
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ১৭:৫৯

রাজধানীতে কয়েকটি বাসে বিএনপির লোকজনের আগুন দেওয়ার তথ্য প্রমাণ সরকারের কাছে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে এ সংক্রান্ত তথ্য প্রমাণ তুলে ধরেছেন।সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রেকর্ডের মাধ্যমে এ তথ্য তুলে ধরে বিএনপির উদ্দেশ্যে বলেন, তারা নিজেরা বাসে আগুন দিয়ে আবার সরকারের উপর দোষ চাপাচ্ছেন। সিসিটিভিতে ধরা পড়ে যাচ্ছে কারা কারা আগুন দিচ্ছে, একদম পরিষ্কার ছবি আছে আমার কাছে।

তাদের নেত্রী তিনি এতিমের টাকা আত্মসাত করায় সেই মামলায় সাজাপ্রাপ্ত, তারপরও তাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে। যাদের অপরাধের মধ্য দিয়েই জন্ম আর অপরাধ করাটাকেই যারা নিয়ম মানে আর যাই হোক সংসদ একটা পবিত্র জায়গা আমি সংসদ সদস্যকে (হারুন) বলবো এইভাবে এখানে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। এটা মানুষ গ্রহণ করবে না, বিশ্বাস করবে না। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডটাও যেন বিএনপি বন্ধ করে। এটাই আমার আবেদন থাকবে।