বুধবার, ২২ এপ্রিল, ২০২৬১০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ডিসেম্বর থেকে মেডিকেল শিক্ষার্থী ও নার্সদের পরীক্ষা: স্বাস্থ্যমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১৬:১

শেয়ার করুনঃ
ডিসেম্বর থেকে মেডিকেল শিক্ষার্থী ও নার্সদের পরীক্ষা: স্বাস্থ্যমন্ত্রী
আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিটি মেডিকেল কলেজের শিক্ষার্থী, নার্স ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের প্রায় ২২ হাজার কর্মকর্তা-কর্মচারীদের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘করোনার মধ্যে এই পরীক্ষা বন্ধ থাকবে না ।’শনিবার বিকালে মানিকগঞ্জে ১০টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিটি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা হবে। নার্সদের পরীক্ষা হবে। স্বাস্থ্যসেবায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের প্রায় ২২ হাজার কর্মকর্তা-কর্মচারীদেরও পরীক্ষা নেওয়া হবে। করোনার মধ্যে এই পরীক্ষা বন্ধ থাকবে না।'

জাহিদ মালেক বলেন, 'করোনার সময়ে ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগে শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে যাবে, তা ঠিক হবে না। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে সম্মতি দিয়েছেন।'তিনি বলেন, ‘ভিশন সেন্টারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী যারা চোখের সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন না, তাঁরা নিজের এলাকা থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা পাবেন। একটি মানুষ যেন বিনা চিকিৎসায় কষ্ট না করেন বা মারা না যান, সেটা আমাদের সংকল্প।’স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যসেবা দিতে হলে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। মানিকগঞ্জ ঢাকার খুব কাছের হলেও স্বাস্থ্যসেবায় খুব পিছিয়ে ছিল। স্বাধীনতার ৫০ বছর হলেও এ জেলার লোকজন খুব একটা উন্নয়ন পাননি। অন্যান্য জেলার তুলনায় এখানে স্বাস্থ্যসেবার ব্যবস্থার মান ভালো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে স্বাস্থ্যসেবার মান অনেক এগিয়ে গেছে। প্রতিটি জেলা সদরের হাসপাতাল ২৫০ শয্যার হচ্ছে। ৩৮টি মেডিকেল কলেজ নির্মিত হচ্ছে। প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এটি প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং তা বাস্তবায়ন করা হবে। চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমোদন হয়েছে। অল্প সময়ের মধ্যে রাজশাহী ও চট্টগ্রামে দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ হবে। প্রতিটি মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় হবে।

আরও

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর
জাতীয়
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
করোনা মোকাবিলার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার সময়ে অন্যান্য মন্ত্রণালয় বা দপ্তর লকডাউন (অবরুদ্ধ) ছিল। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্যসেবায় কোনো লকডাউন ছিল না। প্রতিটি মুহূর্তে স্বাস্থ্য বিভাগের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। অনেকেই অনেক সমালোচনা করেছেন। কিন্তু কাজটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ই করেছে। প্রায় ১২০ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্য কর্মীরাও মৃত্যুবরণ করেছেন। জনগণ বিচার করে কাজের। তারা কাজ চান।জাহিদ মালেক বলেন, করোনা মোকাবিলায়ও বাংলাদেশ অনেক ভালো করেছে। ইউরোপ, আফ্রিকার দেশগুলো এমনকি ভারতও করোনায় বিপর্যস্ত। অর্থনীতি ও জীবনযাত্রা বিপর্যস্ত। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। মৃত্যুহারও পৃথিবীর অন্য দেশের তুলনায় ভালো এবং সুস্থতার হার বেশি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। বাংলাদেশে যেন এই বিপর্যয় না ঘটে, আমাদের সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনার প্রতিষেধক হিসেবে ভ্যাকসিনের চুক্তি করা হয়েছে। বাজারে এলেই আমরা তা পেয়ে যাব। তার আগে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। করোনা প্রতিরোধ বা সংক্রমণ ঠেকাতে মাস্কই বড় হাতিয়ার। “মাস্ক নেই, সেবাও নেই” কার্যক্রম বাস্তবায়ন করতে সব মন্ত্রণালয়কে বলা হয়েছে।’জাহিদ মালেক বলেন, ‘করোনায় আমেরিকা ও ইউরোপে অনেক লোক মারা যাচ্ছেন। অনেকে সংক্রমিত হচ্ছেন। এখন শীতের সময়। এ কারণে এখন থেকেই আমাদের সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আখতারুজ্জমান সভাপতিত্ব করেন। সেখানে জানানো হয়, মানিকগঞ্জের ৬টিসহ চারপাশের ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার থাকবে। প্রতিটিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী থাকবেন। এসব কেন্দ্রে চোখের সমস্যা নিয়ে আসা রোগীদের সেবা দেওয়া হবে। চোখের সমস্যা জটিল হলে এসব কেন্দ্র থেকে অনলাইনে যোগাযোগ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে রোগীকে সেবা দেওয়া হবে।উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, ন্যাশনাল চক্ষু ইনস্টিটিউটের পরিচালক গোলাম মোস্তফা, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

সর্বশেষ সংবাদ

১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

এ সম্পর্কিত আরও পড়ুন

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

একযোগে পুলিশের উচ্চপদস্থ ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, যেখানে রাষ্ট্রপতির আদেশক্রমে সিদ্ধান্ত কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদ, এবং এতে বলা হয় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে দেশের উন্নয়ন ও জনকল্যাণকে কেন্দ্র করে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি সরকারের ভবিষ্যৎ উন্নয়ন রূপরেখা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন নগর এলাকায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা প্রায় ২০০টি সরকারি বহুতল ভবন দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করা হবে।

জুলাইয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু

জুলাইয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু

দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে সরকার দেশব্যাপী পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী দুই দিনব্যাপী এই যাচাই-বাছাই কার্যক্রম আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত চলবে। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন–২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ

৫১ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

৫১ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

পবিত্র হজ পালন উপলক্ষে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবস্থ সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী