
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ২১:৪৫

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৪ ও নারী ৭ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ছয় হাজার ২৭৫ জনে।বুধবার (১৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়, যা গত ৫৭ দিনে সর্বোচ্চ। আজ সে সংখ্যা ফের অর্ধেকে নেমে এসেছে।
