতুন সংকটে বিশ্বকাপ

পাকিস্তানের সিদ্ধান্তে নতুন সংকটে বিশ্বকাপ

নির্বাচনকালীন অভিযোগ জানাতে স্বরাষ্ট্রে সমন্বয় সেল গঠন

নির্বাচনকালীন অভিযোগ জানাতে স্বরাষ্ট্রে সমন্বয় সেল গঠন

এ সম্পর্কিত আরও পড়ুন

নারীর স্বাধীনতা রোধে জামায়াতের কড়া সমালোচনা ফখরুলের

নারীর স্বাধীনতা রোধে জামায়াতের কড়া সমালোচনা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে এগিয়ে যেতে দিতে চায় না, তারা দেশটিকে আফগানিস্তানের মতো করে তুলতে চায়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজের নির্বাচনি এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জামায়াত নারীদের স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না, তারা চায় মেয়েরা শুধুমাত্র ঘরে বসে থাকুক। এই প্রসঙ্গে তিনি জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার)

২২ বছর পর খুলনায় তারেক রহমান আসছেন আজ

২২ বছর পর খুলনায় তারেক রহমান আসছেন আজ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর খুলনা বিভাগ সফরে আসছেন। এই সফরকে কেন্দ্র করে খুলনাসহ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার বেলা ১১টায় হেলিকপ্টারে

চট্টগ্রাম কক্সবাজারে জামায়াত আমিরের সমাবেশ আজ

চট্টগ্রাম কক্সবাজারে জামায়াত আমিরের সমাবেশ আজ

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন চট্টগ্রাম ও কক্সবাজার জেলার পাঁচটি পৃথক স্থানে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার মধ্য দিয়ে সফর শুরু করবেন জামায়াতের আমির। এরপর সকাল ১০টায় কক্সবাজার

নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের না জড়ানোর আহ্বান বিএনপির

নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের না জড়ানোর আহ্বান বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় ছাত্রদের সম্পৃক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির মতে, সংসদ নির্বাচনের মতো একটি জটিল ও সংবেদনশীল রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত করা হলে তা তাদের জন্য যেমন ঝুঁকিপূর্ণ হতে পারে, তেমনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানও বিতর্কের মুখে পড়তে পারে। রোববার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী

ভুয়া পোস্ট ছড়াতে জামায়াত নেতার অ্যাকাউন্ট হ্যাক: দাবি জামায়াতের

ভুয়া পোস্ট ছড়াতে জামায়াত নেতার অ্যাকাউন্ট হ্যাক: দাবি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দলটি। এ ঘটনায় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে এই জিডি করা হয় বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম জানায়, অত্যন্ত

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে