বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

শেখ হাসিনাকে কুটুক্তিকারী সেই আ.লীগ নেতাকে বহিষ্কারের দাবি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ২:৩

শেয়ার করুনঃ
শেখ হাসিনাকে কুটুক্তিকারী সেই আ.লীগ নেতাকে বহিষ্কারের দাবি

‘আমার এলাকায় আমিই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বললেও আমি শুনবো না। কাউকে গোনার টাইম নাই।’ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটুক্তি ও আওয়ামী লীগকে গালমন্দকারী নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনকে দলীয় পদ থেকে বহিষ্কার ও সাংগঠনিক শাস্তির দাবি জানিয়ে জেলা আওয়ামী লীগ বরাবর আবেদন দায়ের করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই লিখিত আবেদন করেন দাদপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল মতিন।

আরও

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম আবেদনটি আমলে নিয়ে উপজেলা আওয়ামী লীগকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

গত ১৩ আগস্ট সকাল থেকে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এতে তাকে বলতে শোনা যায়, ‘আমার এলাকায় আমিই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বললেও আমি শুনবো না। কাউকে গোনার টাইম নাই।’

আরও

প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়, অভিযোগ রিজভীর

প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়, অভিযোগ রিজভীর

আ.লীগ নেতা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

দাদপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল মতিন জানান, ২০১১ সালে আওয়ামী লীগে যোগ দেন সাবেক ইউপি মেম্বার জহির উদ্দিন। তিনি বিভিন্ন দলের লোকজন নিয়ে এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তোলেন। এদের দিয়ে এলাকায় হামলা, দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছেন। জহির মেম্বার বাহিনীর সদস্য রাসেল ওরফে কালা সম্প্রতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমিনের সঙ্গে ছবি তুলে ফেসবুক পোস্ট করেন। এতে রাসেলকে ‘গুপ্তচর’ আখ্যা দিয়ে এলাকা ছাড়া করেন জহির মেম্বার। পরে রাসেল এলাকায় ফিরতে জহির মেম্বারকে ফোন দেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তখন জহির মেম্বার বলেন, তোমার জন্য অনেকে ফোন দিয়েছে। আমি কারও কথা শুনি না। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বললেও আমি শুনবো না। আমার এলাকায় আমিই প্রধানমন্ত্রী। কাউকে গোনার টাইম নাই। তবে তুমি নুরুল আমিনকে (বিএনপি নেতা) কোপাতে পারলে এলাকায় ফিরতে পারবা। আমি তোমার নিরাপত্তাসহ পুরস্কারও দেবো। এছাড়াও ওই অডিওতে আওয়ামী লীগ এবং দলের একাধিক নেতাকে জহির উদ্দিন গালমন্দ করতে শুনা গেছে। যা পরের দিন বিভিন্ন প্রিন্ট, অনলাইন মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এরুপ কুটুক্তিমূলক বক্তব্য শুনে আমি এবং আমাদের দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সংক্ষুব্ধ হই। তাই দলীয় শৃঙ্খলা নিশ্চিত করতে জহির উদ্দিনকে দলীয় পদপদবী থেকে বহিস্কারসহ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি।

তবে কথোপকথনের বিষয়টি অস্বীকার করেন আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, কথোপকথনের ব্যক্তি আমি নই। রাসেলকেও আমি চিনি না। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এডিট করে আমার কণ্ঠ বানিয়ে ছেড়ে দিয়েছে।

স্থানীয় দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন বলেন, কথোপকথনের কণ্ঠ আওয়ামী লীগ নেতা জহির উদ্দিনের। সে আওয়ামী লীগের নাম বিক্রি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ ঘটনার জন্য সেই রাসেলের বাড়িঘরে হামলা চালিয়েছে। জহিরের ভয়ে একালা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে রাসেল।

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনের বিরুদ্ধে লিখিত আবেদন গ্রহনের সত্যতা নিশ্চিত করে জানান, আবেদনটি গ্রহনের পর উপজেলা আওয়ামী লীগকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ আমলের সব অপরাধ তদন্তে ট্রাইব্যুনালের নতুন উদ্যোগ

আওয়ামী লীগ আমলের সব অপরাধ তদন্তে ট্রাইব্যুনালের নতুন উদ্যোগ

নিলামে নাম না লিখিয়ে আইপিএল বয়কট মোস্তাফিজের

নিলামে নাম না লিখিয়ে আইপিএল বয়কট মোস্তাফিজের

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

এ সম্পর্কিত আরও পড়ুন

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পাহারা দেবেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। ইশরাক হোসেন

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন রাষ্ট্রীয় বিমান

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন রাষ্ট্রীয় বিমান

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ বিষয়ে বিস্তারিত জানান। তাঁর দাবি, শেখ হাসিনা আগামী বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। মুখপাত্র জানান, ২০২৪

দেশ ছাড়লেও শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি থামেনি: রিজভী

দেশ ছাড়লেও শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি থামেনি: রিজভী

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহ ছাড়তে পারেননি শেখ হাসিনা। এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব অভিযোগ

আওয়ামী লীগ ফিরবে, মন্ত্রী হবেন মাশরাফি: রাশেদের দাবি

আওয়ামী লীগ ফিরবে, মন্ত্রী হবেন মাশরাফি: রাশেদের দাবি

ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা দেশে ফিরে তাঁকে মন্ত্রী বানাবেন—এমন আশায় বুক বেঁধে আছেন সাবেক ক্রিকেটার ও নড়াইলের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে রাশেদ অভিযোগ করেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও

প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়, অভিযোগ রিজভীর

প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়, অভিযোগ রিজভীর

প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন স্তরে এখনো গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, এসব শক্তির মদদে গত তিন-চার দিনে বিএনপির তিন নেতাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর শহরের বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা