শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬২৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আগাম বুকিং দিয়েছি, করোনার টিকা পাবো: প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ৪:৫৩

শেয়ার করুনঃ
আগাম বুকিং দিয়েছি, করোনার টিকা পাবো: প্রধানমন্ত্রী
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা চলছে। যখনই টিকা আবিষ্কার হোক বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভ্যাকসিনের জন্য সরকার আগাম বুকিং দিয়ে রেখেছে বলে জানিয়েছেন তিনি। করোনাভাইরাসের ‘দ্বিতীয় ঢেউ’ সামাল দিতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান সরকারপ্রধান।বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের বিশেষ ও দশম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে গত ৮ নভেম্বর শুরু হয় সংসদের এই বিশেষ অধিবেশন। মোট ১০ কার্যদিবস চলে এই অধিবেশন। এতে নয়টি বিল পাস হয়। অধিবেশনটিকে প্রধানমন্ত্রী সফল ও ফলপ্রসূ একটি অধিবেশন হিসেবে আখ্যায়িত করেন। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান সংসদ নেতা।করোনা মহামারি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সারা বিশ্বজুড়ে এই মহামারি দেখা দিয়েছে। এখন দ্বিতীয় ঢেউ আসছে। আমরা তা সামাল দিতে সবধরনের প্রস্তুতি নিয়েছি। করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। আমরা আগাম বুকিং দিয়ে রেখেছি। টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে পাবো।’

করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সবার প্রতি আহ্বান, অন্তত মাস্কটা পরে থাকুন। ভাইরাসটি যেন কারো শরীরে বাসা বাঁধতে না পারে।’ এ সময় তিনি করোনা থেকে বাঁচতে গরম পানি পান, গরম পানি দিয়ে নিয়মিত গার্গিল, বেশি বেশি হাত ধোয়া এবং যেখানে লোক সমাগম বেশি সেখানে মাস্ক পরে যাওয়ার পরামর্শ দেন।প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, সবাই সচেতন হলে দেশবাসী করোনা মহামারি থেকে মুক্তি পাবে। তিনি সবার সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

আরও

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার
‘শিক্ষার্থীদের মৃত্যুঝুঁকিতে ফেলে দিতে পারি না’এর আগে সমাপনী ভাষণে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। প্রধানমন্ত্রী এর জবাবে বলেন, ‘আমেরিকায় কিন্তু স্কুল খুলে দিয়েছিল একটা পর্যায়ে তারা বন্ধ করতে বাধ্য হয়। ইউরোপে এরকম ঘটনা ঘটে, ইংল্যান্ডেও ঘটে। তার কারণ সেখানে ব্যাপক হারে বেড়ে যায়। আমরাও একটা প্রস্তুতি নিচ্ছিলাম। যখনই করোনার প্রকোপটা কমে গেল আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু তারপর দেখলাম আবার ইউরোপে করোনার প্রকোপ দেখা দিল। এই যে ছেলে-পেলেগুলো স্কুলে যাবে বাচ্চারা। শিক্ষকরা বা বাচ্চাদের অভিভাবক সবাইকে যেতে হবে। এটা একটা সংক্রামক ব্যাধি এখনো এটার চিকিৎসা বের হয়নি তারপরেও আমরা চিকিৎসা দিচ্ছি মানুষ ভালো হচ্ছে। সেখানে এই ঝুঁকিটা আমরা ছেলে মেয়েদের জন্য কেন নেব? হ্যাঁ, এটা ঠিক স্কুল না যেতে পেরে বাচ্চাদেরও কষ্ট হচ্ছে।’

জাতীয়
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
শেখ হাসিনা বলেন, ‘আজকাল তো সবাই সুখি পরিবার বানাতে যেয়ে হয়তো একটা বাচ্চা দুইটা ঘরে এককভাবে থাকে। আগে তো একান্নবর্তী পরিবার ছিল সবাই একসাথে থেকে হেসে খেলে চলত। এখন তো সেই সুযোগটা কম। যার জন্য বাচ্চাদের খুবই কষ্ট হয় এতে কোনো সন্দেহ নাই। তারপরেও তাদের তো মৃত্যুর ঝুঁকিতে ঠেলে দিতে পারি না। সেটাও আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের সেই চেষ্টাটা আছে।’

শিক্ষার্থীদের অটো প্রমোশনের বিরুদ্ধে যারা বলেন তাদেরও সমালোচনা করেন সরকারাপ্রধান। তিনি বলেন, ‘আমাদের আগে তো এই সেমিস্টার ব্যবস্থা ছিল না, আমি প্রথমবার সরকারে এসে সেমিস্টার সিস্টেম চালু করি। কাজেই সেখানে সারা বছর তারা যে পরীক্ষা দিয়েছে তারই ভিত্তিতে একটা রেজাল্ট দেয়া এটা কিন্তু ইংল্যান্ডেও দিয়েছে। এটা পৃথিবীর অনেক দেশেই দিয়েছে। এতে খুব বেশি একটা ক্ষতি হয় তা না। তারা তারপর তো স্কুল করবে, পড়বে, পরীক্ষা দেবে। যারা টিকে থাকবে থাকবে, না হলে আবার পরীক্ষা দেবে। সেই সুযোগটা তাদের আছে।’

শেখ হাসিনা বলেন, ‘কাজেই অটো প্রমশনে খুব ক্ষতি হয়ে গেল এটা কিন্তু ঠিক না। ওই একদিন বসে লিখে পাস করলেই সেই পাস, পাস, আর সারাবছর যে পরীক্ষা দিয়ে যে রেজাল্ট সেই রেজাল্ট, রেজাল্ট না এটা তো হতে পারে না বরং সেইভাবে যদি সারাবছরের রেজাল্ট এক সাথে করে প্রমশন দিয়ে দেয়া যায় তাহলে সেটা তো আরো তাদের মেধার পরিচয়টা পাওয়া যায়। আরও ভালো রেজাল্ট পাওয়া যায় তাতে।’

আরও

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

সারাদেশের প্রায় ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, দূষিত ও জীবাণুযুক্ত পানি মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক। দুই দিনের এ বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত। এতে বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা, পাটপণ্যে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দরের জটিলতা এবং বাণিজ্য বাধার বিষয়গুলো তুলে ধরা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন। রাকিবুল ইসলাম রাকিব জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের সার্বিক বিষয় শুনবেন। বিশেষ করে আবরার হত্যা মামলার বিচার প্রক্রিয়া

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য প্রস্তুত করা জমিতে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা। বর্তমান রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। পরিকল্পিত দ্বিতীয় ইউনিটের কাজ এগোয়নি। ফলে উন্নয়নের জন্য প্রস্তুত করা

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যাবাসন সম্পূর্ণ একটি আইনি বিষয়। এ ক্ষেত্রে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়াই অনুসরণ করা হবে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। সেই লক্ষ্যেই দুই দেশের মধ্যে আলোচনা