বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬২৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

শামীম ওসমানের সমর্থন নিয়ে চিন্তিত নই: আইভী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ৩:১৪

শেয়ার করুনঃ
শামীম ওসমানের সমর্থন নিয়ে চিন্তিত নই: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এমপি শামীম ওসমান কার পক্ষে কাজ করবেন, কাকে সমর্থন দেবেন তা নিয়ে চিন্তিত নই।

আর তৈমূর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জকে সিন্ডিকেট করে কারা গডফাদার হয়ে উঠেছে তা সবাই জানে।

আরও

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে এমপি শামীম ওসমান বলেছেন, এতদিন যেভাবে নামা উচিত ছিল সেভাবে নামেনি। তবে আজ থেকে ইনশাআল্লাহ সেভাবে নামলাম প্রচারণায়।

আরও

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচারণা ততই তুঙ্গে। ৫ দিন পরেই নগরে নির্বাচন তাই উৎসবের মাত্রা যেন একটু বেশিই।

সোমবার (১০ জানুয়ারি) সকালে বন্দরের ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শুরু করেন নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি বলেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার গডফাদারের পৃষ্ঠপোষকতায় নির্বাচনে নেমেছেন।

শামীম ওসমানআইভী
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আইভী আরও বলেন, তিনি তো (তৈমূর আলম) গডফাদারের কোলে যেয়েই বসে আছেন, উনি তো গডফাদারের বাইরের কেউ নয়, গডমাদার উনি যে আমাকে বলেছেন, সেটা খারাপ কাজ করেছেন। কারণ তাকে আমি এ ধরনের কথা বলিনি। উনি আশ্রয় নিয়েছে তাদের কাছে সেই কথাটাই বলেছি।      

এর আগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ২নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আইভী বলেন, শামীম ওসমানের শেখানো কথাই বলেন তৈমূর। এলাকার এমপি কার পক্ষে কাজ করবেন তা নিয়ে চিন্তিত নই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরও বলেন, বিগত দেড় থেকে দুই বছর যাবত শামীম ওসমান এ জায়গা তৈরি করেছে আমার বিরুদ্ধে। শামীম ওসমান যে কথাগুলো বলেছেন কাল সেই কথাগুলো তোতা পাখির মতো তিনি (তৈমূর আলম) উচ্চারণ করেছেন। তিনি কিসের পক্ষে প্রচারণা করবেন জানি না, আমার জানার প্রয়োজন নেই। আমার সমর্থন জনগণ। এখানে দলের সিদ্ধান্তের বাইরে কেন গিয়েছে তা আমি জানি না। তিনি কি করবেন তাও আমি জানি না। সমর্থন দিল বা দিল না সেটা কি খুব বেশি পার্থক্য হয়ে যাচ্ছে।      

এদিকে বন্দরের মদনপুর এলাকায় প্রচারণা চালাতে গিয়ে তৈমূর আলম বলেন, আইভী যা বলছেন তা মনগড়া। গডফাদার আর গডমাদার সম্পর্কে সবাই জানে।  

তৈমূর আলম বলেন, আইভী যা বলেছেন এতে যে তার দলের মধ্যে বিরাট ফাঁকফোকর রয়েছে এটা জনগণের কাছে স্পষ্ট। তারাই তাদের লোকের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর তৈমূর আলম খন্দকার জনগণকে নিয়ে মাঠে কাজ করছেন।  

আর নগরবাসী বলছেন, টেকসই উন্নয়ন চান তারা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দুই প্রধান প্রার্থীই সোমবার বন্দর এলাকার বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ চালান।

বিকেলে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জের চাষাড়ার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এমপি শামীম ওসমান বলেন, আই অ্যাম দ্যা স্টর্ম! আর এ ঝড়কে চাপা দেওয়া যায় না। এভাবেই সংবাদ সম্মেলনে নানা সমালোচনার জবাব দিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বলেছেন আজকে থেকে নৌকার পক্ষে নামলাম, জয় নৌকার হবেই। জয়ের পর সব প্রশ্নের উত্তর দেয়া হবে আইভীকে।

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে একজন আইনপ্রণেতা হিসেবে সংবাদ সম্মেলনে করায় ক্ষমা চেয়ে নেন নির্বাচন কমিশনের কাছে।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনর অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

এ সম্পর্কিত আরও পড়ুন

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন এখন সময়ের দাবি। তিনি ২০১৩ সালের শাপলা চত্বর অভিযানকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছেন, সংসদে দাঁড়িয়ে মন্ত্রী নিজেই সরকারের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ করেছেন। রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে। শপথ অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে সংসদের কার্যক্রমে যুক্ত হচ্ছেন ৪৯ জন নারী সংসদ সদস্য। এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সংগঠন শক্তিশালী করতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর এবং জেলা পর্যায়ে একযোগে ২৯টি নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। ঘোষিত কমিটিগুলোর মধ্যে কয়েকটিকে পূর্ণাঙ্গ রূপ

‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম

‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ধরনের ‘গুপ্ত রাজনীতি’ করে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, দলটি সবসময় প্রকাশ্য রাজনীতি এবং নীতিনিষ্ঠ অবস্থানে বিশ্বাস করে। শুক্রবার (১ মে) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান