
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ৩:৫০

স্বর্ণালঙ্কার পানিতে ভিজিয়ে তাতে জার ফুক দিয়ে পানি পান করলে গর্ভে সন্তান আসবে এমন পদ্ধতিতে প্রত্যারণার ফাঁদ তৈরি করেছে এক শ্রেণীর প্রতারক চক্র। প্রতারক মন ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের নয়ন মিয়ার বাড়িতে। প্রায় ৮-১০ বছর আগে নয়নের মেয়ে লাইলীর বিয়ে হয় উপজেলার পাঁচটিকড়ি গ্রামের রুবেল মিয়ার সাথে। দীর্ঘদিন তাদের বিবাহিত জীবন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের কোন সন্তানের মুখ দেখতে পায়নি। একটি সন্তানের জন্য দিশেহারা হয়ে পড়ে লাইলী ও তার স্বামী রুবেল। এরই সুযোগ নিয়েছে মধ্য বয়সী প্র চক্রের এক নারী।

জার ফুকের এক পর্যায়ে কখন স্বর্ণালঙ্কার গুলো নিজের ব্যাগে তুলে নিয়েছে আমরা বুঝতেই পারিনি। সন্ধ্যায় কলসির মুখ খুলে স্বর্ণালঙ্কার গুলো বের করে সেই পানি পান করতে হবে। এসব কথা বলে তিনি চলে যায়। তার কথা মতো আমরা সন্ধ্যায় কলসির মুখ খুলে দেখি সেখানে কোন স্বর্ণালঙ্কার নেই। পরে আশেপাশে অনেক খুঁজাখুঁজির করেও ঐ মহিলাকে আর কোথাও দেখতে পাইনি।এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম বলেন, আমাদের কাছে এধরণের কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।