রবিবার, ২ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অন্যান্য খেলাধুলা

ই-বর্জ্য থেকে অলিম্পিকের মেডেল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ২২:১১

শেয়ার করুনঃ
ই-বর্জ্য থেকে অলিম্পিকের মেডেল

এ যেনো সুকুমার রায়ের “আবোল তাবোল” এর গল্প। ছিলো কাক, হয়ে গেলো বিড়াল। ছিলো ই-বর্জ্য, হয়ে গেলো অলিম্পিকের মেডেল।প্রাচীন গ্রীসে অলিম্পিক গেমস যখন শুরু হয়েছিল তখন বিজয়ীদের মাথায় পরিয়ে দেওয়া হতো জলপাই গাছের পাতা আর কাণ্ডে নির্মিত জয়মাল্য। এই জয়মাল্য ছিল বীরত্বের প্রতীক।

১৮৯৬ সালে যখন আধুনিক অলিম্পিক শুরু হয় তখন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পদক দেওয়ার নিয়ম চালু করা হয়। তবে তখন প্রতিযোগিতায় প্রথম হওয়া ব্যক্তিকে রৌপ্য আর রানার্স-আপ প্রতিযোগীকে দেওয়া হতো তামার পদক। ১৯০৪ সালের অলিম্পিক গেমস থেকে কোনো প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়া প্রতিযোগীদের যথাক্রমে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জের পদক দেওয়ার নিয়ম চালু করা হয়।

আরও

কেশবপুরে ৪ দলীয় ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কেশবপুরে ৪ দলীয় ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বর্তমানে একেকটি অলিম্পিক স্বর্ণপদকে থাকে ৫৫০ গ্রাম রৌপ্য আর ছয় গ্রাম স্বর্ণ। রৌপ্যপদকে থেকে ৫০৯ গ্রাম রৌপ্য এবং ৪১ গ্রাম তামা দিয়ে। সর্বশেষ, ব্রোঞ্জ পদক বানানো হয়ে থাকে তামা, টিন আর দস্তা বিভিন্ন অনুপাতে মিশিয়ে।২০২১ সালে জাপানে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক এবং প্যারাঅলিম্পিক ২০২০-এ অংশগ্রহণকারী প্রতিযোগীদের গলায় জয়মাল্য প্রদানের লক্ষ্যে জাপানের অলিম্পিক গেমস আয়োজন কমিটি তৈরি করেছে সর্বমোট পাঁচ হাজার স্বর্ণ, রৌপ্য আর ব্রোঞ্জ পদক।

কিন্তু এই পদকগুলো সরাসরি নিরেট স্বর্ণ থেকে তৈরি হয়নি। বিজয়ীদের গলায় ঝুলবে এমন প্রতিটি পদকই বানানো হয়েছে ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্য থেকে। হিটাচি, সনি, মিতসুবিশি আর প্যানাসনিক ইত্যাদি প্রযুক্তি প্রতিষ্ঠানের আঁতুড়ঘর জাপানের অন্যতম প্রধান সমস্যা ই-বর্জ্য। আর ই-বর্জ্যের ব্যাপারে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশের জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তাদের অপ্রয়োজনীয় ই-বর্জ্য।

অলিম্পিকমেডেলই-বর্জ্য
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পিরোজপুরে যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইলেকট্রনিক বর্জ্যের ভেতর, হোক সেটি মোবাইল, কম্পিউটার কিংবা ছোটোখাটো ক্যালকুলেটর, এদের প্রতিটিতেই থাকে খুব অল্প পরিমাণ স্বর্ণ, রৌপ্য, তামা, টিন, দস্তার মতো ধাতু। তৈরির সময়ই এই ধাতুগুলো থাকে ইলেকট্রনিক যন্ত্রের অভ্যন্তরে। জাপান যেহেতু খনিজ সম্পদে অপ্রতুল তাই জনগণের হাতে জমা থাকা বিপুল পরিমাণ ইলেকট্রনিক বর্জ্য সংগ্রহ করে সেখান থেকে মূল্যবান ধাতু সংগ্রহ করে অলিম্পিকের পদক বানানোর পদক্ষেপ নেয় অলিম্পিক আয়োজকরা।

