সোমবার, ২৯ জুন, ২০২৬১৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

সন্তান না হওয়ায় একঘরে, 'প্রতিশোধ' নিয়ে পেলেন পদ্মশ্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

শেয়ার করুনঃ
সন্তান না হওয়ায় একঘরে, 'প্রতিশোধ' নিয়ে পেলেন পদ্মশ্রী

বিবাহিত জীবনের ২৫ বছর পরেও কোনো সন্তান হয়নি। এজন্য সমাজ তাকে করেছিল একঘরে। গর্ভধারণ করতে না পারলে নাকি নারী পূর্ণতা পান না-এ ধারণা থেকে সমাজের কেউ তার সঙ্গে মিশত না। এ থেকে তার মনে জন্ম নিল ক্ষোভ। মনে মনে তিনি সমাজের প্রতি প্রতিশোধ নিতে চাইলেন। আর ক্ষোভ থেকে তিনি যা করলেন তাকে এনে দিল ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, কর্নাটকের গুব্বি তালুকের বাসিন্দা বেকাল চিক্কাইয়ার সঙ্গে থিম্মাক্কার বিয়ে হয়েছিল। সন্তান না হওয়ায় স্বামীর সঙ্গে অনন্য এক সিদ্ধান্ত নেন তিনি। ঠিক করেন, গাছ লাগাবেন। আর তাদেরই বড় করবেন সন্তানস্নেহে।

থিম্মাক্কার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। গ্রামের আর পাঁচজন দরিদ্র ভারতীয় নারীর মতোই শ্রমিক হিসেবে কাজ করে রুটিরুজি চালানো এক নারী। ভূমিহীন দিনমজুর এই দম্পতি সমাজেও ছিলেন একঘরে। কথা বলার সমস্যা থাকায় স্বামী চিক্কাইয়াকে পড়শিরা বলত তোতলা চিক্কাইয়া। সমাজ বিচ্ছিন্ন স্বভাব-লাজুক চিক্কান্না আর থিম্মাক্কার দিনগুলো ছিল বেশ একলা, বিষণ্ণ। তখন থেকেই সিদ্ধান্ত নেন সমাজের বঞ্চনার জবাব দেয়ার। তখনই মাথায় আসে গাছ লাগানোর বিষয়টি।যেই ভাবা সেই কাজ। প্রথম বছরে ১০টি, দ্বিতীয় বছরে ১৫টি, তৃতীয় বছরে ২০টি বটগাছের চারা লাগালেন। এক সময় এই সন্তানদের দেখাশোনার জন্য দিনমজুরির কাজও ছেড়ে দেন চিক্কাইয়া। থিম্মাক্কা রোজগার করতেন আর বাড়ি ফিরে স্বামীর সঙ্গে সন্তানদের দেখভাল করতেন।

রোজ প্রায় চার কিলোমিটার পেরিয়ে তারা এই গাছগুলোতে পানি দেয়ার কাজ করতেন। গবাদি পশুর হাত থেকে চারাগাছগুলোকে বাঁচাতে কাঁটাতারের বেড়াও বানিয়ে দেন। এভাবে তার গ্রাম হুলিকাল থেকে কুদুর অবধি ২৮৪টি বটগাছের চারা লাগিয়ে বড় করেছেন তিনি। প্রায় চার কিলোমিটার পথ জুড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ছায়াময় সুবিশাল গাছগুলো থিম্মাক্কার ভালোবাসারই নিদর্শন মনে করেন পথচারীরা। ১৯৯১ সালে স্বামী মারা যান। এরপর থেকেই গাছগুলোর পরিচর্যার ভার তার ওপর এসে পড়ে। তার কাজের প্রতি সম্মান দেখিয়ে গ্রামবাসীরা তাকে ‘সালুমারাদা’ বলে ডাকতে শুরু করেন। কন্নড় ভাষায় যার অর্থ ‘গাছেদের সারি।’

আরও

নোরা ফাতেহির মতো না হওয়ায় স্ত্রীর ওপর নির্যাতন

নোরা ফাতেহির মতো না হওয়ায় স্ত্রীর ওপর নির্যাতন
একপর্যায়ে স্বীকৃতি পেয়েছেন লোকচক্ষুর আড়ালে থাকা সালুমারাদা থিম্মাক্কা। ১৯৯৬ সালে ‘জাতীয় নাগরিক সম্মান’ ভূষিত হওয়ার পর তার কথা জানতে পারে গোটা দেশ। বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা এগিয়ে আসে তাকে সাহায্য করতে। বর্তমানে থিম্মাক্কার গাছগুলোকে দেখভালের দায়িত্ব নিয়েছে কর্নাটক সরকারের। সেই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সন্তানদের নিজে প্রতিপালন করতে পারলেই তিনি খুশি হতেন। কারণ কখনোই কারও সাহায্য চাননি তিনি ও তার স্বামী। ২০১৬ সালে বিবিসির জরিপে বিশ্বের ১০০ জন প্রভাবশালী নারীদের তালিকায় রয়েছে সালুমারাদা থিম্মাক্কার নাম। আন্তর্জাতিক স্তরের উদ্যোগে থিম্মাক্কা ফাউন্ডেশনেও তৈরি হয়েছে বিদেশের বিভিন্ন জায়গায়। বিবিসির তথ্য অনুযায়ী, গত ৮০ বছরে প্রায় ৮০০০ গাছ পুঁতে তাদের বড় করে তুলেছেন ১০৬ বছর বয়সী এই বৃক্ষমাতা। স্কুলে যাওয়ার সুযোগ পর্যন্ত হয়নি। সেই থিম্মাকাই এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়নের কারণেই। পদ্মশ্রী ছাড়া আন্তর্জাতিক স্তরেও বহু পুরস্কার পেয়েছেন এই বৃক্ষমাতা।

প্রতিবেশী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এতে ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতের ওপর বড় চাপ পড়েছে। বিশেষ করে তৈরি পোশাক, চিংড়ি, রত্ন ও গয়নার রপ্তানি ব্যাহত হওয়ায় শিল্পকারখানাগুলো সমস্যায় পড়েছে এবং শ্রমিকদের বেতন দেওয়াও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তামিলনাড়ুর তিরুপ্পুরে তৈরি পোশাক কারখানায়

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারি কমিশনার (এসিপি) মো: আরিফুজ্জামানকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার এলাকার অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হাকিমপুর সীমান্ত চৌকিতে পাহারায় থাকা বিএসএফ'এর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে স্বরূপনগর থানার পুলিশে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে

সর্বশেষ সংবাদ

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত