বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বাঁধ ভেঙ্গে গেলে স্রোত আটকানো কঠিন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০:২১

শেয়ার করুনঃ
বাঁধ ভেঙ্গে গেলে স্রোত আটকানো কঠিন

বাঁধ ভেঙ্গে গেলে স্রোত আটকানো কঠিন।  কথাটা শুনে হয়তো একটু কঠিনই মনে হবে এটা আবার কী বাঁধ আর কি স্রোত। কথাটার সারমর্ম আছে। বলছি সাম্প্রতিক করোনা ভাইরাস নিয়ে। আপনারা জানেন পুরো পৃথিবী ওলটপালট করে দিচ্ছে মহামারী করোনা ভাইরাস। প্রতিদিনই এই ভাইরাস প্রাণ কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের। এই ভাইরাসের এখনও কোন প্রতিষেধক আবিস্কার না হলেও এখনও আক্রান্তের চেয়ে মৃত্যুহার অনেক কম। দুই শতাধীক দেশে এখন পর্যন্ত হানা দিলেও প্রতিটা দেশই লড়াই করছে ভাইরাসটির বিরুদ্ধে। বাংলাদেশ সরকারও বসে নেই। সরকারের নেওয়া নানা পদক্ষেপ নিশ্চয়ই প্রশংসনীয়।

এরই মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কার্যত গত ২৭ মার্চ থেকে দেশ লক ডাউনের মধ্যে রেখেছে। যদিও আনুষ্ঠানিকভাবে সরকার সারাদেশ লক ডাউনের ঘোষণা দেয়নি। তবুও যেহেতু জল, স্থল, আকাশ পথ, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি বন্ধ ঘোষণা করেছে সেহেতু কার্যত লক ডাউন বলা যেতে পারে। এছাড়া, স্থানীয়ভাবে বিভিন্ন জেলায় প্রশাসকরা সংশ্লিষ্ট জেলাগুলো সাময়িক লক ডাউন ঘোষণা করেছে। এছাড়া, কোথাও কোথাও, ইউনিয়ন, ওয়ার্ড বা নির্দিষ্ট কয়েকটা বাড়ি ঘর লক ডাউন করা হয়েছে। যাতে করোনা ভাইরাস সামাজিকভাবে ব্যাপক বিস্তার করতে না পারে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং অভিনন্দনও দিতে পারি। কিন্তু ভাল কিছু করলেও এর সঙ্গে খারাপ কিছুও জড়িত থাকে। এই খারাপটুকু জানতে হলে এবার আমরা একটু পিছনের দিকে যেতে পারি। অর্থাৎ গত বছর(২০২৯) ডিসেম্বর মাস।

বিশ্বের এই প্রজন্মের কাছে একটা স্মরণীয় মাস এবং বছর। আজকের করোনা ভাইরাস উৎপত্তি হয়েছে গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে। সেখানে ব্যপক ধ্বংসযজ্ঞ চালিয়ে বিস্তার লাভ করেছে বিশ্বে। এখনও বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস (বিজ্ঞানীদের দেওয়া নাম হলো কভিড-১৯) ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যখন চীনে এই ভাইরাসের উৎপত্তি হল এবং মিডিয়ার কল্যাণে হাসপাতালগুলোতে লাশের সারি দেখতে পেল বিশ্ববাসী তখনই তিন শতাধীক বাংলাদেশি শিক্ষার্থীকে উহান থেকে বিমানে ফেরত আনলো বাংলাদেশ। রাখা হল হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে। দুই সপ্তাহ পর তাদের ছেড়ে দেওয়া হল। যাই হোক আমি কেন লেখার শিরোনাম দিলাম 'বাঁধ ভেঙ্গে গেলে স্রোত আটকানো কঠিন' সেই আলোচনা শুরু করি।  করোনা ভাইরাসকে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী ঘোষণা দিল তখনও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা আসা শুরু করলো দেশে।

ঢাকা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

একবছরে একচল্লিশ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

একবছরে একচল্লিশ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকরাও তাদের প্রয়োজনে আসলো বাংলাদেশে। ভারতেও আসা যাওয়া বন্ধ হয়নি উভয় দেশের নাগরিকদের। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া বার্তার পরও বাংলাদেশ সরকার বন্দরগুলোর ইমিগ্রেশনে প্রাথমিকভাবে করোনা শনাক্তকরান স্ক্যানার ছিল না। শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা স্ক্যানার মেশিন চালু ছিল। পরে মিডিয়া লেখালেখির পর স্ক্যানার বাড়ানো হয়। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চালু করা হয়। এরপরও দেশের বিভিন্ন বন্দরে ইমিগ্রেশনগুলোতে স্ক্যানার মেশিন বসানো হয়নি বা বসালেও অনেক দেরি হয়েছে। আমি গত ২৮ ফেব্রুয়ারী কলকাতায় গেলাম বাই ট্রেনে। ২ দিন পর বাই রোডে দেশে আসলাম বেনাপোল হয়ে। বেনাপোল বন্দরেও স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। চোখে পড়েনি কোন স্ক্যানার মেশিন। এ নিয়ে পত্রিকায় সরেজমিন প্রতিবেদনও করেছি আমি। কথা হল, করোনা ভাইরাস নিয়ে সরকার কঠোর অবস্থানে যখন থেকে সামাজিকভাবে এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। নিয়ন্ত্রণ কীভাবে করবে। ওই যে বললাম বাঁধ ভেঙ্গে গেলে স্রোত আটকানো কঠিন। বাঁধতো প্রথমেই ভেঙ্গেছে এখন স্রোত আটকাবে কীভাবে? যা হওয়ার হয়ে গেছে।

ছড়িয়ে পড়েছে সারাদেশে। আগে থেকে যদি কঠোর অবস্থানে থাকতো তাহলে হয়তো সম্ভব হতো। যেমনটা হয়েছে উত্তর কোরিয়ায়।  যেহেতু ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়ায়। তাই দেশটিতে  বাইরের দেশ থেকে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। এজন্যই উত্তর কোরিয়া সংক্রমণ মুক্ত। আমাদের দেশেও যদি প্রথম থেকে এমন কড়া পদক্ষেপ নেওয়া হতো তাহলে হয়তোবা আজকে এমন পরিস্থিতিতে পড়তে হতে না। তখন আমাদের দেশের অনেক মন্ত্রীদের অতিকথনে নাগরিকরা অতিষ্ঠ হয়েছে। অন্তত বিমানবন্দরে যদি কড়াপদক্ষেপ নেওয়া হত তাহলেও এদেশ কিছুটা রক্ষা পেত। আচ্ছা বলুনতো দেখি,

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

যারা বিভিন্ন সংক্রামক দেশ থেকে বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে প্রশাসন কঠোর হলে কি তারা বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হতোনা।  প্রবাসীদেরতো আর মেরে ফেলতোনা। বিমানবন্দর থেকে তারা সাহসও পেতোনা বের হওয়ার। যদি আগে থেকে ঘোষণা দেওয়া হত তাদের দুই সপ্তাহের জন্য বাধ্যতামুলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে। আমি মনে করি এখানে সরকারের বড় ধরনের গাফিলতি রয়েছে। আর এটা একরকম ব্যর্থতাও বলা যেতে পারে।   এজন্যই বলেছি বাঁধ ভেঙ্গে গেলে স্রোত আটকানো কঠিন।  বাঁধতো তখনই ভেঙ্গেছে  যখনই সংক্রমক দেশ থেকে অবাধে প্রবাসীরা দেশে ঢুকেছে।

তখন অনেকের শরীরে নরমাল জ্বর থাকলেও বিমানে উঠে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াতে ইমিগ্রেশনে জ্বর ধরা পড়েনি। কিন্তু জ্বর থাকুক আর না থাকুক বাধ্যতামুলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে তাদের রাখা হলে বাংলাদেশ এই ঝুঁকির মধ্যে পড়তোনা। এখন যেহেতু ছড়িয়ে পড়েছে সেহেতু নিয়ন্ত্রণে কতটুকু আনতে পারে সেটাই দেখার বিষয়। তবুও এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপ অবশ্যই প্রশংসার যোগ্য। তিনি সরাসরি অনেক কিছু মনিটরিং করেন। কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্যও প্রাণপণ চেষ্টা করছেন তিনি। তবে এখনও সময় আছে অন্তত দুই সপ্তাহের জন্য পুরোদেশে কারফিউ জারি করা দরকার। তাহলে হয়তো  কিছুটা আশার আলো দেখা যেতে পারে। না হয় যেভাবে পাড়া, মহল্লা, অলিগলি, হাট-বাজারে মানুষের এখনও জটলা আর অবাধ চলাফেরা এভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়বে।

আরও

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ইনিউজ ৭১/ জি.হা

সর্বশেষ সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রতি শিক্ষার্থীকে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতি শিক্ষার্থীকে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। এর আগে ১৪ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

অতিবৃষ্টি, জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং নিজের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও পরীক্ষা পেছানো সম্ভব হয়নি কেন, সে বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। শিক্ষামন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। ‘স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা, ত্রিপিটক ও