বুধবার, ২২ এপ্রিল, ২০২৬১০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না: কাদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ২২:৪৬

শেয়ার করুনঃ
আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়, আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না।শনিবার (২১ নভেম্বর) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরপুর-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি'র দোতলা বাস সার্ভিস উদ্বোধনের অনুষ্ঠানে যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং পরিচর্যায় গণতন্ত্র বিকশিত হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুঃখজনকভাবে বিএনপি গনতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে এগিয়ে নিতে যে ভূমিকা দরকার তা থেকে তারা অনেক দূরে অবস্থান করে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। বিএনপি একদিকে গণতন্ত্রের কথা বলে অপরদিকে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এদেশের সবচেয়ে সহিষ্ণু রাজনৈতিক দল আওয়ামী লীগ উল্লেখ করে ওবায়দুল কাদের মির্জা ফখরুলের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ ৭৫ এর ১৫ আগষ্টের নির্মমতা দেখেছে, দেখেছে ৩ নভেম্বরের অমানবিকতা, গ্রেনেড হামলাসহ ২০বারের মতো শেখ হাসিনাকে হত্যার অপপ্রয়াস চালাতেও দেখেছে।

ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে সন্ত্রাসনির্ভরতা, ষড়যন্ত্র আর হত্যার জনক বিএনপি, তারা সেটাই চর্চা করে চলেছে। সমালোচনা রুখতে নাকি সরকার বিরোধীদের গুম করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের চিরাচরিত মিথ্যাচার। সমালোচনা করলে গুম করা হয় এমন কোন তথ্য কি বিএনপির কাছে আছে? এ ধরনের তথ্য পরিহার করার জন্য বিএনপির প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগ জনগণের সংগঠন বলেই জনগণের সাথে ছিলো এবং আছে বলেও জানান তিনি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

৫১ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

৫১ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী
আওয়ামী লীগ সমালোচনাকে ভয় পায় না জানিয়ে কাদের বলেন, আওয়ামী লীগ গঠনমূলক সমালোচনা থেকে শিক্ষা নেয়ার সৎসাহস রাখে।অদক্ষ গাড়িচালক যেন কোনভাবেই গাড়ীর ড্রাইভিং সিটে না বসতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাসের চালকসহ সব স্টাফদের বাধ্যতামূলক নির্ধারিত ড্রেস পরিধান করতে হবে।এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনা করেন।

জাতীয়
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

একযোগে পুলিশের উচ্চপদস্থ ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, যেখানে রাষ্ট্রপতির আদেশক্রমে সিদ্ধান্ত কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদ, এবং এতে বলা হয় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে দেশের উন্নয়ন ও জনকল্যাণকে কেন্দ্র করে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি সরকারের ভবিষ্যৎ উন্নয়ন রূপরেখা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন নগর এলাকায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা প্রায় ২০০টি সরকারি বহুতল ভবন দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করা হবে।

জুলাইয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু

জুলাইয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু

দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে সরকার দেশব্যাপী পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী দুই দিনব্যাপী এই যাচাই-বাছাই কার্যক্রম আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত চলবে। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন–২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ

৫১ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

৫১ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

পবিত্র হজ পালন উপলক্ষে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবস্থ সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী