বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬১৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

দুর্নীতিবাজ সরকারকে ধাক্কা দিয়ে পতন ঘটাতে হবে: ফখরুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ২১:১২

শেয়ার করুনঃ
দুর্নীতিবাজ সরকারকে ধাক্কা দিয়ে পতন ঘটাতে হবে: ফখরুল

 দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর সময় নেই। এখন জেগে উঠতে হবে।জনগণকে সঙ্গে নিয়ে এই ফ্যাসিবাদী, ভয়ঙ্কর দুর্নীতিবাজ সরকারকে একটা ধাক্কা দিয়ে পতন ঘটাতে হবে।শুক্রবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের লোডশেডিং ও বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে মহিলা দলের নেত্রীরা হারিকেন হাতে নিয়ে নানা স্লোগান দেন।

বিএনপির মহাসচিব বলেন, আপনাদের কাছে আহ্বান, আর সময় নেই। এখন জেগে উঠতে হবে। এই ভয়াবহ ফ্যাসিবাদী, ভয়ঙ্কর দুর্নীতিবাজ সরকারকে কি করতে হবে, একটা ধাক্কা দিতে হবে। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আসুন আমরা সবাই মানুষকে জাগিয়ে তুলি। মানুষকে সঙ্গে নিয়ে এ ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাই।

আরও

দিল্লির সঙ্গে যোগাযোগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

দিল্লির সঙ্গে যোগাযোগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

তিনি বলেন, আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রেখেছে। তাকে চিকিৎসারও সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে রেখেছে। দলের ৩৫ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে প্রতি মুহূর্তে তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা কি আরও সহ্য করবো? আমরা কি এদেরকে আরও সময় দেব? আওয়ামী লীগের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে। এখন বিদ্যুৎ, এরপরে জ্বালানি তেল, এরপর রিজার্ভ শেষ হচ্ছে, দ্রব্যমূল্য আকাশচুম্বী, তাই এখন আর কোনো কথা নেই। তাই এখন একটাই কথা, ‘একদফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি’।

প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে উদ্দেশ করে ফখরুল আরও বলেন, এ মুহূর্তে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সংসদ বাতিল করুন। একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এ সরকারকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। এরা থাকলেই বাংলাদেশকে ধ্বংস করে দেবে। এখানে সত্য কথা বললে শাস্তি দেওয়া হয়। সাংবাদিকরা লিখলে তাদেরকে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দেওয়া হয়। কয়েকদিন আগে টিভিতে দেখলাম আমাদের উত্তরের একজন নেতা দেলোয়ার হোসেন দুলুকে টেনে হিচরে মধ্যযুগীয় কায়দায় অমানবিকভাবে পুলিশ তুলে নিয়ে গেছে। এর নাম গণতন্ত্র? এটা গণতন্ত্র হতে পারে না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব,

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুর রহীম, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন থানার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের সমাবেশে যোগ দেন।  

সর্বশেষ সংবাদ

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

এ সম্পর্কিত আরও পড়ুন

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায়, মন্তব্য রাশেদ খাঁনের

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায়, মন্তব্য রাশেদ খাঁনের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে উদ্দেশ করে বলেছেন, ‘গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন।’ গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ এবং এ বিষয়ে জামায়াতের বিবৃতি ও গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করে বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, জামায়াতের বিবৃতির ভাষা কি প্রমাণ করে না যে মিয়া

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী

সত্যনিষ্ঠ ও আদর্শবান সাংবাদিকেরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো সাংবাদিকেরা সত্য ও ন্যায়ের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁদের সাহসিকতা, নীতিবোধ ও দৃঢ় অবস্থান স্বৈরাচারবিরোধী আন্দোলনকে শক্তিশালী করেছিল। সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক

আইনশৃঙ্খলা ও জ্বালানি বিপর্যয়ে দুই মন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

আইনশৃঙ্খলা ও জ্বালানি বিপর্যয়ে দুই মন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি খাতে বিপর্যয়ের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন,

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। রিজভী দাবি করেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে। এ বিষয়ে বিএনপি ইতোমধ্যে প্রয়োজনীয়

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দল নেবে কেন: ডা. শফিকুর রহমান

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দল নেবে কেন: ডা. শফিকুর রহমান

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দলের ওপর চাপানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত সুরক্ষিত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সরকারের প্রধান দায়িত্ব। মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি না থাকলে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার