বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

এদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, আগামী নির্বাচনে সিদ্ধান্ত : মির্জা ফখরুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০২৩, ৩:১০

শেয়ার করুনঃ
এদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, আগামী নির্বাচনে সিদ্ধান্ত : মির্জা ফখরুল

আগামী নির্বাচনে সিদ্ধান্ত হবে এই দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না। এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না জনগন। সুতরাং সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদকে ভেঙ্গে দিতে হবে। তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সকল দলের অংশগ্রহনে নির্বাচন করার জন্য নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই সরকারের অধিনে কোন নির্বাচন নয় ঠাকুরগাঁওয়ে এসে এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৭ মে) শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

আরও

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

মির্জা ফখরুল বলেন, বর্তমানে কারও পরিবার বা বংশে বিএনপির কেউ থাকলে তাদের চাকুরী হয় না। সরকার সব ক্ষেত্রে আ’লীগ-বিএনপি ভাগ করে বিভাজন সৃষ্টি করছে। এই সরকার গণতন্ত্রের সরকার হতে পারে না। আ’লীগ ক্ষমতায় আসার পরেই প্রথমবার একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। তা না করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা যাবে না। বিএনপির সমাবেশগুলিতে শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহন করেছে। এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকার তথা তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করতে হবে। নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। বর্তমানে চলমান আন্দোলনে ১৭ জন নেতা কর্মী প্রাণ হারিয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিলেও এই আন্দোলন দমাতে পারবে না। বর্তমান সরকার বিভিন্ন রকম আইন করেছে, যাতে কেউ কথা বলতে না পারে, সবাই ভয়ে চুপ থাকে সে কারনে ডিজিটাল নিরাপত্তা, তথ্য প্রযুক্তি আইন তৈরী করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। শত শত নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে। তাদের কোন খবর পাওয়া যাচ্ছে না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মির্জা ফখরুল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি আরও বলেন, সারা দেশের মানুষকে তারা একটা অন্ধকার, অস্থির অবস্থায়, শ্বাসরুদ্ধকর পরিবেশে নিয়ে গেছে। সরকারের সমালোচনা করা যাবে না। যখন পৃথিবীর সকল উন্নত দেশ বলছে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করতে হবে। তখন আমাদের দেশের আইনমন্ত্রী গলা ফাটিয়ে চিৎকার করে বলছেন এই আইন বাতিল হবে না। কারণ তিনি জানেন এই সমস্ত আইন বাতিল হলে তারা জনগনের সামনে দাড়াতে পারবে না। এই সরকার খুব পরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ থেকে শুরু করে মিডিয়া, গণমাধ্যম, প্রশাসন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে দলীয়করণ করে দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জাতি একটি ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। আগামী নির্বাচনে সিদ্ধান্ত হবে এই দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, স্বাধীনতা থাকবে কি থাকবে না, মানুষের অধিকার থাকবে কি থাকবে না, মানুষ ভোট দিতে পারবে কি পারবে না। সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে সমস্ত মানুষকে নিয়ে ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে গণতন্ত্রের সরকার ফিরিয়ে আনতে হবে। 

আরও

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সভাপতি ও কর্মী সম্মেলনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ- সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নর্ম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক মো: শরিফুল ইসলাম শরিফ, মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

সর্বশেষ সংবাদ

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ঋণ কিস্তি আদায় তিন মাস বন্ধের নির্দেশ জারি

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ঋণ কিস্তি আদায় তিন মাস বন্ধের নির্দেশ জারি

কমলগঞ্জে পাঁচশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

কমলগঞ্জে পাঁচশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

এ সম্পর্কিত আরও পড়ুন

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের

নির্বাচন অংশগ্রহণে আদালত ইসির সিদ্ধান্তই চূড়ান্ত: রিজভী

নির্বাচন অংশগ্রহণে আদালত ইসির সিদ্ধান্তই চূড়ান্ত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। কে নির্বাচনে অংশ নেবে বা অংশ নিতে পারবে না, সেই সিদ্ধান্ত আদালত ও নির্বাচন কমিশনের বিষয় বলে মন্তব্য করেন তিনি। রোববার দুপুরে নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময়

একক প্রার্থী কৌশলে স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি

একক প্রার্থী কৌশলে স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে বিএনপি। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর পুনর্গঠন এবং নির্বাচনে দলীয় শৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের নীতিনির্ধারকরা মনে করছেন, শক্তিশালী সাংগঠনিক কাঠামো ছাড়া নির্বাচনী কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে জেলা, মহানগর, উপজেলা ও

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকেও জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। সেই একই দিনের ভোটের ভিত্তিতেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই গণভোটের রায় উপেক্ষা করা হলে সরকারও বৈধতা হারাবে। শনিবার বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে পথসভা ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাত আটটার দিকে হিলি বাজারের গোডাউন মোড়ে অনুষ্ঠিত পথসভায় দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে বক্তব্য দেন। পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, দেশের প্রায় ১ হাজার ৪০০