বুধবার, ৮ জুলাই, ২০২৬২৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

এবার ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল 'চট্টলা এক্সপ্রেস'

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ৭:৩৮

শেয়ার করুনঃ
এবার ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল 'চট্টলা এক্সপ্রেস'

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দভাগের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং সর্বশেষ বৃহস্পতিবার দুপুরের দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার রেশ না কাটতেই এবার কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস। স্থানীয় দুই কিশোরের সহায়তায় এবং রেলওয়ে গেটম্যানের উপস্থিত বুদ্ধিতে বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কুমিল্লা সদর উপজেলার মুড়াপাড়া লেভেল ক্রসিং গেটে রেলওয়ের ডাবল লাইন প্রজেক্টের একটি বালুভর্তি ডাম ট্রাক বিকল হয়ে পড়ে। এ ঘটনায় কুমিল্লার মুড়াপাড়া রেল ক্রসিংয়ের দুইপাশে আটকা পড়ে চট্টগ্রাম হতে ঢাকা অভিমুখী মহানগর গোধূলী এবং ঢাকা হতে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস। প্রায় দেড় ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর বিকল ট্রাক সরিয়ে নেয়ার পর রাত ৭টার দিকে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেল সড়কের কুমিল্লা অংশে ডাবল লাইনের মাটি ভরাটের কাজ চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মুড়াপাড়া লেভেল ক্রসিং গেটে ডাবল লাইনের প্রজেক্টের মাটিভর্তি ডাম ট্রাক বিকল হয়ে পড়ে।

আরও

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগের ঘোষণা শিক্ষা প্রতিমন্ত্রীর

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগের ঘোষণা শিক্ষা প্রতিমন্ত্রীর
স্থানীয় সিএনজিচালক সুমন ও অটোরিকশা চালক সুজন বলেন, সন্ধ্যা সাড়ে ৫টায় কুমিল্লার আদর্শ উপজেলার ২ নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়নের মুড়াপাড়া রেল ক্রসিং পাড় হওয়ার সময় রেলের ডাবল লাইনের কাজে ব্যবহৃত বালুবাহী একটি ড্রাম ট্রাক রেল রাস্তার ওপর উল্টে যায়। আমরা বিষয়টি দেখে ক্রসিংয়ের গেটম্যান টিপুকে অবহিত করি। তাৎক্ষণিকভাবে গেটম্যান টিপু কুমিল্লা স্টেশনে খবর নিয়ে জানতে পারেন ইতোমধ্যে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস রসুলপুর স্টেশন থেকে ছেড়ে এসেছে। গেটম্যান টিপু, কিশোর সুমন ও সুজনকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে আধা কিলোমিটার উত্তরে গোমতী ব্রিজ এলাকায় গিয়ে লাল পতাকা উঠিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনকে থামানোর সংকেত দেন। সংকেত পেয়ে ট্রেনটি ইমার্জেন্সি ব্রেক চেপে দুর্ঘটনার ক্রসিংয়ের একশ গজ দূরে এসে থামে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গেটম্যান টিপু জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস কুমিল্লা স্টেশনের অভিমুখে ছেড়ে আসছিল। ৫টা ৩৪ মিনিটে এ ঘটনা জানতে পেরে দৌড়ে গিয়ে স্থানীয়দের নিয়ে লাল পতাকা দিয়ে ট্রেন থামানোর সংকেত দিলে ইমার্জেন্সি ব্রেক করেন ট্রেনের চালক। দুর্ঘটনা থেকে রক্ষা পায় চট্টলা এক্সপ্রেসের সহস্রাধিক যাত্রী।

কুমিল্লা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ট্রেনের যাত্রী মো. ইসমাইল, রমিজ উদ্দিন, সালেহ আকরাম বলেন, ইমার্জেন্সি ব্রেক করায় আমরা ট্রেনের যাত্রীরা ভয় পেয়ে যাই, কী ঘটেছে তা কেউই জানতাম না, তাই সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পড়ে ট্রেন থেকে নেমে স্থানীয়দের নিকট যা শুনলাম তাতে ওই গেইটম্যান ও চালক দায়িত্বশীল পদক্ষেপ না নিলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
কুমিল্লা জেলা রেলওয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী রাম নারায়ণ ধর বলেন, একটি বড় দুর্ঘটনা থকে রক্ষা পেয়েছে চট্টলা। এতে কুমিল্লা রেল স্টেশনে আটকা পড়ে চট্টগ্রাম হতে ঢাকা অভিমুখী মহানগর গোধূলী এবং রসুলপুর পুরাতন রেল স্টেশনে আটকা পড়ে ঢাকা হতে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস। এরপর রেলের উদ্ধারকর্মী ও কুমিল্লা কোতয়ালী থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক থেকে মাটি ফেলে লাইন থেকে ট্রাকটিকে সরিয়ে নেয়। এ ঘটনায় কুমিল্লা হতে ঢাকা-সিলেট রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও

ছয়দিন বিরতির পর আজ আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন

ছয়দিন বিরতির পর আজ আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন

রাতে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে বিকল ডাম ট্রাককে পুলিশ হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

৭২ ঘণ্টায় তিস্তাসহ ১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

৭২ ঘণ্টায় তিস্তাসহ ১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা, সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী এক থেকে দুই মাসের মধ্যেই নতুন ব্যবস্থাপনায় কর্মী পাঠানো শুরু করা যাবে। মঙ্গলবার (৭ জুলাই) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সংশ্লিষ্টরা বলছেন, এবার কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই আগের তুলনায় ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হবে। নতুন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের পরিচালনাগত সহায়তা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের দ্বিপাক্ষিক বৈঠকে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা আরও সম্প্রসারণ ও সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যদের প্রতিপূরণ প্রক্রিয়া সহজতর করতে জাতিসংঘের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মিশন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তার জন্য

জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের নেতৃত্বস্থানীয় পদ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের নেতৃত্বস্থানীয় পদ বাড়ানোর আহ্বান

নিউইয়র্কে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (ডিওএস) আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্যদের অধিকতর মোতায়েন, বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের জোরালো সমর্থন কামনা করেন। মঙ্গলবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শান্তিরক্ষা মিশনে

ছয়দিন বিরতির পর আজ আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন

ছয়দিন বিরতির পর আজ আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন

টানা ছয়দিন বিরতির পর আজ আবারও বসছে চলতি জাতীয় সংসদের মূলতবি অধিবেশন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি অধিবেশনের বাকি কার্যসূচি সম্পন্ন করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। চলতি অধিবেশনে ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। বাজেটের পাশাপাশি অর্থ বিল এবং সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন

জুলাই থেকেই নতুন বেতন, পরের বছর কার্যকর হবে ভাতা

জুলাই থেকেই নতুন বেতন, পরের বছর কার্যকর হবে ভাতা

সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা কমিটির শেষ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির প্রায় সব সদস্য উপস্থিত