শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

পাকিস্তানের কাছে নতুন অস্ত্র, যা 'ধ্বংস' করে দিতে পারে ভারতের সকল অস্ত্র!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০:৫

শেয়ার করুনঃ
পাকিস্তানের কাছে নতুন অস্ত্র, যা 'ধ্বংস' করে দিতে পারে ভারতের সকল অস্ত্র!

সাম্প্রতিক সময়ে ভারত তাদের অস্ত্রভাণ্ডার বেশ সমৃদ্ধ করছে। রাশিয়ার কাছ থেকে এস-৪০০ দূরপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ফ্রান্স থেকে জঙ্গি বিমান কেনার চুক্তি করেছে। যুক্তরাষ্ট্র, ইসরাইলের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে। নিজেরাও নানা অস্ত্র তৈরি করছে। ফলে তারা প্রতিরক্ষার দিক থেকে বেশ এগিয়ে গেছে। মনে করা হচ্ছিল, পাকিস্তানের বিরুদ্ধে তারা খুব এগিয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই সে হিসাব যেন উল্টে গেছে। খবরটি সরাসরি পাকিস্তানের সাথে সম্পৃক্ত নয়। চীন ভয়াবহ একটি অস্ত্র হাতে পেয়েছে। পাকিস্তানকে এখনো দেয়নি, দেবে কি না তাও কিছু বলেনি। কিন্তু তবুও ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের হাতে অস্ত্রটি আসবে এবং ভারতের প্রায় সব অস্ত্রই অকার্যকর অথবা ধ্বংস করার ক্ষমতা রাখে। 

ঘটনাটি হলো, দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীগুলোর শক্তি প্রদর্শনকে মোকাবেলা করার জন্য বেইজিং একটি ভয়াবহ ‘রণতরী ঘাতক’ অস্ত্র : দি দং ফেং-২১ ডি জাহাজবিধ্বংসী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (এএসবিএম) উদ্ভাবন করেছে। এটি নিখুঁতভাবে এক হাজার ৫০০ কিলোমিটার দূর থেকে টার্গেটে আঘাত হানতে পারে। এর উন্নত সংস্করণ দং ফেং-২৬ ৩০০ থেকে চার হাজার কিলোমিটার দূরে বিমানবাহী রণতরীতে আঘাত হানতে পারে। বেইজিং এসব এএসবিএম পাকিস্তানের মতো মিত্রদের কাছে রফতানি নাও করতে পারে। দি মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজাইমের কাছে চীন প্রতিশ্রুতিবদ্ধ যে, তারা ৩০০ কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রফতানি করবে না। তবে সম্প্রতি চীনের জুহাই বিমান প্রদর্শনীতে চীনের শীর্ষস্থানীয় রকেট প্রস্তুতকারী চায়না অ্যাকাডেমি অব লাঞ্চ ভেহিক্যাল টেকনোলজি নতুন এম-২০বি এএসবিএম বিক্রি করার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক ক্রেতাদেরকে। ‘রণতরী ঘাতক’ এএসবিএমের নতুন সংস্করণ রফতানির জন্যই প্রস্তুত করা হতে পারে। এর পাল্লা ২৮০ কিলোমিটার হওয়ায় এর রফতানিতেও বাধ্যবাধকতা থাকছে না। আর চীন এই ক্ষেপণাস্ত্র রফতানি করা শুরু করলে পাকিস্তানই হতে পারে এর প্রধান ক্রেতা।

চীন ইতোমধ্যেই পাকিস্তানের জন্য রণতরী ও সাবমেরিন নির্মাণ করেছে। পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে স্বল্প পাল্লার এএসবিএম যোগ করতে পারে চীন। এটি পাকিস্তানের ওপর ভারতের স্পষ্ট নৌ-সুবিধা ভণ্ডুল করে দিতে পারে। এ ক্ষেপণাস্ত্র অত্যন্ত কার্যকরভাবে বিমানবাহী রণতরীতে হামলা চালাতে পারে। এক পরীক্ষায় দেখা গেছে, ১০টি আক্রমণের মধ্যে ৯টিই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। চীনা সামরিক বাহিনীর দরকার ১,৫০০ কিলোমিটার পাল্লার ডিএল-২১ডি। কারণ তাকে ওয়েস্টার্ন প্যাসিফিক যুদ্ধক্ষেত্রে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী মোকাবেলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হতে পারে। আর পাকিস্তান নৌবাহিনীর প্রয়োজন তার গোদর বন্দরকে ভারতীয় রণতরী থেকে নিরাপদ রাখা। এ জন্য ৩০০ কিলোমিটার কম পাল্লার ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। এম-২০বি ক্ষেপণাস্ত্র পাকিস্তান উপকূলকে খুব কম ব্যয়ে ও কার্যকরভাবে সুরক্ষিত রাখতে পারে।

প্রতিবেশী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

এএসবিএমের দাম প্রতিটির মাত্র ১০০ কোটি রুপি। অন্য দিকে ফ্রিগেট ও ডেস্ট্রয়ারের দাম পাঁচ হাজার কোটি রুপি, বিমানবাহী রণতরীর দাম ৩০ হাজার কোটি রুপি। অর্থাৎ ভারত বিপুল ব্যয় করে যে সামগ্রী ক্রয় করছে, তার মোকাবেলা করার জন্য পাকিস্তান অনেক সস্তা তবে বেশি কার্যকর উপায় অবলম্বন করতে পারছে। ভারতীয় নৌবাহিনীর থিংক ট্যাংক ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের পরিচালক ভাইস অ্যাডমিরাল (অব:) প্রদীপ চৌহান বলেন, এসব ক্ষেপণাস্ত্র পাকিস্তানি অস্ত্রভাণ্ডারে প্রবেশ করলে ভারতের অভিযানে জটিলতা সৃষ্টি করবে। তবে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র বলেন, এএসবিএমের হুমকি মোকাবেলার জন্য ভারত প্রস্তুত। পাকিস্তানকে অনেক আগে থেকেই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে চীন। পাকিস্তানের পরমাণু অস্ত্রের জন্য বেইজিং দিয়েছে এম-১১ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের কারণেই শক্তিশালী হয়েছে পাকিস্তান। এখন নতুন চীনা ক্ষেপণাস্ত্র হাতে পেলে ভারতের প্রায় সব আক্রমণই ভণ্ডুল করে দিতে পারবে পাকিস্তান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

  

সর্বশেষ সংবাদ

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘে গুরুত্বপূর্ণ আইনি দায়িত্ব পেলেন ব্যারিস্টার জাইমা রহমান

জাতিসংঘে গুরুত্বপূর্ণ আইনি দায়িত্ব পেলেন ব্যারিস্টার জাইমা রহমান

দেশে ফের হাম টিকা ক্যাম্পেইন শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

দেশে ফের হাম টিকা ক্যাম্পেইন শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

এ সম্পর্কিত আরও পড়ুন

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ভারতের মাছ আমদানিকারকদের সংগঠন। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে এ আবেদন জানানো হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চিঠিতে আমদানিকারকরা উল্লেখ করেন, ১৯৯৬ সাল থেকে

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার ধারাবাহিক দাবির মধ্যে ভারতের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যর্পণের বিষয়ে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নয়, শেষ পর্যন্ত ভারতের আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ এলে সেটি দেশটির বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযোগগুলো ভারতের আইন অনুযায়ীও অপরাধ হিসেবে

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা