বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬২৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কারাগারে রাজার হালে আছেন খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০১৯, ১:১০

শেয়ার করুনঃ
কারাগারে রাজার হালে আছেন খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে নিয়মিত সুবিধার বাইরেও সুবিধা ভোগ করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘খালেদা জিয়ার ব্যথার সমস্যা পুরনো। আগেও তাকে মাঝে-মধ্যে হুইল চেয়ারে বসতে হয়েছে। বরং খালেদা জিয়া কারাগারে রাজার হালে আছেন।’ বুধবার (৪ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে সন্ত্রাস-দুর্নীতির ‘গডমাদার’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯১ সালে বিএনপি যখন সরকারে আসে, তখন আমেরিকায় খালেদা জিয়ার নিক্যাপ রিপ্লেস করা হয়, অপারেশন হয়। পরবর্তী সময়ে আবার সৌদি আরবে করা হয়। তিনি যখন বিদেশে শপিং মলে শপিং করতেন, হুইল চেয়ারে বসে শপিং করতেন। সে চেয়ার তার দলের নেতা মোসাদ্দেক আলী ফালু ঠেলতেন আর তিনি শপিং করতেন। এমনকি হজের সময়ও ফালুকে খালেদা জিয়ার হুইল চেয়ার ঠেলতে দেখা গেছে। কাজেই বিএনপি চেয়ারপারসনের হুইল চেয়ারে বসা তো নতুন কিছু না। সেটা বহুযুগ ধরে জাতি দেখে আসছে।’

সরকার প্রধান বলেন, ‘পৃথিবীতে শুনিনি সাজাপ্রাপ্ত আসামির জন্য আবার কাজের বুয়া থাকে। মানুষ এমনি কাজের বুয়া পায় না, আর খালেদা জিয়ার জন্য জেলে স্বেচ্ছায় একজন কারাবরণ করছে, খালেদা জিয়ার সেবা করার জন্য। এই বাড়তি সুবিধা পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে। সরকারের মধ্যে কোনও প্রতিহিংসা থাকলে তিনি এই সুবিধা পেতেন না।’ তিনি বলেন, ‘পৃথিবীর কোনও দেশে এই দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না যে, কোনও সাজাপ্রাপ্ত আসামি তার সেবার জন্য কাজের বুয়া রাখতে পারেন।  কিন্তু খালেদা জিয়া সেটা পাচ্ছেন।’

আরও

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

খালেদা জিয়ার পরিবার খুনির পরিবার

শেখ হাসিনা বলেন, ‘এদেশে সন্ত্রাসের গডমাদার হচ্ছেন খালেদা জিয়া। বাংলা ভাই সৃষ্টি থেকে শুরু করে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, হরতাল-অবরোধ ডেকে মানুষ পুড়িয়ে হত্যা, এতিমের টাকা চুরি করা—হেন কোনও অপকর্ম নেই, যা তিনি করেননি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ভোট চুরি, মানুষ হত্যা, আগুন দিয়ে পোড়ানো, দুর্নীতি, ২১ আগস্টের গ্রেনেড হামলায় আইভী রহমানসহ মানুষ হত্যা অর্থাৎ জিয়া যেমন খুনি ছিল, খালেদা জিয়াও আরেক খুনি, তার ছেলেও খুনি। এই পরিবারটাই খুনের পরিবার। মানুষ খুন করা, দুর্নীতি করা, অর্থ আত্মসাৎ করা ছাড়া আর কিছুই জানে না তারা।’

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার জন্য অনেকের মায়াকান্না দেখি। খালেদা জিয়া যে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করলো, তার হুকুমে কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে, কত বোন আগুনে পুড়ে বিকৃত চেহারা হয়েছে, সেটা লোকেরা ভুলে যায় কেন? ছাত্র, ছাত্রী, শিক্ষক, আইনজীবী—কেউ তো বাদ যায়নি। দরদটা যারা দেখায়, তাদের আবার আগুনে পোড়া মানুষের চেহারাটা একটু দেখে আসা উচিত।’

আরও

জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের নেতৃত্বস্থানীয় পদ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের নেতৃত্বস্থানীয় পদ বাড়ানোর আহ্বান

অবাধ বাক-স্বাধীনতা আছে

দেশে বাক-স্বাধীনতা নেই বলে যারা অভিযোগ করেন, তাদের উদ্দেশে সরকার প্রধান বলেন, ‘আজকে মানুষের কথা বলার অবারিত সুযোগ পাচ্ছে! টক শোতে গিয়ে মিষ্টি-টক সব কথা বলে যাচ্ছে। তারপরও এ সরকারের আমলে কথা বলার অধিকার নেই! আসলে এ ধরনের পরচর্চা করা এটা তাদের অভ্যাস।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আওয়ামী লীগের হাত ধরেই উন্নতি

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই দেশের মানুষের উন্নতি হয়েছে দাবি করে দলটির সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ আসার আগে যদি এতই উন্নতি হয়েছে, তাহলে দারিদ্র্যর হার কমেনি কেন? প্রবৃদ্ধির হার বাড়েনি কেন? মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়নি কেন? একমাত্র আওয়ামী লীগ যখন সরকারে এসেছে। তখন এসব হয়েছে। আমরা ৮ দশমিক ১৩ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। গ্রামে-গঞ্জে মা বোন থেকে শুরু করে প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।’

জাতীয় কমিটি সভায় আরও উপস্থিত ছিলেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্যাহ, লে. কর্নেল (অব.) ফারুক খানসহ জাতীয় কমিটি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা।

প্রসঙ্গত, প্রত্যেক সাংগঠনিক জেলা থেকে একজন করে প্রতিনিধি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, দলের সভাপতি মনোনীত ২১ জন সদস্য ও উপর্যুক্তভাবে নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটি গঠিত। জাতীয় কমিটির মোট সদস্য সংখ্যা ৮১ (কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ), ৭৮ (সাংগঠনিক জেলা) ২১ জন (সভাপতির  মনোনীত) মোট ১৮০ জন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

সর্বশেষ সংবাদ

নবাবগঞ্জে সানজিদা হত্যা মামলার জট খুলল, পাঁচ মাস পর গ্রেফতার এক

নবাবগঞ্জে সানজিদা হত্যা মামলার জট খুলল, পাঁচ মাস পর গ্রেফতার এক

সমুদ্রে ১২ ঘণ্টার মৃত্যুযুদ্ধ শেষে ফিরলেন ১২ জেলে, নিখোঁজ দুজনকে ঘিরে উৎকণ্ঠা

সমুদ্রে ১২ ঘণ্টার মৃত্যুযুদ্ধ শেষে ফিরলেন ১২ জেলে, নিখোঁজ দুজনকে ঘিরে উৎকণ্ঠা

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

এ সম্পর্কিত আরও পড়ুন

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের শিকার হয়ে অযৌক্তিকভাবে চাকরিচ্যুতির অভিযোগে আবেদন করা সাবেক সেনাসদস্যদের মধ্যে প্রথম ধাপে ১৬২ জন সৈনিক ভূতাপেক্ষ পদোন্নতি এবং অবসরজনিত সুযোগ-সুবিধা পাচ্ছেন। একই প্রক্রিয়ায় আরও অন্তত ৫০০টি আবেদন বর্তমানে বিভিন্ন পর্যায়ে পর্যালোচনাধীন রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বুধবার (৮ জুলাই) সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকরি পুনর্বহাল অথবা ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসরকালীন সুযোগ-সুবিধার দাবিতে সৈনিক পর্যায়ের এক হাজার ৩০০ জনের বেশি

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি বৃক্ষরোপণ এবং আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ১৭৩টি শহর নিয়ে প্রকাশিত ২০২৬ সালের লাইভেবিলিটি ইনডেক্সে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে। গত বছরের মতো এবারও ঢাকার অবস্থান ১৭১তম। সোমবার প্রকাশিত ইআইইউর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ১০০ নম্বরের মধ্যে ঢাকা পেয়েছে মাত্র ৪২ নম্বর। এর নিচে রয়েছে কেবল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২২ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বার কাউন্সিলের সচিব কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ৬ জুলাই অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন কেবল অর্থমন্ত্রীর সম্মতির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবুজ সংকেত মিললেই প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যেই সুপারিশগুলো মন্ত্রিসভায় তোলার নির্দেশ দেওয়া হয়েছে অর্থ বিভাগকে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আসন্ন