শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬২৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

জবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা; প্রতিবাদে মানববন্ধন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০:৪

শেয়ার করুনঃ
জবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা; প্রতিবাদে মানববন্ধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩ তম ব্যাচের শিক্ষার্থী (তৃতীয় বর্ষ) নাজমুল হাসান ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। এতে অংশ নেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।মানববন্ধনে অংশ নেয়া তৌসিব মাহমুদ সোহান বলেন, 'জবি শিক্ষার্থী নাজমুল হাসান ও তার পরিবারের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে সেটি চক্রান্তমূলক। সামাজিকভাবে তাদেরকে হেয়প্রতিপন্ন করার জন্যই এ মামলাটি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'

এ-বিষয়ে ভুক্তভোগী দর্শন বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান জানান, 'আমার বাড়ি চরভদ্রাসন, ফরিদপুর। আমার বোনের বিবাহ হয়েছিল যার সাথে (জসিম) সেখানে অনবরত যৌতুকের জন্য শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন চালাত। বোন সেগুলো সহ্য করতে না পেরে গত বছরের ডিসেম্বরে আমাদের বাড়িতে চলে আসে।'নাজমুল জানান, 'আমরা পারিবারিক ও নারী শিশু কোর্টে ২টি মামলা করি। এক পর্যায়ে স্থানীয় মাতব্বরের মাধ্যমে মামলার বিবাদী জসিম আহমদ, দেনমোহর ও খোরপোশ বাবদ সাড়ে তিন লক্ষ টাকা দিতে রাজি হয়। এজন্য একমাস সময় নেয়া হয় টাকা পরিষদ করতে। কিন্তু জসিম আহমেদ সালিশ অমান্য করে একতরফা ডিভোর্স নোটিশ পাঠায় এই সময়ের মধ্যে।'

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ভুক্তভোগী নাজমুল আরোও জানান, 'ডিভোর্স নোটিশ পাঠানোর চার মাস পরে জসিম আহমেদ বাদী হয়ে উল্টো আমাদের পরিবারের সকলের বিরুদ্ধে চুরির মামলা করে। গত ২৫ আগস্ট রাতে আমাদের গ্রেফতার করা হয় এবং ৬ সেপ্টেম্বর জামিন দেয়া হয়।'নাজমুল ক্ষোভ প্রকাশ করে জানান, 'আমিসহ বাবাকে থানায় নিয়ে গেলেও ১২দিন জেল খাটিয়ে ছেড়ে দেয়া হয়। বর্তমানে বোনকে ফোনে ম্যাসেজ দিয়ে উক্তাক্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ও কুরুচিপূর্ণ ভাষায় বেশ্যা, দেহব্যবসায়ী ইত্যাদি বলে প্রচারণা চালাচ্ছে। ভবিষ্যতে আমার বোনের ব্যক্তিগত ছবি প্রকাশ করার হুমকি দেয় তারা।'নাজমুল জানান যে, 'আমার কাছে সকল প্রমাণাদি আছে। আমরা এখন হুমকির মুখে আছি, পরবর্তীতে আমার বোনের বিয়ে হলে বড় ধরনের ঝামেলা পাকাতে পারে। এজন্য আমরা ভীতসন্ত্রস্ত।'

আরও

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার
ঢাকা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে এসব ঘটনা নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করে। বাংলাদেশ সরকার সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

সারাদেশের প্রায় ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, দূষিত ও জীবাণুযুক্ত পানি মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক। দুই দিনের এ বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত। এতে বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা, পাটপণ্যে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দরের জটিলতা এবং বাণিজ্য বাধার বিষয়গুলো তুলে ধরা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন। রাকিবুল ইসলাম রাকিব জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের সার্বিক বিষয় শুনবেন। বিশেষ করে আবরার হত্যা মামলার বিচার প্রক্রিয়া

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য প্রস্তুত করা জমিতে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা। বর্তমান রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। পরিকল্পিত দ্বিতীয় ইউনিটের কাজ এগোয়নি। ফলে উন্নয়নের জন্য প্রস্তুত করা

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট