বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪

শেয়ার করুনঃ
রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনায় সরকার বিব্রত হলেও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। মিরপুরের রাড্ডা মা ও শিশুসাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া, ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা এবং মোহাম্মদপুর-আদাবরে জমি ও বাড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও আলোচনায় এসেছে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন, এসব ঘটনায় সরকার দুঃখিত ও বিব্রত। তদন্তের মাধ্যমে জড়িতদের আইনি ব্যবস্থায় আনা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, দলের নেতৃত্বের নির্দেশে ঘটনাগুলোতে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা ও ইন্ধন খতিয়ে দেখা হচ্ছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ঘটনায় ১০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে দুই শতাধিক মুখোশধারী সেখানে ঢুকে নিরাপত্তাকর্মীদের আটকে রেখে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা ও মালামাল লুট করে এবং এক্সক্যাভেটর দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেয়। পরে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয়। তদন্তে পুলিশের নিষ্ক্রিয়তার প্রমাণ পাওয়ায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। টিকা কার্যক্রম চলছে এবং স্থাপনা মেরামত শুরু হয়েছে।

আরও

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের
অভিযোগ রয়েছে, হামলার আগে অনেকে শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ লেলিন ও বিএনপি নেতা হানিফ মিয়ার কার্যালয়ের সামনে জড়ো হন। পরে হানিফ, আবুল কালাম, ঢাকা মহানগর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেলসহ কয়েকজন ঘটনাস্থলের আশপাশে থেকে নির্দেশনা দেন বলে দাবি করা হয়েছে। ভাঙচুরে নেতৃত্বের অভিযোগ রয়েছে ছাত্রদলের আওলাদ হোসেন নাডা আওলাদ ও ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপির মো. ইলিয়াসের বিরুদ্ধে। এক্সক্যাভেটর জোগাড়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মারুফের বিরুদ্ধে। কয়েকজনকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ বলা হলেও তিনি সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়েছে। পুলিশ এটিকে জমি-সম্পত্তির বিরোধের সঙ্গে যুক্ত করেছে। চাঁদ উদ্যান ও শেখেরটেকেও দখলকেন্দ্রিক সংঘর্ষে কয়েকজন গ্রেপ্তার হয়েছে।

আইনশৃঙ্খলাবিএনপি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পুলিশ সদর দপ্তরের অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি মো. আলী হোসেন ফকির দলীয় পরিচয় বিবেচনা না করে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী।

টিআইবি বলেছে, দখলবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের ভাবমূর্তিকে সংকটে ফেলছে। সুলতানা কামাল, আনু মুহাম্মদ, খুশী কবির, শিরীন পারভিন হক, ড. ইফতেখারুজ্জামান, সারা হোসেন ও শহিদুল আলমসহ ৩৮ নাগরিক উদ্বেগ জানিয়ে নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি করেছেন।

আরও

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

সর্বশেষ সংবাদ

কলেরার টিকার প্রথম ধাপে বাদ পড়ল সাড়ে ৮ লাখ মানুষ

কলেরার টিকার প্রথম ধাপে বাদ পড়ল সাড়ে ৮ লাখ মানুষ

ইরান যুদ্ধের বিজয় দাবি, মার্কিন ভোটারদের বার্তা আইআরজিসির

ইরান যুদ্ধের বিজয় দাবি, মার্কিন ভোটারদের বার্তা আইআরজিসির

দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন সেনা, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন সেনা, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হলেও একই বা সংশ্লিষ্ট বিষয়ে নতুন করে গণভোটের প্রয়োজন কেন হচ্ছে, সরকারের কাছে সে প্রশ্নের জবাব চেয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের কাছে তিনটি প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। হামিদুর রহমান আযাদের প্রথম প্রশ্ন, আগের গণভোটে

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ক্ষমতার গরমের আঁচ পড়লো স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’ একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,

ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে হাসিনার ফেরার খবর বিভ্রান্তিকর

ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে হাসিনার ফেরার খবর বিভ্রান্তিকর

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সঙ্গে শেখ হাসিনার কথিত দেশে ফেরার খবর জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা দল বাংলাফ্যাক্ট। ২২ সেপ্টেম্বর প্রকাশিত বিশ্লেষণে প্রতিষ্ঠানটি জানায়, পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে দাবি করেছে এবং এর সঙ্গে শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনের বিষয়টি যুক্ত

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

রাজধানীর শেরেবাংলা নগরে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে রোববার (২০