সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬২০ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

একমাত্র জামায়াতের নেতৃত্বেই ইসলামী রাষ্ট্র গঠন সম্ভব: কওমি আলেমরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ২২:৩৬

শেয়ার করুনঃ
একমাত্র জামায়াতের নেতৃত্বেই ইসলামী রাষ্ট্র গঠন সম্ভব: কওমি আলেমরা

জামায়াতের কার্যালয়ে দেশের কয়েকজন কওমি আলেম এক মতবিনিময়ে অংশ নিয়েছেন। যাদের কেউ কেউ রাজনীতিক, হেফাজতের নেতা ও ওয়াজ-মাহফিল করে থাকেন। এর মধ্যে কওমি মাদ্রাসায় ‘মানহাজি’ হিসেবে পরিচিত বক্তারাও রয়েছেন। গত রোববার (১৮ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে এ সভা হয়।

জামায়াত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মতবিনিময়ে অংশগ্রহণ করেন—মাওলানা মুফতি মহিউদ্দীন কাসেমী, মুফতি খুরশিদ আলম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি রেজাউল করীম আবরার, মাওলানা আব্দুল মজিদ আতহাবী, মুফতি আজহারুল ইসলাম, মুফতি ফখরুল ইসলাম, মুফতি রাদেশ বিন নূর, মাওলানা মুনির হোসাইন কাসেমী, মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা মুফতি আবুল কালাম, মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মাওলানা আব্দুল মোমেন নাসেরী, মাওলানা আবুল কাশেম কাসেমী, ইসলামি বক্তা মাওলানা আলী হাসান উসামা প্রমুখ।

আরও

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না: আল জাজিরাকে ডা. শফিকুর রহমান

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না: আল জাজিরাকে ডা. শফিকুর রহমান

আলেমদের উদ্দেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘এখন থেকে আমরা সবাই একে অপরের জন্য। সবাই সিসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকব, ইনশাআল্লাহ। অতীতের কোনও আচরণের জন্য আপনারা যদি সামান্য কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আশা করি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন।’

আরও

বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের
জামায়াতেকওমি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

তিনি বলেন, ‘আপনারা আমাদের ভাই। আপনারা যদি আমাদের ক্ষমা না করেন, তাহলে আমাদের ক্ষমা করবে কে? আমি আপনাদের কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি, আপনারা কী মন সাফ করে আমাদের ক্ষমা করলেন?,’

হেফজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘আমিরে জামায়াত সব মারকাজের আলেমদেরকে একত্রিত করে সবাইকে ধন্য করেছেন। আমাদের এই ঐক্য বা হাজারো ঐক্য কোনও কাজে আসবে না, যদি আমরা ব্যালটের যুদ্ধে একত্রিত হতে না পারি। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। তাই আমাদেরকে গণতান্ত্রিক সিস্টেমে আগাতে হবে।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী বলেন, ‘মাওলানা আশরাফ আলী থানবী (রহ.) থেকে আমাদের এই দলের পদচারণা। বাতিল সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু আমাদের মাঝে হাজারো মতবিরোধ। এখন সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত মুফতি আবু জাফর কাসেমী বলেন, ‘দল-মত-নির্বিশেষে আমাদের এক হতে হবে। আমাদের অতীতের সব ভেদাভেদ ভুলে যেতে হবে। আমাদের আর কোনও রাজনৈতিক দলকে সুযোগ দেওয়া যাবে না।’

জামেয়া মাদানিয়ার মুহতামিম মাওলানা মনিরুজ্জামান কাসেমী বলেন, ‘আমরা ঐক্য ঐক্য বলতেছি। কিন্তু আমরা তো ঐক্যবদ্ধ ছিলামই। মাঝে কিছুদিন আমরা দূরে সরে গেছিলাম। বিচ্ছিন্ন হয়ে আমরা সকলেই নির্যাতিত হলাম। এখন আমাদের সবাইকেই আবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের সব থেকে বড় ইসলামী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মুহতারাম আমিরে জামায়াতের সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে। তিনি অত্যন্ত বিনয়ী মানুষ। তাই আমার বিশ্বাস, তিনিই পারবেন আমাদের সবাইকে এক প্লাটফর্ম-এ দাঁড় করাতে, ইনশাআল্লাহ।’

হেফাজতের আরেক শীর্ষ নেতা মুফতি আজহারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, সে জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার জানা মতে, জামায়াতে ইসলামীর আমির প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন। তিনি একজন মুখলিস ব্যক্তি। যদিও সরাসরি প্রশংসা করা ঠিক না, তবুও জানার জন্য বলছি। তাই আমার মন বলে যে, তার দ্বারাই একটি ইসলামী রাষ্ট্র গঠন সম্ভব হবে, ইনশাআল্লাহ।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং উলামা কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং উলামা কমিটির সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দের উজানচরে দাঁড়িপাল্লার গণসংযোগ

গোয়ালন্দের উজানচরে দাঁড়িপাল্লার গণসংযোগ

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

উলিপুরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

উলিপুরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

হিজলায় রাজিব আহসানের উঠান বৈঠকে জনতার ঢল

হিজলায় রাজিব আহসানের উঠান বৈঠকে জনতার ঢল

এ সম্পর্কিত আরও পড়ুন

বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, “আমরা অপমানজনক বেকার ভাতা দেবো না, বরং সম্মানের কাজ তুলে দেব। মহেশখালী, কুতুবদিয়া ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে আমরা ইনশাআল্লাহ এটাকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত মানের বন্দর হিসেবে গড়ে তুলতে পারব।” শফিকুর রহমান আরও বলেন, “পচে যাওয়া নেতৃত্ব

দেশের উন্নয়ন নারীর অংশগ্রহণ ছাড়া অসম্ভব: খুলনায় তারেক রহমান

দেশের উন্নয়ন নারীর অংশগ্রহণ ছাড়া অসম্ভব: খুলনায় তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে খুলনায় নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) বলেন, “একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। একজন নেতা স্পষ্টভাবে বলেছেন, তারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না। এ ধরনের বক্তব্য দেশের নারীদের জন্য কলঙ্কস্বরূপ।” তারেক রহমান বলেন, দেশের ২০ কোটি জনগোষ্ঠীর অর্ধেক নারী। তাদের পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার গঠন করলে

নারীর স্বাধীনতা রোধে জামায়াতের কড়া সমালোচনা ফখরুলের

নারীর স্বাধীনতা রোধে জামায়াতের কড়া সমালোচনা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে এগিয়ে যেতে দিতে চায় না, তারা দেশটিকে আফগানিস্তানের মতো করে তুলতে চায়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজের নির্বাচনি এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জামায়াত নারীদের স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না, তারা চায় মেয়েরা শুধুমাত্র ঘরে বসে থাকুক। এই প্রসঙ্গে তিনি জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার)

২২ বছর পর খুলনায় তারেক রহমান আসছেন আজ

২২ বছর পর খুলনায় তারেক রহমান আসছেন আজ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর খুলনা বিভাগ সফরে আসছেন। এই সফরকে কেন্দ্র করে খুলনাসহ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার বেলা ১১টায় হেলিকপ্টারে

চট্টগ্রাম কক্সবাজারে জামায়াত আমিরের সমাবেশ আজ

চট্টগ্রাম কক্সবাজারে জামায়াত আমিরের সমাবেশ আজ

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন চট্টগ্রাম ও কক্সবাজার জেলার পাঁচটি পৃথক স্থানে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার মধ্য দিয়ে সফর শুরু করবেন জামায়াতের আমির। এরপর সকাল ১০টায় কক্সবাজার

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে