
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ১৮:১৪

বিশ্বব্যাপী মহামারি আকার নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এমন অবস্থায় নতুন একটি গবেষণা প্রকাশ করেছেন চীনের গবেষকরা। তারা জানিয়েছেন, 'এ' গ্রুপের রক্ত বহনকারীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। চীনের ওই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে মেডরেক্সিভ ওয়েবসাইটে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।ওই গবেষণায় বলা হয়েছে, যারা 'এ' গ্রুপের রক্ত বহন করছেন তারা মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি আশঙ্কায় রয়েছেন। আবার যারা 'ও' গ্রুপের রক্ত বহন করছেন তারা কম শঙ্কায় রয়েছেন।

ইনিউজ ৭১/ জি.হা