শুক্রবার, ১০ জুলাই, ২০২৬২৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১২:৫২

শেয়ার করুনঃ
হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের ছুটি শেষে আজ (৬ এপ্রিল) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ঈদের ছুটির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর, ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৯ মার্চ থেকে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল এবং আজ থেকে পূর্বের নিয়মে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। বর্তমানে ভারত থেকে চাল, ডাল, মসলা ও অন্যান্য পণ্য বাংলাদেশে আমদানি করা হচ্ছে। 

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ, ওসি মোঃ আরিফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে ৯ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিলো। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর
এই দীর্ঘ ছুটির পর ব্যবসায়ীরা পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় সন্তুষ্ট। আমদানি-রপ্তানি পুনরায় চালু হওয়ায় বন্দর সংলগ্ন এলাকায় বাণিজ্যিক গতি ফিরেছে এবং আঞ্চলিক বাণিজ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। 

এছাড়া, হিলি বন্দরের সঠিক ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষের বিশেষ প্রশংসা করেন ব্যবসায়ীরা। তারা আশা করছেন, অদূর ভবিষ্যতে বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম আরও বৃদ্ধির মধ্য দিয়ে দেশীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব হবে।

হিলি স্থলবন্দর
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

রাজনগরে বন্যার পানিতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

রাজনগরে বন্যার পানিতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে নতুন রেকর্ড গড়ার ইঙ্গিত

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে নতুন রেকর্ড গড়ার ইঙ্গিত

যুদ্ধের উত্তাপে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে নতুন অস্থিরতা শুরু

যুদ্ধের উত্তাপে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে নতুন অস্থিরতা শুরু

বিস্ফোরণে কাঁপল ইরান নতুন সংঘাতের শঙ্কা বাড়ছে মধ্যপ্রাচ্যে

বিস্ফোরণে কাঁপল ইরান নতুন সংঘাতের শঙ্কা বাড়ছে মধ্যপ্রাচ্যে

উজানের ঢল টানা বৃষ্টিতে সিলেটজুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা

উজানের ঢল টানা বৃষ্টিতে সিলেটজুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজনগরে বন্যার পানিতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

রাজনগরে বন্যার পানিতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজ হওয়া আশরাফ আলী (আশই) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের ভাঙারহাট-আকুয়া এলাকার রিং বাঁধসংলগ্ন বন্যার পানিতে স্থানীয়রা তার ভাসমান মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। নিহত আশরাফ আলী আকুয়া গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। স্থানীয়

উজানের ঢল টানা বৃষ্টিতে সিলেটজুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা

উজানের ঢল টানা বৃষ্টিতে সিলেটজুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা

টানা কয়েক দিনের বৃষ্টি এবং ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা থেকে নেমে আসা উজানের ঢলে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেট অঞ্চলের অন্তত ছয়টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এরই মধ্যে ত্রিপুরা থেকে নেমে আসা প্রবল স্রোতে মনু নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বহু গ্রাম প্লাবিত হয়েছে। একইভাবে বানিয়াচংয়ে

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নাঈম ওরফে ইরা মনিকে ধর্ষণের চেষ্টা করে শ্বাসনালি কেটে হত্যার বহুল আলোচিত মামলায় একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০২ ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল তিনটার দিকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক এবার বাংলাদেশেও আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফা সভাপতি, ম্যাচের রেফারিসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। একই সঙ্গে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি স্থানীয় থানার আইনগত এখতিয়ারের বাইরে হওয়ায় অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। অভিযোগকারী

ধলাই বাঁধ ভেঙে কমলগঞ্জে প্লাবিত পঁচিশ গ্রামের হাজারো মানুষ

ধলাই বাঁধ ভেঙে কমলগঞ্জে প্লাবিত পঁচিশ গ্রামের হাজারো মানুষ

টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দেয়। এর আগে বুধবার রাত ১০টার দিকে একই ইউনিয়নের মখাবিল এলাকার পুরাতন মসজিদের সামনে আরেকটি বাঁধ ভেঙে যায়।