
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২২, ০:৩৮

আগামী ৮ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপি মহা সমাবেশ সফল করার জন্য প্রবাসীদের পরিবারের সদস্য এবং অাত্মীয় স্বজন,বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ী সবাইকে দলমত নির্বিশেষে অংশ গ্রহণ করার জন্য সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপি সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন ভুইয়া।
তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক প্রেরণের মাধ্যমে সৌদি আরবের সাথে সম্পর্কের যে শুভ সূচনা করেন তারই ধারাবাহিকতায় আমরা সৌদি আরব প্রবাসী। আমরা সৌদি আরব প্রবাসী হিসেব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার জোর দাবি জানাচ্ছি।
বর্তমানে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা বারবার বলছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে সুচিকিৎসা করানো অতিব জরুরী। বিজ্ঞ চিকিৎসকদের বক্তব্য নিশিরাতের সরকার কর্ণপাত করছেননা এবং তার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরন করছেননা বিধায় জনগণের দাবীর পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৮ জানুয়ারি শনিবার ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির মহা সমাবেশের আয়োজন করেছে। ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির মহা সমাবেশেকে সফল করার জন্য প্রবাসীদের পরিবারের সম্মানিত সদস্য এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভানুধ্যায়ী সবাইকে দলমত নির্বিশেষে অংশ গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি।

হেলাল উদ্দিন ভুইয়া লিখিত বক্তব্য পাঠ করে আরো বলেন, জাল নথির ওপর ভিত্তি করে সাজানো মামলায় প্রতিহিংসামূলক বিচারে বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে বন্দী করা হয়েছে। বানোয়াট মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে সাজা প্রদান সম্পূর্ণ রূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। তাই তার বিরুদ্ধে ঘোষিত রায়টিও প্রহসনমূলক ও বিস্ময়কর।আমাদের হৃদয়ের স্পন্দন অনুধাবন করে আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার দাবীতে ব্রাক্ষণবাড়িয়া জেলার বিএনপির মহা সমাবেশ সফল করতে দলে দলে যোগ দিন।
আমরা মহান আল্লাহ পাকের নিকট দোয়া করি মহান আল্লাহ পাক যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন এবং নেক হায়াত দান করেন। আমরা আপনাদের সকলের দীর্ঘায়ু ও সু স্বাস্থ্য কামনা করি।
সাংবাদিক সম্মেলনে সাইদুল ইসলাম এলাহী, অহিদুল ইসলাম সাগর, মহসিন খান, মো. লিটন মিয়া , মো. রুক মিয়া, নিউটন বারিকদার সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।