
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ৫:১৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষে আক্কাস মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার মহিষবেড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত আক্কাস ওই গ্রামের মৃত মারাজ মিয়ার ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন।
