
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ১৮:৪৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম শিশুদের খাবার দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ।মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।এরপর বিশ্ববিদ্যালয়ের পাশে সালমানপুর সংলগ্ন মোহাম্মদীয়া এতিমখানার প্রায় ৮০ জন শিশুকে খাবার দেওয়া হয়।
