ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত সহকারী রেজিস্ট্রার মোঃ আবু মোক্তাদী'র পরিবারের নিকট আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেছেন কর্মকর্তা সমিতি।মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১ টায় উপাচার্যের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এর উপস্থিততে কর্মকর্তা সমিতি এ চেক হস্তান্তর করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ আবু মোক্তাদীরের মৃত্যুর পর করোনা পরিস্থিতিতে আসহায় হয়ে পড়ে পরিবারটি। পরিবারটি সহযোগিতায় এগিয়ে এসে কর্মকর্তা সমিতির উদ্যোগে কর্মকর্তাদের অর্ধ দিনের বেতন বাবদ ২ লক্ষ ৩০ হাজার টাকা কর্তন করা হয়। এই কর্তনকৃত টাকার চেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিততে কর্মকর্তা সমিতি পরিবারের কাছে হস্তান্তর করেন।
চেক হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আলীমুজ্জামান (টুটুল), তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।