
প্রকাশ: ৬ অক্টোবর ২০২০, ১৬:৪৬

ভোলার চরফ্যাশন উপজেলার আধুনিক হাসপাতালে ডাঃ হোসনে আরার তত্ত্বাবধানে রোববার রাতে এক প্রসূতি মা ফুটফুটে তিন ছেলের জন্ম দিয়েছেন। কোন অস্ত্রোপচার ছাড়া স্বাভাবিক ভাবে জন্ম নেওয়া তিন নবজাতক ও তাদের মা লিয়ানা শিকদার (১৯) ভালো আছেন বলে বেসরকারী হাসপাতালটি সুত্রে জানা গেছে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শোভন কুমার বসাক বলেন, শিশুদের ওজন যথাক্রমে এক কেজি ৮০০ গ্রাম, এক কেজি ৯০০ গ্রাম ও এক কেজি ৮০০ গ্রাম। যদিও একজন নবজাতকের ২ কেজি ৫০০ গ্রাম ওজন দরকার হয়। তবে মা ও নবজাতকেরা সুস্থ আছেন।

এই বিষয়ে ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার বিশেষজ্ঞ হোসনে আরা বলেন, ‘স্বাভাবিকভাবে নবজাতকদের জন্ম হয়েছে। সবাই ভালো আছে।লিয়ানার বাবার বাড়ি উপজেলার জিন্নাগড় ইউনিয়নে। তাঁর বাবার মো. হোসেন শিকদার চরফ্যাশন বাজারে ঝাল-মুড়ি বিক্রি করেন। আসলামপুর ৬নং ওয়ার্ডের বাসিন্দা নবজাতকদের পিতা মো. রুবেল পাটওয়ারী জানান,তিন সন্তানকে একসাথে স্বাভাবিকভাবে পেয়ে আমি খুব আনন্দিত।