পৃথিবীর প্রায় সব বড় শহরের অন্যতম প্রধান সমস্যা ইলেকট্রনিক বর্জ্য। প্রতিদিন নতুন ইলেকট্রনিক পণ্য বাজারে আসার সাথে সাথে গ্রাহকরা পরিত্যাগ করছে পুরোনো পণ্যটি। তৈরি হচ্ছে ইলেকট্রনিক পণ্যের বিশাল জঞ্জাল। এই জঞ্জালের আড়ালে লুকিয়ে থাকা মূল্যবান ধাতুর খনিকে অনেক বিশ্লেষক তাই ‘আরবান মাইন’ বা ‘শহুরে খনি’ নামে অভিহিত করে থাকেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তবে এই ই-বর্জ্যে মূল্যবান ধাতুর পাশাপাশি ভারী ধাতুর মতো বিষাক্ত পদার্থও থাকে। ঠিকভাবে এদেরকে আলাদা করতে না পারলে এরা খাদ্যশৃংখলে ঢুকে যেতে পারে এবং ঘটাতে পারে মারাত্মক বিপর্যয়।২০১৬ সাল নাগাদ পৃথিবীজুড়ে জমা হয়েছে প্রায় ৪৪.৭ মিলিয়ন মেট্রিক টন ই-বর্জ্য। প্রতি বছর এই বর্জ্যের পরিমাণ ৩-৪ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে। এই বর্জ্যের তালিকায় পুরোনো মোবাইল ফোন থেকে শুরু করে ফ্রিজ, টেলিভিশন, ভ্যাকুয়াম ক্লিনার, কম্পিউটার সবই আছে। তাই পৃথিবীর স্বার্থে এদেরকে পুনরায় ব্যবহারের বিকল্প নেই।

জাপানে ই-বর্জ্যকে কাজে লাগিয়ে অলিম্পিকের পদক তৈরির ব্যাপারটি আসলেই অসাধারণ। আর এই কাজে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি দেশব্যাপী জনগণকে তাদের ঘরে পড়ে থাকা অপ্রয়োজনীয় ই-বর্জ্য জমা দিতে আহ্বান করে।ঘোষণার পর পরই জমা পড়া ই-বর্জ্য থেকে সংগ্রহ করা হয়েছে ৩০.৩ কেজি স্বর্ণ। রৌপ্য উদঘাটিত হয়েছে ৪১০০ কেজি আর ব্রোঞ্জ সংগ্রহ করা হয়েছে ২৭০০ কেজি যা লক্ষ্যমাত্রার পুরোটাই পূরণ করেছে। আর এই বিশাল কর্মযজ্ঞে ব্যবহার করা হয়েছে ৭৮,৯৮৫ টন ই-বর্জ্য।

এর পাশাপাশি এবারের অলিম্পিক আসরের ১০০টি পোডিয়াম তৈরি হয়েছে গৃহস্থালির অব্যবহৃত প্রায় ৪৫ টন প্লাস্টিকের বর্জ্য থেকে।অলিম্পিক কমিটি আশা করছে এইবারের আসরে যেহেতু সফলভাবে ই-বর্জ্য থেকে ধাতু সংগ্রহ করা গেছে পরবর্তী অলিম্পিক গুলোতেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে করে যেমন প্রয়োজনীয় ধাতু সংগ্রহ করা যাবে, সেই সংগে মুক্তি পাওয়া যাবে বর্তমান সময়ের বৈশ্বিক সমস্যা ই-বর্জ্য থেকেও।

 

সর্বশেষ সংবাদ

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

‘জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে’—ফরহাদ মজহার

‘জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে’—ফরহাদ মজহার

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

রায়গঞ্জে ভলিবল টুর্নামেন্ট: আঙ্গারু যুব দল জয়ী

রায়গঞ্জে ভলিবল টুর্নামেন্ট: আঙ্গারু যুব দল জয়ী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী আমশড়া জোড়পুকুর বাজারের মাঠে "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলি চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি যুবকদের মধ্যে শারীরিক সুস্থতা এবং মাদকবিরোধী সচেতনতা তৈরি করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন। গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় ম্যাচ আজ বিকেলে অনুষ্ঠিত হয়। খেলায়

তান্ত্রিকদের মন্ত্রে দিনাজপুরে গ্রামীণ পাতাখেলা অনুষ্ঠিত

তান্ত্রিকদের মন্ত্রে দিনাজপুরে গ্রামীণ পাতাখেলা অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কৃন্দর্পপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতাখেলা। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয়, যেখানে হিলি ও আশপাশের এলাকা থেকে ৮টি তান্ত্রিক দল অংশগ্রহণ করে। পাতাখেলা একটি তান্ত্রিক খেলা, যেখানে দলগুলি মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজেদের দিকে টানার চেষ্টা করে। খেলার জন্য মাঠের মাঝখানে কলাগাছ স্থাপন করা হয়। তান্ত্রিকরা তাদের

পিরোজপুরে যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব ১৮ বছরের বালক ও বালিকাদের নিয়ে যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।  যুব কাবাডি প্রতিযোগিতায় জেলার সাত উপজেলার সব কয়টি থেকে বালক দলে অংশগ্রহণ করেন। পিরোজপুর সদর, কাউখালি, ভান্ডারিয়া, মঠবাড়িয়া চার উপজেলা তেকে বালিকা দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুরের

কাবাডি ও দাবায় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল

কাবাডি ও দাবায় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল

খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"। জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে

রায়গঞ্জে "ক্রীড়াই শক্তি" ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

রায়গঞ্জে "ক্রীড়াই শক্তি" ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী আমশড়া জোড়পুকুর বাজারে "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলি চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন মহর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মেহেদী আফজাল পারভেজ, সলঙ্গা