
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ৩:৫৩

করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে গাজীপুরের টঙ্গীতে হাসপাতালের ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে আবার বিক্রি নাছির (৩৫) নামের এক ব্যক্তি। নাছির গোপালগন্জের সদরের আব্দুল আলিমের বড় ছেলে। গত ১৫ বছর যাবৎ টঙ্গীতে বসবাস করে আসছে সে।
>জানা যায়, নাছির রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের কয়েকটি হাসতাপালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক, মেয়াদ উত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে।
