
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০:০

দীর্ঘদিন যাবত বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রেজার দিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা। তারা জলদস্যুদের সহায়তায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও একদিন পার না হতেই অদৃশ্য কারণে আবার সেই একই চিত্র দেখা যাচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে দেশের বৃহত্তর স্থাপনা বঙ্গবন্ধু সেতু এবং এলাকার মানুষের ফসলি জমি। ভুক্তভোগীরা বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

তাই বসতভিটা ও ফলসি জমি রক্ষায় বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীন বলেন, নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। যদি কেউ এ ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।