শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬২৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

টাঙ্গাইলে ব্রিজ নিমার্ণ না হওয়ায় ভোগান্তিতে হাজার হাজার মানুষ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ২১:৫২

শেয়ার করুনঃ
টাঙ্গাইলে ব্রিজ নিমার্ণ না হওয়ায় ভোগান্তিতে হাজার হাজার মানুষ

ঠিকাদারের দুর্নীতি দায়িত্বহীনতা কাজে গাফিলতি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের তদারকির অভাবে বন্ধ রয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ও চৌহালী উপজেলার সেতুবন্ধন ধলেশ্বরী নদীর ওপর নির্মিত বিনানুই ব্রিজের নির্মাণ কাজ। ফলে ভোগান্তি পোহাচ্ছে দুই উপজেলার হাজার হাজার মানুষ। এক বছরের মধ্যে ব্রিজ নির্মাণের নির্ধারিত সময় থাকলেও ঠিকাদারের গাফলতির কারণে তিন বছর পার হলেও ব্রিজটি নির্মিত হচ্ছে না। এছাড়াও অভিযোগ রয়েছে ব্রিজটি অনেক নিচু করে পিলার করা হয়েছে। ব্রিজটি এভাবে নির্মিত হলে বর্ষাকালে ট্রলার অথবা মালবোঝাই কোন নৌকা এই নদী দিয়ে চলাচল করতে পারবে না।

জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সাথে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নসহ আরো কয়েকটি ইউনিয়নের যোগাযোগ স্থাপন ও জনগনের দুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিনানুই নামকস্থানে ধলেশ্বরী শাখা নদীর ওপর ৫২ মিটার ব্রিজ নির্মানের জন্য দরপত্র আহবান করে। দুই কোটি ২৩ লাখ ৮১ হাজার সাত শ’ প াশ টাকায় মেসার্স র‌্যাব আরবিসি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। ২০১৭ সালর ৫ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। ব্রিজটি নির্মানের শেষ সময় ছিল ২০১৮ সালের ৮ ডিসেম্বর। মেয়াদ শেষ হওয়ারও প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও এখনও ব্রিজের নির্মান কাজ শেষ হয়নি। বন্ধ রয়েছে ব্রিজের নির্মান কাজ। অথচ ঠিকাদার ওই ব্রিজের নির্মান কাজের প্রায় কোটি টাকা উঠিয়ে নিয়েছেন।

টাঙ্গাইলের নাগরপুর বাজার ও গয়হাটা বাজার খুব কাছাকাছি হওয়ায় চৌহালীর বাগুটিয়া ও খাসপুকুরিয়াসহ কয়েকটি ইউনিয়নের লোকজন প্রায় প্রতিদিন নাগরপুরে যাতায়াত করে থাকে। ধলেশ্বরী শাখা নদী তাদের জন্য একটি বাঁধা। নদীর অর্ধেক অংশ নাগরপুর উপজেলায় এবং অপর অংশ চৌহালী উপজেলায়। তাই তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল নাগরপুরসহ ঢাকার সাথে যাতায়াতের জন্য বিনানুইতে দ্রæত একটি ব্রিজ নির্মাণ। এ কারণে তৎকালীণ সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল ২০১৮ সালের ৩ এপ্রিল ওই ব্রিজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। কিন্ত ব্রিজটির নির্মাণ কাজ মাঝ পথেই থেমে যায়। শুধু পিলার উঠিয়েই ঠিকাদার কাজ বন্ধ করে দেয়। চৌহালী এলজিইডির উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ঠিকাদারকে ব্রিজ নির্মানের জন্য অন্তত সাতটি তাগাদাপত্র দেওয়া হয়েছে।

আরও

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি
ঢাকা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না লাল মাহমুদ বলেন, এই নদীর ফলে দির্ঘদিন ধরে এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। নাগরপুরে আসতে হলে বর্ষাকালে খেয়া পার হয়ে তাদের আসতে হয়। দুভোর্গের যেন শেষ নেই। এই ব্রিজটি নির্মিত হলে বাগুটিয়ার সাথে নাগরপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বাগুটিয়ার ধানচাল ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘ব্রিজটি নির্মাণ না হওয়ায় আমরা অনেক কষ্টে আছি। মালবাহী কোন গাড়ি এপার আসতে পারে না। ফলে নৌকায় করে মালামাল পার করতে হয়। এতে করে খরচ পরে বেশি। সময়ও নষ্ট হয়। ব্রিজটি নির্মাণে ঠিকাদারের গড়িমসির ফলে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’বিনানুই গ্রামের রবিউল ইসলাম বলেন, ‘ঠিকাদার যেভাবে কাজ করতেছে তাতে ছয় বছরেও শেষ হবে না।ঠিকাদার জহুরুল ইসলামের মুঠোফোনে বার বার কল করা হলেও রিসিভ করেননি। অপর ঠিকাদার দুলাল হোসেনের মোবাইলে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান আশকর বলেন, নদীতে প্রায় সারা বছর পানি থাকে। নাগরপুর থেকে বাগুটিয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে রেখেছে এই নদী। একপাড়ের লোক অপরাধ করে অন্য পাড়ে গিয়ে পার পাচ্ছে। এ কারণে দুই পাড়েই অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। ব্রিজটির নির্মান হলে দুই উপজেলার জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরী হবে।এ ব্যাপারে সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, বন্যার কারণে কাজটি বন্ধ ছিল। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ থাকার কারণে মালামাল পরিবহন করতে না পারায় নির্ধারিত সময়ে কাজটি শেষ হয়নি। ঠিকাদারকেও কাজটি দ্রæত শেষ করার জন্য তাগাদা পত্র দেওয়া হয়েছে। আশা করছি আগামী সপ্তাহ থেকেই পুনরায় ব্রিজের নির্মাণ করা শুরু হবে। দ্রæতই আমি ব্রিজটি সরেজমিন পরিদর্শন করবো।

আরও

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

সারাদেশের প্রায় ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, দূষিত ও জীবাণুযুক্ত পানি মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক। দুই দিনের এ বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত। এতে বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা, পাটপণ্যে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দরের জটিলতা এবং বাণিজ্য বাধার বিষয়গুলো তুলে ধরা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন। রাকিবুল ইসলাম রাকিব জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের সার্বিক বিষয় শুনবেন। বিশেষ করে আবরার হত্যা মামলার বিচার প্রক্রিয়া

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য প্রস্তুত করা জমিতে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা। বর্তমান রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। পরিকল্পিত দ্বিতীয় ইউনিটের কাজ এগোয়নি। ফলে উন্নয়নের জন্য প্রস্তুত করা

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যাবাসন সম্পূর্ণ একটি আইনি বিষয়। এ ক্ষেত্রে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়াই অনুসরণ করা হবে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। সেই লক্ষ্যেই দুই দেশের মধ্যে আলোচনা