বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬১৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

বরিশাল হারিকেন নিয়ে বিএনপির বিক্ষোভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০:১৬

শেয়ার করুনঃ
বরিশাল হারিকেন নিয়ে বিএনপির বিক্ষোভ

হাতে ও মঞ্চে হারিকেন নিয়ে সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিএনপি। এ সময় নেতারা বলেন, শ্রীলঙ্কার সরকার পালিয়েছে, বাংলাদেশের সরকার পারবে না।

শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি।

আরও

আইনশৃঙ্খলা ও জ্বালানি বিপর্যয়ে দুই মন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

আইনশৃঙ্খলা ও জ্বালানি বিপর্যয়ে দুই মন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, অবৈধ সরকার আর বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আগে এই অবৈধ সরকার কক্ষমতা থেকে বিদায় নেক, তারপর যতো আলোচনা আছে ততে বসব কিনা ভেবে দেখা হবে। সরকার মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন বানিয়েছে বিধায় নির্বাচন কমিশনার একেক সময় একেক রকম কথা বলছে।

দেশে মেগা প্রকল্পের নামে বিদ্যুৎ-গ্যাসের টাকাসহ জনগণের সব টাকা সরকার বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেন তিনি।

আরও

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দল নেবে কেন: ডা. শফিকুর রহমান

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দল নেবে কেন: ডা. শফিকুর রহমান

জয়নাল আবেদীন আরও বলেন, সরকার ক্ষমতায় থাকার মাত্র কয়েক বছরের মধ্যে বিদেশি ব্যাংকগুলোয় জনগণের কোটি কোটি টাকা জমা হচ্ছে। শ্রীলঙ্কার উদ্ধৃতি টেনে তিনি বলেন,

বিক্ষোভ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শ্রীলঙ্কার সরকার পালিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে জনগণ সচেতন। এই সরকার পালানোর জায়গা পাবে না।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরের আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক। বিশেষ অতিথি হিসেবে এতে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, ঢাকা (দক্ষিণ) টিম লিডার জাকির হোসেন নান্নু প্রমুখ।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক আলহাজ কে. এম শহিদুল্লাহ, জিয়া উদ্দিন সিকদার, হাবিবুর রহমান টিপু, মহানগর মহিলা দল সভানেত্রী অধ্যাপিকা ফারহানা তিথি, মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. মাযহারুল ইসলাম জাহান, জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তছলিম উদ্দিন।

সমাবেশ শুরু হওয়ার আগে সভাস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে সমাবেশকে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা যায়নি। 

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

সর্বশেষ সংবাদ

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

এ সম্পর্কিত আরও পড়ুন

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায়, মন্তব্য রাশেদ খাঁনের

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায়, মন্তব্য রাশেদ খাঁনের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে উদ্দেশ করে বলেছেন, ‘গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন।’ গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ এবং এ বিষয়ে জামায়াতের বিবৃতি ও গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করে বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, জামায়াতের বিবৃতির ভাষা কি প্রমাণ করে না যে মিয়া

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী

সত্যনিষ্ঠ ও আদর্শবান সাংবাদিকেরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো সাংবাদিকেরা সত্য ও ন্যায়ের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁদের সাহসিকতা, নীতিবোধ ও দৃঢ় অবস্থান স্বৈরাচারবিরোধী আন্দোলনকে শক্তিশালী করেছিল। সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক

আইনশৃঙ্খলা ও জ্বালানি বিপর্যয়ে দুই মন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

আইনশৃঙ্খলা ও জ্বালানি বিপর্যয়ে দুই মন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি খাতে বিপর্যয়ের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন,

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। রিজভী দাবি করেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে। এ বিষয়ে বিএনপি ইতোমধ্যে প্রয়োজনীয়

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দল নেবে কেন: ডা. শফিকুর রহমান

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দল নেবে কেন: ডা. শফিকুর রহমান

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দলের ওপর চাপানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত সুরক্ষিত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সরকারের প্রধান দায়িত্ব। মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি না থাকলে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার